বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | গায়ক নয়, এবার সঞ্চালকের ভূমিকায় অনীক ধর! নতুন রিয়্যালিটি শো-এর মঞ্চে বিচারকের আসনে থাকবেন কারা? 

স্নিগ্ধা দে | ২৪ জুলাই ২০২৫ ১৪ : ২৬Snigdha Dey

নতুন ধারাবাহিকের সঙ্গে আসছে নতুন চ্যানেলও। তা তো এতদিনে দর্শক জানতেই পেরেছেন। ঠিক ধরেছেন, আসছে জি বাংলা সিনেমার নতুন রূপ, 'জি বাংলা সোনার'। এই চ্যানেলে থাকবে নিত্য নতুন ধারাবাহিক থেকে শুরু করে ভিন্ন স্বাদের রিয়্যালিটি শো। এমনকী এই চ্যানেল কিন্তু হতে চলেছে একেবারে অন্য মাত্রার বিনোদনের আসর। 

 

 

জি বাংলা সোনার-এ আসতে চলেছে বেশকিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই আজকাল ডট-ইন সেই খবর প্রকাশ্যে এনেছিল। ধারাবাহিকের পাশাপাশি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয় রিয়্যালিটি শো-গুলোও। আর এই শো-এর মধ্যে যেমন দর্শক খুঁজে পান রসনাতৃপ্তি, তেমনই এই শো দর্শকের মধ্যে অনুপ্রেরণা জোগায়।

 

জি বাংলা সোনার-এ আসছে নতুন গান ও সুরের নতুন শো 'সোনার জলসা'।‌ গুপী গায়েন ও বাঘা বায়েন-এর জুটির মতোই এই শো-এ একঝাঁক খুদে গায়েন ও বায়েনদের যুগলবন্দি হতে চলেছে এই রিয়্যালিটি শোতে। এই শো-এর হাত ধরে প্রথমবার নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে গায়ক অনীক ধরকে। অনীককে এবার দেখা যেতে চলেছে সঞ্চালকের ভূমিকায়। শো-এর বিচারকের আসনে থাকবেন পন্ডিত তন্ময় বোস। এছাড়াও মেন্টরের ভূমিকায় দেখা যেতে চলেছে পৌষালী বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি ও মেখলা দাশগুপ্তর মতো আরও দুই গায়িকাকে। 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই অডিশন প্রক্রিয়া শুরু হয়েছে এই শো-এর। আগামী মাস অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময়ে সম্প্রচারিত হবে এই শো-টি। 

 

প্রসঙ্গত, এই চ্যানেলে আসছে আরও একটি শো।আগেও দর্শক হাসি, মজার শো-কে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন। তাই সেই রেশ টেনে আসছে আরও একটি নতুন রিয়্যালিটি শো। যার মূল ঘরানাই কৌতুক। জি বাংলা সিনেমা-চ্যানেলটি আসছে নতুন ভাবে। এই চ্যানেলের নতুন সংস্করণের অংশ হবে এই মজার শো-টি। 

 

আরও পড়ুন: জোর টক্কর টিআরপি-র ময়দানে! 'জগদ্ধাত্রী', 'ভবানী' না 'পরশুরাম'! কে হল 'সেরার সেরা'?


সূত্রের খবর, এই মজার শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেতা সায়ন ঘোষ। সায়ন রেডিওর হাত ধরে কেরিয়ার শুরু করলেও দর্শকের কাছে পৌঁছে গিয়েছে তাঁর অভিনেতা সত্তাও। ছবি হোক বা সিরিজ, সায়নের অভিনয় মন জয় করেছে দর্শকের। জানা যাচ্ছে, এই শো-এ শুধু হাসি,মজা থাকবে না, সঙ্গে থাকবে তারকাদের সঙ্গে আড্ডাও। অর্থাৎ গল্প, আড্ডা, রসিকতায় জমে উঠবে নতুন রিয়্যালিটি শো। 

 

চ্যানেলের নয়া সংযোজন বহু নতুন মেগা। আসন্ন একটি মেগার গল্প হতে চলেছে রূপকথাকে কেন্দ্র করে। বাংলা সিনেমার ইতিহাসে কালজয়ী ছবি 'বেদের মেয়ে জ্যোৎস্না'র অনুকরণে তৈরি হতে চলেছে এই ধারাবাহিক। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। 

 

এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন দুই চেনা মুখ। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী ইন্দ্রাণী পাল ও অভিনেতা সিদ্ধার্থ সেনকে। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। ইন্দ্রাণীকে দর্শক শেষ দেখেছেন 'নবাব নন্দিনী' ধারাবাহিকে। অন্যদিকে, সান বাংলার 'দেবী বরণ' ধারাবাহিকে সিদ্ধার্থকে নায়কের চরিত্রে দেখেছেন তাঁর অনুরাগীরা। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গিয়েছে। টলিপাড়ার কানাঘুষো, টেকনিশিয়ান স্টুডিওতে নাকি শুটিং চলবে নতুন এই মেগার। 

 

সূত্রের খবর, জি বাংলা সোনার-এ আসন্ন সবকটি ধারাবাহিকই হতে চলেছে কোনও না কোনও হিট সিনেমাকে কেন্দ্র করে।‌ ঠিক যেমন এই চ্যানেলে আসছে আরও একটি নতুন ধারাবাহিক। নাম, 'শ্রীমান ভগবান দাস'। এই ধারাবাহিকের গল্প জনপ্রিয় হিন্দি ছবি 'ও মাই গড'-কে নির্ভর করে এগোবে। ইতিমধ্যেই সামনে এসেছে এর প্রথম প্রোমো।‌ মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে বিশ্বনাথ বসু, ইন্দ্রাশিস রায় ও মিমি দত্তকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া