বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali theatre stalwarts Rudraprasad Sengupta Bibhas Chakraborty and Sohini Sengupta recall their deeply personal moments with Ratan Thiyam

বিনোদন | EXCLUSIVE: ‘ভোর পাঁচটা থেকে এনএসডি-র বাইরে পরিচালক পাকড়াও করতে দাঁড়াত...’ রতন থিয়ামের প্রয়াণে রুদ্রপ্রসাদ, বিভাস ও সোহিনী হাতড়ালেন অগাধ স্মৃতির ঝাঁপি

রাহুল মজুমদার | ২৩ জুলাই ২০২৫ ১৭ : ৫৪Rahul Majumder

ভারতীয় নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন। মণিপুর তথা ভারতখ্যাত প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব, নির্দেশক ও লেখক রতন থিয়াম প্রয়াত। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার, ২৩ জুলাই ২০২৫-এ ইম্ফলের রিজিওনাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৭।

 

সারা বিশ্বে প্রশংসিত থিয়েটার ব্যক্তিত্ব রতন থিয়াম ছিলেন ভারতীয় থিয়েটারের "থিয়েটার অফ রুটস" আন্দোলনের অন্যতম পথিকৃৎ। প্রাচীন ভারতীয় নাট্যরীতি, সংস্কৃতি এবং নৃত্য-সঙ্গীতের মিশেলে আধুনিক সমাজ, রাজনীতি ও মানবিক দ্বন্দ্বকে যে রকম সাবলীলভাবে মঞ্চে রূপ দিয়েছেন, তা ভারতীয় নাটকের ইতিহাসে বিরল। এবং অবশ্যই মার্শাল আর্ট!  মঞ্চে নাট্যের সঙ্গে মার্শাল আর্টের যেভাবে সমন্বয় ঘটিয়েছিলেন লিয়াম, তা এককথায় অভূতপূর্ব।  ‘চক্রব্যূহ’, ‘উত্তর প্রিয়দর্শী’, চিংলোন মাপান টাম্পাক আমা - থিয়ামের এই সব নাটক আন্তর্জাতিক মহলেও সমাদৃত।

 

থিয়ামের প্রয়াণে শোকাচ্ছন্ন ভারতীয় তথা বাংলার থিয়েটার জগৎ-ও। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত-র মতো বাংলার জনপ্রিয় নাট্য ব্যক্তিত্বরা আজকাল ডট ইন-এর সঙ্গে ফিরে দেখলেন রতন থিয়ামের সঙ্গে তাঁদের কাটানো বিভিন্ন মুহূর্ত। এই প্রথমবার।  


অল্প কথায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বললেন, “রতন আমার ভাই ছিল। কত বছর ধরে আমাদের সম্পর্ক। একসঙ্গে নাটক দেখেছি, মঞ্চে অভিনয় করেছি। আমাদের বাড়িতে এসেছে। মাটিতে শুয়েছে, পাত পেড়ে খেয়েছে। কত গল্প-আড্ডা করেছি। রতন কিন্তু জলের মতো বাংলা বলতে পারত।  নাট্যকার হিসেবে ব্রিলিয়ান্ট ছিল! মানুষ হিসেবেও। মণিপুরের ছোট্ট একটা গ্রামে মানুষদের নিয়ে যেভাবে একটা কো-অপারেটিভ গড়ে তুলেছিল ও, ভাবা যায় না। নিজেরাই চাষবাস করবে, সেখান থেকে আয় করে থিয়েটারে তা বিনিয়োগ করবে। অবিশ্বাস্য! আর একটা মজার ঘটনা বলি রতনকে নিয়ে। তখন ও খুব ইয়ং, তখনই ভাল অভিনয় করে, কিন্তু কাজ পাচ্ছে না। আমি আর রতন ভোর পাঁচটা থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামার বাইরে দাঁড়িয়ে থাকতাম। মতলব থাকত, যেই কোনও পরিচালক আসবেন, তক্ষুনি ওঁকে পাকড়াও করব। আর পাকড়াও করেই তদ্বির শুরু করব রতনের কাজের জন্য। এরকম কত করেছি!” হেসে উঠলেন বর্ষীয়ান নাট্যকার। তারপরেই নিশ্চুপ।  নিস্তব্ধতা কাটিয়ে থেমে থেমে বলে উঠলেন, “ সেখান থেকে এনএসডি-র ডিরেক্টর হয়েছিল রতন, কী অসম্ভব সুন্দর ব্যাপার! ওকে নিয়ে এত স্মৃতি, এত স্মৃতি...আর কী বলব জানি না....”

 

