বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: Jeet and Mimi duo is returning to the big screen with another newcomer

বিনোদন | জিৎ-মিমি জুটি আবার ফিরছে বড় পর্দায়! সঙ্গে আরেক নবাগতা নায়িকা?

Reporter: Arpita Das | লেখক: নিজস্ব সংবাদদাতা ২৬ জুলাই ২০২৫ ০৯ : ১১Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: আবারও বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন টলিউডের ‘বস’ জিৎ এবং মিমি চক্রবর্তী, তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এই ছবিতে আরও এক নতুন নায়িকাকে দেখতে চলেছেন দর্শকেরা, যাঁর বয়স বেশ কম। তবে তিনি কে? সেটা নিয়ে অবশ্য এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে ছবির নাম ‘লায়ন’। তবে সরকারি ভাবে ছবির ব্যাপারে এখনও কিছুই বলা হয়নি জিতের প্রযোজনা সংস্থার তরফ থেকে।

আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ছবির কাজ যে ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে তা জেনে গেছেন অনেকেই। রজত ঘোষের সংগীত পরিচালনায় এই ছবির জন্য একটি বিশেষ গানের রেকর্ডিংও সেরে ফেলেছেন অন্বেষা। গান রেকর্ডিং এর পর সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এই খবর জানান তিনি। তবে তার কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সামাজিক মাধ্যম থেকে মুছে দিতে হয় অন্বেষাকে। উল্লেখ্য, রজত ঘোষ জিতের প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক গানে কাজ করেছেন, এই প্রযোজনা সংস্থার সঙ্গে এটাই তার প্রথম কাজ নয়। তবে সম্ভবত জিৎ অভিনীত কোনও ছবিতে প্রথমবার গান তৈরিতে যুক্ত থাকছেন তিনি।

পুরনো হিট জুটিদের দর্শকেরা অত্যন্ত মিস করেন। যেমন এত বছর অপেক্ষার পর অবশেষে ধূমকেতু ছবির মাধ্যমে বড় পর্যায় দর্শকরা দেখতে চলেছেন দেব-শুভশ্রী জুটিকে। তেমনই এত বছর পর জিৎ মিমি জুটিকে দেখতেও যে দর্শকদের মধ্যে উদ্দীপনা থাকবে তা বলাই বাহুল্য। সম্ভবত শেষবার বাজি ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। তবে শোনা যাচ্ছে মিমির পাশাপাশি এক নবাগত নায়িকাকে দেখা যাবে এই ছবিতে। ইতিমধ্যে নাকি নায়িকার অভিনয় শিক্ষার ট্রেনিং শুরু হয়ে গেছে। সম্ভবত একজন গ্রামের সাধারণ পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে, যদিও চরিত্রের নাম এখনও জানা যায়নি। 

ছবির নাম লায়ন। নাম শুনেই অনেকে ইতিমধ্যে ধারণা করে ফেলেছে এই ছবিও হয়তো অ্যাকশন ছবি হতে চলেছে। খাদান মুক্তির আগে জিৎ কার্যত একাই একের পর এক মেইনস্ট্রিম অ্যাকশন ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন। অন্য ধারার ছবিতে অভিনয় করলেও জিৎ টলিউডের অন্যতম সেরা অ্যাকশন সুপারস্টার। কিছুদিন আগে বলিউডেও নিজের প্রথম কাজের মাধ্যমে দারুন জায়গা করে নিয়েছেন টলিউডের ‘বস’। ‘খাকি দা বেঙ্গল চ্যাপ্টার’-এ জিতের অভিনয় দুর্দান্ত প্রশংসিত হয়েছে। 

 

তবে ছবির কাজ ছাড়া কখনওই মিডিয়ার সামনে সেই ভাবে দেখা যায় না এই অভিনেতাকে। কোনও প্রিমিয়ার বা পার্টিতে উপস্থিত থাকেন না জিৎ। নিজের কাজ এবং পরিবার নিয়েই থাকতে পছন্দ করেন সুপারস্টার। কিছুদিন আগে স্ত্রী মেয়ে ও ছেলেকে নিয়ে বিদেশে সময় কাটিয়ে এলেন অভিনেতা। বরাবরই পরিবার জিতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কাজের মাঝে সময় পেলেই পরিবারের প্রিয়জনদের সঙ্গে সময় কাটান তিনি।

প্রসঙ্গত, লায়ন ছবি সম্বন্ধে একেবারেই বিশেষ কিছু জানা যায়নি, তার কারণ এই ছবি নিয়ে এখনই কিছু বলতে নারাজ জিতের টিম। তবে দর্শকেরা আজও অপেক্ষা করে থাকেন দুই পৃথিবীর দেব-জিৎ জুটিকে আবার ফিরে পেতে, দর্শকদের এই স্বপ্ন সত্যি হবে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া