বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৫ জুলাই ২০২৫ ১৫ : ২৬Rahul Majumder
দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল, যাঁর অভিনয় দক্ষতা বহুবার দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। সেই ফাহাদ এবার চমকে দিলেন এক অন্যরকম চমকে দেওয়ার মতো স্বীকারোক্তিতে। ‘মারিসান’ ছবির প্রচারে ব্যস্ত ফাহাদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন, অভিনয়ের পর তাঁর স্বপ্ন—উবের ট্যাক্সি চালানো! তাও আবার কোনও এক করুণ বাস্তবতার ঠেলায় নয়, বরং হৃদয়ের গভীর ইচ্ছেতেই। আর কোথায় চালাবেন? স্পেনের বার্সেলোনা!
“আমি এখনও সেই স্বপ্নটা দেখি”— বলে ফেললেন ফাহাদ, একেবারে নির্লিপ্ত স্বরে।সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বলেন, “হ্যাঁ, আমরা কিছুদিন আগে বার্সেলোনায় গিয়েছিলাম। তো হ্যাঁ, ইচ্ছেটা এখনও আছে। এটা তখনই হবে যখন দর্শক আমাকে নিয়ে আর আগ্রহ দেখাবে না। রসিকতা করেই বলছি, কিন্তু কাউকে একটা জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে এক ধরনের শান্তি আছে। অন্য কারও গন্তব্য চোখের সামনে দেখার সৌন্দর্য, সেটা আমার খুব ভাল লাগে।”
এই বক্তব্য অনেককে অবাক করলেও, এই ‘অভিনেতা থেকে গাড়িচালক’ হয়ে ওঠার স্বপ্ন নতুন নয়। ২০২০ সালে দেওয়া এক সাক্ষাৎকারেও ফাহাদ বলেছিলেন, “এ মুহূর্তে অভিনয় বাদে এমন কিছুই নেই যেটা করে আমি আনন্দ পাব। তবে যদি কিছু করতে হয়, তাহলে আমি উবের চালাতে চাই। আমি আমার স্ত্রী (নজরিয়া নজিম)-কে বলি, অবসরে আমি বার্সেলোনায় গিয়ে মানুষকে ঘোরাতে চাই। ও-ও খুব পছন্দ করে এই প্ল্যানটা।”
এই স্বপ্নে অভিনবত্ব যেমন আছে, তেমনই আছে গভীর দার্শনিকতা। ফাহাদের মতে, শুধু গাড়ি চালানো নয়, যে কোনও শখ—খেলা, টিভি দেখা, বা অন্য কিছু—মানুষকে ভিতর থেকে গড়ে তোলে। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলায়। “এই ছোট ছোট জিনিসগুলোই আসল জীবন গড়ে তোলে,” বলেন ফাহাদ।
অভিনেতার এই সরল স্বপ্ন যেন সংবাদমাধ্যমের শিরোনাম নয়, বরং শিল্পীর অন্তর্জগতের এক দরজা খুলে দেয়। যেখানে সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও মানুষ খোঁজে নিরাবেগ শান্তি, আর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আনন্দই হয়ে ওঠে জীবনের শেষ সার্থকতা।
বার্সেলোনার গলিতে যদি একদিন ট্যাক্সি চালাতে দেখা যায় ফাহাদ ফাসিলকে, অবাক হবেন না। কারণ সিনেমার নায়ক হয়তো থামতে পারেন, কিন্তু জীবন তো থামবে না—তাই না?
ফাহাদ ফাসিল তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত এবং তিনি বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন। প্রসঙ্গত, ফাহাদ সম্প্রতি একটি অনুষ্ঠানে তার পুরনো কিপ্যাড ফোন নিয়ে যান, যা দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করে। এই ফোনটি তার ব্যক্তিগত পছন্দের এবং তিনি স্মার্টফোন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ফাহাদ ফাসিল তার ব্যক্তিগত জীবনকে প্রচার থেকে দূরে রাখতে পছন্দ করেন, তবে তার ফোন এবং অন্যান্য কার্যকলাপ মাঝে মাঝে খবরের শিরোনাম হয়। ফাহাদ ফাসিলের এই খবরগুলো তার ব্যক্তিগত জীবন এবং কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি