বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'মোটা' বলে খোঁটা! চরম অপমানের শিকার প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী, মোক্ষম জবাবে কী বললেন নন্দিনী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Arpita Das ২৬ জুলাই ২০২৫ ১৯ : ২৫Snigdha Dey

স্বামী তাপস পালকে হারানোর পর সবকিছু থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল। তবে এখন বিভিন্ন ছবির প্রিমিয়ারে হাসিমুখে দেখা যায় মা ও মেয়েকে। যন্ত্রণা মনের মধ্যে থাকলেও তা মুখে প্রকাশ করেন না কখনওই। একসময় এই টলিউড নিয়ে নানা অভিযোগ থাকলেও সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। জীবনের অত্যন্ত খারাপ সময় কাটিয়ে একসঙ্গে ভাল থাকার চেষ্টা করে চলেছেন মা ও মেয়ে। 

 

 

 

 

তবে এর মধ্যেই অত্যন্ত অপমানের শিকার হলেন নন্দিনী মুখোপাধ্যায় পাল। সকলের সামনে 'বডি শেমিং'-এর শিকার তিনি। শরীরের গঠন নিয়ে বাজে মন্তব্য করা হয় নন্দিনীকে। তবে এক সময় খারাপ লাগলেও তা এখন আর পাত্তা দেন না তিনি। এমনই এক খারাপ অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে ভাগ করে নিলেন নন্দিনী।  

 

 

 

 

নন্দিনী নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন,'সেদিন আমি চুপ ছিলাম। একজন তথাকথিত ডাক্তার আমার শরীর নিয়ে কটাক্ষ করে বলল, “তুমি তো আরও মোটা হয়ে গিয়েছো, ইলাস্টিকের মতো বাড়ছো।” আর চারপাশে সবাই হাসল। বিশেষ করে একজন মহিলা—যিনি আমার থেকে বয়সে বড় এবং আরও মোটা , তিনি হাসলেন সবচেয়ে জোরে।'

 

 

 

নন্দিনী আরও লেখেন, 'এটা শুধু ওজনের ব্যাপার নয়। এটা মৌলিক মানবিক মর্যাদার প্রশ্ন। ওই ডাক্তার যা বলল, সেটা কোনও “মজা” ছিল না। সেটা ছিল সরাসরি অপমান। আর সেই মহিলা, যিনি সবচেয়ে বেশি হেসেছিলেন। আপনি জানেন, সমাজের দৃষ্টিতে শরীর নিয়ে বিচার হওয়া কতটা যন্ত্রণাদায়ক। আপনি হাসলেন আমাকে ছোট করে নিজেকে কিছুটা পাতলা বা নিরাপদ বা শ্রেষ্ঠ প্রমাণ করতে। কিন্তু আপনার হাসি আমার কোনও দোষ নয়, সেটা ছিল আপনার নিজের ভিতরের কমজোরি ও হীনমন্যতার প্রতিফলন।

তাই আজ আমি স্পষ্টভাবে বলছি। আমি কারও হাসির খোরাক নই। আমার শরীর কারও রসিকতার ক্ষেত্র নয়। আমার শরীর , এই শরীর , দুঃখ, মাতৃত্ব, বিশ্বাসভঙ্গ, নিঃসঙ্গতা, এবং নীরব লড়াই বহন করেছে।ওজন বেড়েছে, কারণ আমি বেঁচে আছি, এবং লড়েছি।'

 

আরও পড়ুন: মারা যাবে 'স্বস্তিক'! সন্তান আসার আগেই স্বামীহারা হবে 'গীতা'? কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে?

 

 

নন্দিনী লেখেন, 'আমাকে বিচার করার কোনও অধিকার কারওর নেই। আর কারওর স্বীকৃতিও আমি চাই না। আমার যা প্রাপ্য, তা হল সম্মান।আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ আমি শান্তি বেছে নিচ্ছি। কিন্তু জেনে রাখুন , আমি আর নিজেকে কারওর সুবিধার জন্য ছোট করব না। আমার উপস্থিতি যদি আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে মুখ ঘুরিয়ে নিন। আমার শরীর যদি আপনার অস্বস্তির কারণ হয়, তাহলে নিজের মধ্যে তাকান। তাঁদের জন্য বলছি, যাঁরা কখনও "অতিরিক্ত" বলে উপহাসের শিকার হয়েছেন ,বেশি ওজন, বেশি আবেগ, বেশি সত্য, বা বেশি সাহসের জন্য,আপনি অতিরিক্ত নন। আপনি ঠিক যেমন, তেমনটাই যথেষ্ট। মুখ খুলুন। সোজা হয়ে দাঁড়ান। আর আর কাউকে আপনাকে নরম টার্গেট বানাতে দেবেন না।'

 

 

 

 

আগে নানা ধরনের কথায় ভেঙে পড়লেও এখন নিজের মনকে অনেকটাই শক্ত করে নিয়েছেন নন্দিনী। কারণ এই সমাজ ভালবাসার চেয়ে অন্য মানুষকে ভাল রাখার চেয়ে আঘাত বেশি দিতে পারে, সেটা নিজের মনকে বুঝিয়ে নিয়েছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া