বিভাস চক্রবর্তীর কথায়, “আমাকে ‘বিভাসদা’ বলে ডাকত রতন। আমি ওর নাম ধরে। জানেন, আমার মা-বাবা আমাকে রতন বলে ডাকতেন। আর কেউ কোনওদিন আমাকে সেই নামে ডাকেনি। রতনকে তা বলাতে, অদ্ভুত খুশি হয়েছিল...সমনামী কি না! আমরা খুব বন্ধু ছিলাম। সরি, ছিল। নাটক নিয়ে দিনের পর দিন আড্ডা মেরেছি। কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতই। একবার চিকিৎসা করাতে এসেছিল এখানে। খোঁজ পেয়েই ছুটেছিলাম। সেখানেই জমে গেল নাটক নিয়ে আলোচনা। খুব রসিক ছিল। গুরুগম্ভীর আলোচনার মাঝেও রতনের রসবোধের ঝিলিক পাওয়া যেত। রতনের বাবা একজন নামকরা নৃত্যশিল্পী ছিলেন। নাচ নিয়েও ওর জ্ঞান, ভালবাসার কথা সবার জানা। রতন একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল ভারতীয় নাট্যজগতে। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টর যখন ও হয়েছিল, কী-ই বা বয়স ওর। কিন্তু ওই যে প্রতিভা! নাট্যকার হিসেবে আমাদের দেশে ও হয়তো অতটা প্রচার পায়নি, কিন্তু নাট্যপ্রেমীদের কাছে ও ছিল বিরাট সম্মানের, ভালবাসার মানুষ। রতনের মণিপুরের সেই গ্রাম যা তিনি নিজের হাতেই একপ্রকার গড়েছিলেন, সেখানে যেতে পারিনি নানান কারণে, সেই দুঃখটা থেকে যাবে।” 


তাঁর ‘রতন কাকা’র সঙ্গে স্নেহ-ভালবাসায় ভরা বহু মুহূর্ত আজও জীবন্ত সোহিনী সেনগুপ্তর স্মৃতিতে। খুব ছোটবেলা থেকেই ওঁকে দেখেছি আমাদের বাড়িতে। তখন আমার কতই বা বয়স, এই বড়জোর সাত-আট। দেখতাম, খুব ফর্সা একজন লোক, সামান্য বড় চুল, পাজামা-পাঞ্জাবি পরে আসতেন আমাদের বাড়িতে।  অসম্ভব সুন্দর, নরম একটা গন্ধ ওঁর শরীর থেকে ভেসে আসত।  আমার বাবাকে ‘দাদা’ ডাকতেন, মা-কে ‘বৌদি’ আর আমাকে ‘বাবুয়া’। আমাকে কোলে করে নিয়ে ঘুরতেন, গল্প বলতেন। বাবার পাশাপাশি আমি ওঁর মাথায় ঝুঁটি বেঁধে দিতাম..." বলতে বলতে খোলা গলায় হেসে উঠলেন সোহিনী। 

 

সামান্য থেমে ফের শুরু করলেন, “রতন কাকা নেই। কিন্তু ওঁর মতো নাট্যব্যক্তিত্বকে নিয়ে খবর হচ্ছে, ওঁর কাজ নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে, এটা আমাদের মতো নাট্যকর্মী-নাট্যপ্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষের আরও বেশি করে জানা উচিত ওঁর মতো মানুষের কথা, কী অবিশ্বাস্য সব কাজ করে গিয়েছেন নাটক নিয়ে তা নিয়েও জানা উচিত। ওঁর ‘চক্রব্যূহ’ নাটক দেখে শিহরিত হয়েছিলাম। আমাদের নাট্য উৎসবে উনি এসেছেন। বাবার সঙ্গে, আমার সঙ্গে নাটক নিয়ে, জীবন নিয়ে কত আড্ডা-আলোচনায় মেতেছেন। এরপর যখন আমি নাট্য পরিচালনায় এলাম...যখন ঠিক করলাম ‘পাঞ্চজন্য’ নাটকটি পরিচালনা করব, তখনই মনে মনে পরিকল্পনা করে নিয়েছিলাম যে রতন কাকা যেভাবে মঞ্চে মার্শাল আর্টটাকে ব্যবহারে করেছেন, সেইরকম কিছু করব। রতন কাকাকে তা জানাতেই খুশি হয়েছিলেন। শুনেই বলে উঠেছিলেন, ‘বেশ তো। কর, ভাল করে কর।’ তারপরেই বলেছিলেন, ‘এক কাজ কর, ব্যাপারটা তো সহজ নয়, তুই তোর ছেলেমেয়েদের নিয়ে আমার এখানে চলে যায়। শিখে যা।’

 

দল নিয়ে চলে গিয়েছিলাম ওঁর মণিপুরের গ্রামে। আমাদের ওয়ার্কশপ করিয়েছিলেন রতন কাকা। ওঁর সেই গ্রাম ঘুরে দেখেছিলাম। কী অসাধারণ ব্যবস্থা। নাটকের জন্য আস্ত একটা কো-অপারেটিভ গড়ে তোলা চাট্টিখানি কথা নয়। শুধু তাই নয়, পরে বহু নামজাদা নাট্য ব্যক্তিত্বের কাছে আমার দলের নাম উল্লেখ করেছেন। বিশেষ করে পাঞ্চজন্য-র কথা। একাধিকবার জাতীয় স্তরের নামজাদা নাট্য উৎসবে আমাদের দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন, 'পাঞ্চজন্য' নাটকটি পারফর্ম করার জন্য।”  বলতে বলতে গলার কাছে দলা পাকানো কষ্ট। খানিক থেমে থেমে কথাশেষে সোহিনী বলে উঠলেন, “মা যখন মারা গেলেন, ফোন করেছিলেন। দীর্ঘক্ষণ জীবন নিয়ে নানান কথা বলেছিলেন। বুঝিয়েছিলেন, সব শোকের মধ্যেও কাজ থামিয়ে রাখলে হবে না। কাজ করে যেতে হবে...উনি এত বড় নাট্য ব্যক্তিত্ব ছিলেন, এক সময় ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টর ছিলেন বটে কিন্তু আমার কাছে আজীবন ছিলেন শুধু রতন কাকা হিসেবেই।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া