বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Arpita Das | ২৫ জুলাই ২০২৫ ১০ : ২৬Snigdha Dey
ন'বছর অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। এই ছবি নিয়ে দর্শকের উত্তেজনার অপেক্ষা রাখে না। তবে জানেন কি রাণা সরকারের প্রযোজনায় 'ধূমকেতু'র আগেও আরও একটি ছবি করার কথা ছিল দেব-শুভশ্রী জুটির?
'ধূমকেতু' ছবির প্রচারের কাজ শুরু হলেও এখনও একসঙ্গে পাওয়া যায়নি এই জুটিকে। অনেকের প্রশ্ন ব্যক্তিগত কারণে কি তবে এই ছবির আগে একসঙ্গে দেখা যাবে না দেব-শুভশ্রীকে? তবে জানা গিয়েছে খুব শীঘ্রই ছবির প্রচারে একসঙ্গে দেখা যেতে চলেছে এক সময়ের জনপ্রিয় এই জুটিকে। জানা যায়, এই ছবির পর থেকে একে অপরের সঙ্গে কথা বলেননি দেব এবং শুভশ্রী। দেখা হয়তো হয়েছে বহু জায়গায়, তবে কথা হয়নি।
আরও পড়ুন: বিরাট ক্ষতির মুখে টলিউড! ভয়াবহ অগ্নিকাণ্ড 'বুলেট সরোজিনী'র স্টুডিওতে
এমনকী দেব একটি সাক্ষাৎকারে তো জানিয়েছিলেন, এত বছর পর শুভশ্রীর সঙ্গে দেখা হলে কী কথা বলবেন বা তাঁকে কী জিজ্ঞাসা করবেন তা তিনি জানেন না। তবে শুভশ্রী যেভাবে সংসার ও নিজের কাজ সামলাচ্ছেন তাতে তিনি খুব খুশি। দু'জনে যেন দু'জনের মতো ভাল থাকতে পারেন, এটাই চেয়েছেন দেব। 'ধূমকেতু'র আগে অনেকেই ভেবেছিলেন বিচ্ছেদের কারণে হয়তো আর ছবি করবেন না দেব ও শুভশ্রী। তবে 'ধূমকেতু' তৈরি হয়ে, যদিও মুক্তি পেতে সময় লেগে গেল এতগুলো বছর।

মাঝে অবশ্য আর একসঙ্গে কাজ করেননি দেব এবং শুভশ্রী। তবে 'ধূমকেতু'র আগেও এই জুটির একটি ছবি হওয়ার কথা ছিল। প্রথমবার সেই কথা ভাগ করে নিলেন দেব। প্রযোজক রাণা সরকারের প্রযোজনায় একটি ছবি তৈরি হওয়ার কথা ছিল, যেখানে অভিনয় করার কথা ছিল দেব এবং শুভশ্রীর ও অন্যদিকে রাহুল এবং প্রিয়াঙ্কা। অর্থাৎ 'চিরদিনই তুমি যে আমার' ছবির পর ফের আবার জুটি বাধার কথা ছিল রাহুল-প্রিয়াঙ্কার। তবে অজ্ঞাত কোনও কারণে ছবির কাজ আর এগোয়নি।
এমনকী এই ছবির লুক সেটও হয়ে গিয়েছিল। তবে শুটিং আর শুরু হয়নি। যদি শুটিং হয়ে যেত তাহলে হয়তো 'ধূমকেতু'র আগে এই ছবি দেখতে পেতেন দর্শক। অনেক দূর পর্যন্ত কথা এগিয়েও এই ছবির তৈরি না হওয়া নিয়ে আক্ষেপ রয়েছে দেবের। তবে তীব্র অপেক্ষার পর 'ধূমকেতু'র মুক্তি দেবের সব আক্ষেপ মিটিয়ে দিয়েছে। প্রথমবার 'ধূমকেতু'র মাধ্যমে দেব- শুভশ্রী জুটিকে দর্শক দেখবেন একদম অন্য রূপে।
এই ছবি মানে দেব এর কাছে শুধুই আবেগ। প্রথমত দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রথম ছবি 'ধূমকেতু'। যদিও প্রথম ছবি হিসেবে মুক্তি পায় 'চ্যাম্প'। তবে এই ছবির পর কেন আর দেব-শুভশ্রীকে দেখা যায়নি সেই কারণ অজানা। তাঁদের কথায় অবশ্য, ভাল গল্প পেলে হয়তো তাঁরা ছবি করতেন এবং ভবিষ্যতেও করবেন। এমনকী প্রযোজক রাণা সরকার জানিয়েছেন 'ধূমকেতু' যদি দর্শক ঠিকমত হলে গিয়ে দেখেন, তাহলে আগামী বছর আবার এই জুটিকে ফেরাবেন তিনি। দেবকে সামনে রেখে এই কথা দিয়েছেন প্রযোজক রাণা সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি