বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'অবাঙালির পরিচয় প্রায় মুছেই গিয়েছে টলিউডে, ভেদাভেদ তো কোন ছাড়'-জাতি বিতর্কে কী বললেন ভরত-তিয়াশা-ওম-পল্লবী?

স্নিগ্ধা দে | ২৪ জুলাই ২০২৫ ১৮ : ০৭Snigdha Dey

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হবেন, সে জল্পনা ছিলই। হয়েছিলও তাই। বক্তব্যের অনেকটা অংশ জুড়েই মমতা নিজের ভাষাকে আগলে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন একের পর এক। বাংলায় সব জাতিদের আপন করা হয়‌। তাঁদের কাজের সম্মান দেওয়া হয়।এমনই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।‌ বাঙালিদের মাঝে কাজ করতে অবাঙালি টলিউড তারকাদের কী অসুবিধা হয়েছে কোনও? কী বলছেন তাঁরা? 

 


আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেতা ভরত কল বলেন, "এই ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করছি। আমিই বোধহয় সেই সময় প্রথম অভিনেতা ছিলাম যে অবাঙালি। আমার পর রাজেশ (রাজেশ শর্মা) এসেছিল। কিন্তু আজ পর্যন্ত কোনওদিন ভাষা কিংবা জাতির জন্য বাধার মুখে পড়িনি। এখানে কাজ করতে গিয়ে আর্থিক অসুবিধার মধ্যে অভিনেতারা পড়তে পারেন, তবে জাতি-ধর্মের ভেদাভেদ দেখিনি।"

 

তিয়াশা লেপচার কথায়, "কাজই শুরু করেছি এই ইন্ডাস্ট্রির হাত ধরে। আমার বড় হয়ে ওঠা গোবরডাঙায়। মফস্বলের মেয়ে বলেও কোনওদিন অসুবিধায় পড়িনি। ঠাকুরদা ছিলেন কালিম্পং-এর বাসিন্দা। আমার জন্ম পশ্চিমবঙ্গেই। তাই এখানে কাজের পরিসরটা আমার চোখে অনেক বেশি।"

 

আরও পড়ুন: 'কনে দেখা আলো'য় নতুন বউয়ের সাজে নন্দিনী-সাইনা, প্রকাশ্যে ধারাবাহিকের প্রথম ঝলক

 

অভিনেত্রী পল্লবী শর্মার কথায়, "আমার পরিবার বাঙালিই। পদবি শুনে অনেকে ভাবেন আমরা অবাঙালি। তবে কাজের অসুবিধা তো কোন ছাড়, বাংলায় কাজ করতে গিয়ে কখনও ভেবেও দেখেনি এমনটা।"

 

ওম সাহানি বলেন, "আমি তো ছোট থেকে এখানেই বড় হয়েছি। কাজও করেছি এখানেই। পরিচিতিও পেয়েছি টলিউডেই। তাই অবাঙালির পরিচয়টা বোধহয় এখন নিজেই ভুলে গিয়েছি। টলিউডে আমার স্ট্রাগলটা অন্যরকম। কিন্তু অবাঙালি বলে বাধা আসেনি কখনও।"

 


প্রসঙ্গত, ২১-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কখনও তুলনায় টেনে আনলেন অন্য রাজ্যের প্রসঙ্গ। কখনও বিজেপির কেন্দ্রীয় নেতাদের নাম না করেই কটাক্ষ করে বোঝালেন, বাংলা ভাষায় যাঁরা কথা বলেন, ভিন রাজ্যে তাঁদের উপর আক্রমণ করে, টেলি প্রমটার থেকে দু' লাইন বাংলা লিখে এনে এখানে বাংলা ভাষায় কথা বললে, আদতে বাংলায় ভোট পাওয়া যাবে না।

 

আরও পড়ুন: গায়ক নয়, এবার সঞ্চালকের ভূমিকায় অনীক ধর! নতুন রিয়্যালিটি শো-এর মঞ্চে বিচারকের আসনে থাকবেন কারা? 

 

বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে একুশের মঞ্চ থেকে বারবার সরব হলেন তিনি। বক্তব্যের মাঝেই কোচবিহারের উত্তমকে মঞ্চে সকলের সামনে দেখালেন, যাঁর কাছে এনআরসি নোটিস এসেছে, তাও ভিনরাজ্য অসম থেকে। মমতা তাঁকে সামনে এনে জবাব চাইলেন বিজেপির কাছে। এদিনও ফের বাংলাভাষীদের উপর আক্রমণের বিরোধীতায় গর্জে ওঠেন মঞ্চ থেকে। বলেন, ‘বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে,  কে ডিম খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়। বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে।'

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমর্থনে টলি তারকারাও। বাঙালি-অবাঙালির পরিচয় যে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে, তা যেন আরও একবার প্রমাণ করলেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া