বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ২৪ জুলাই ২০২৫ ১৬ : ৫২Snigdha Dey
বলিউডে আসতে চলেছে নতুন এক জুটি—শানায়া কাপুর ও আদর্শ গৌরব। পরিচালক বিজয় নাম্বিয়ারের পরবর্তী ছবি ‘তু ইয়া ম্যায়’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই দুই তারকাকে। এটি একটি সারভাইভাল রোমান্টিক ঘরানার ছবি। যেখানে ভালবাসা ও বেঁচে থাকার লড়াই একসঙ্গে ধরা পড়বে রূপালি পর্দায়। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টিজার।
‘তু ইয়া ম্যায়’ ছবির চিত্রনাট্য ঘোরাফেরা করে এমন এক জুটির চারপাশে, যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের সম্পর্ক ও জীবনের গভীর মানে আবিষ্কার করে। পরিচালক বিজয় নাম্বিয়ার এর আগেও ‘শায়তান’, ‘ডেভিড’ ও ‘কারওয়া’র মতো ব্যতিক্রমী গল্প দর্শককে উপহার দিয়েছেন। এবার তিনি এই সিনেমার মাধ্যমে দর্শকদের এক আবেগঘন, উত্তেজনাপূর্ণ সফরে নিয়ে যেতে চলেছেন।
ছবিটি প্রযোজনা করছে উইনস্টন গোমস, কেভিন ভাজ ও বিজয় নাম্বিয়ার নিজে। জানা গেছে, শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ২০২৫ সালে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শানায়া কাপুর এই ছবির মাধ্যমে অভিনয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, আর আদর্শ গৌরব, যিনি ইতিমধ্যেই ‘দ্য হোয়াইট টাইগার’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন, এবার এক নতুন রোমান্টিক অথচ চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দেবেন।
টিজারের প্রথম ঝলকে বোঝাই যাচ্ছে, ‘তু ইয়া ম্যায়’ হতে চলেছে এক অন্যরকম প্রেমকাহিনি। যেখানে ভালবাসা আর বাঁচার লড়াই হাত ধরাধরি করে চলবে। ২০২৬-এর ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
আরও পড়ুন: সার্জারিতে বদলেছিল মুখের মানচিত্র, নিজের রূপ ফিরে পেতে ফের কারসাজি! এখন কেমন ঠোঁট পেলেন উরফি?
প্রসঙ্গত, ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন শানায়া কাপুর। নিজের কেরিয়ারের এটাই প্রথম ছবি শানায়ার। তাঁর বিপরীতে রয়েছেন বিক্রান্ত ম্যাসি, যিনি ছবিতে এক দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করেছেন। গল্পে তাঁদের চরিত্রের নাম 'সাবা' ও 'অভিনব'। পরিচালনায় সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।
ছবির ট্রেলার দেখার পরই আবেগে রীতিমতো চোখে ছলছল করে উঠেছিল শানায়ার বাবা অর্থাৎ অভিনেতা সঞ্জয় কাপুরের। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল সেই মুহুর্ত। মেয়ের প্রথম ছবি নিয়ে বলতে গিয়ে অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি বিগত তিরিশ বছর ধরে কাজ করছি অথচ এতটা নার্ভাস আমি কখনও হইনি। আজ আমি খুবই নার্ভাস। খুব চেষ্টা করে চোখের জল সামলে নিয়েছি।" ছবির ট্রেলার লঞ্চের মঞ্চে সঞ্জয় কাপুর নতুন ছবির জন্য অভিনন্দন জানিয়েছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে। বড়পর্দায় এই ভালবাসার গল্প পৌঁছেছে ১১ জুলাই। দর্শক ও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি।
এই সময় যখন বহু তারকা যখন অনলাইন-ঘৃণা, ট্রলিং এড়িয়ে চলার পক্ষপাতী, সেখানে শানায়ার এই বিপরীত দৃষ্টিভঙ্গি সত্যিই আলাদা। নিজের চেহারা, পোশাক, এমনকী শরীর নিয়েও যখন তীব্র ট্রোলিং আসে, তখন কীভাবে সেটা সামলান তিনি? শানায়ার কথায়, “অনেক সময় মন্তব্যগুলো খুবই নিষ্ঠুর হয়—কী পোশাক পরছি, দেখতে কেমন, শরীর কেমন—এসব নিয়ে। এগুলো আমি আলাদা করে রেখে দিই। আমি আগে থেকেই একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি কোনটা পাশে সরিয়ে রাখতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে। আমি এগুলোকে ইতিবাচকভাবে নিই। এটা আমার অভিনয় দক্ষতার প্রতিফলন, যেখান থেকে আমি শেখার সুযোগ পাই।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি