বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৫ জুলাই ২০২৫ ১৭ : ৫৪Rahul Majumder
একদিকে রাজনৈতিক পথচলার এক নতুন অধ্যায়, অন্যদিকে ব্যক্তিগত জীবনের গভীর আবেগ—এই দুই মিলিয়ে ইতিহাস গড়লেন বর্ষীয়ান অভিনেতা ও মক্কাল নিধি মাইয়াম (MNM) দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। দিল্লিতে রাজ্যসভা সদস্য হিসেবে শপথ নেওয়ার ঐতিহাসিক মুহূর্তে তাঁর পাশে ছিলেন এক নিঃশব্দ সাক্ষী, তাঁর কন্যা শ্রুতি হাসান।
শ্রুতি, যিনি নিজেও ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতজগতে এক অনন্য পরিচিতি গড়ে তুলেছেন, এদিন কোনও রকম আড়ম্বর ছাড়াই উপস্থিত ছিলেন। স্রেফ এক কন্যার মূর্ত প্রতীক হয়ে—গর্বিত, আবেগময় এবং নিজের বাবার প্রতি নিঃশব্দ ভালবাসা নিয়ে। শপথের পর ইনস্টাগ্রামে এক মর্মস্পর্শী পোস্টে লেখেন—“ভালবাসি ও তোমার জন্য গর্বিত, আপ্পা। চিরকাল।”

২৫ জুলাই, বর্ষাকালীন অধিবেশনের পঞ্চম দিনে রাজ্যসভার সদস্য হিসেবে তামিলে শপথ নেন কমল হাসান। সদ্য নির্বাচিত এই সাংসদকে স্বাগত জানান অন্যান্য সাংসদরা, টেবিল চাপড়ে প্রশংসা করে। পরে তিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশকে অভিবাদন জানান। শপথ গ্রহণের আগে সংবাদমাধ্যমকে কমল হাসন জানান,“আমি গর্বিত, সম্মানিত। আমি ভারতীয়, নিজের কর্তব্য পালন করব। আজ ইতিহাসে আমার নাম নথিভুক্ত হবে।”
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কমল হাসানের এমএনএম, ডিএমকে নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। সেই আসন-বণ্টনেই রাজ্যসভার একটি আসন পান হাসান। ৬ জুন মনোনয়নপত্র জমা দেন তিনি, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন, এবং জোটসঙ্গী নেতারা—ভিসিকে’র থোল তিরুমাভলাভন, এমডিএমকে’র ভাইকো এবং কংগ্রেস নেতা সেলভা পেরুণথাগাই।
এটাই কমল হাসানের প্রথম আনুষ্ঠানিক সাংবিধানিক পদ। ২৩৪ সদস্যবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় রাজ্যসভার জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ৩৪টি ভোট—সেটা তিনি নির্বিঘ্নে পেয়ে যান।
‘থাগ লাইফ’-খ্যাত এই অভিনেতার সংসদে প্রবেশ শুধুই রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি তাঁর দীর্ঘ লড়াইয়ের ফসল। অভিনয় থেকে রাজনীতিতে পা রেখে, বহু প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। আজ তাঁর সেই যাত্রাপথে এক মাইলস্টোন স্পষ্ট হলো—আর সেই ঐতিহাসিক মুহূর্তে পাশে দাঁড়িয়ে রইলেন তাঁর জীবনের শ্রেষ্ঠ ভূমিকায় থাকা একজন—এক গর্বিত কন্যা।
এই দৃশ্য যেন প্রমাণ করে দিল—আলোয়-আবেগে-অভিমানেও রাজনীতির মঞ্চে মানুষটা এখনও এক শিল্পী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি