বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood actress Riya Gangopadhyay accuses husband Arindam of living with another woman before divorce

বিনোদন | বউ থাকতে প্রেমিকার সঙ্গে ঘরের মধ্যেই ব্যাপক যৌনাচার? স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়

Reporter: Arpita Das | লেখক: Rahul Majumder ২৩ জুলাই ২০২৫ ১৭ : ৪৭Rahul Majumder

দু’সন্তানকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে জীবন গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিনের বৈবাহিক টানাপোড়েন, মানসিক আঘাত, স্বামীর একাধিক নারীসঙ্গ ও দুর্ব্যবহারের অভিযোগ—সবকিছু সত্ত্বেও শান্তভাবে বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তিনি। তবে নতুন করে সামনে এলো এমন এক তথ্য, যা অভিনেত্রীকে আবারও তুলল রোষে।সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনকে সরাসরি ট্যাগ করে প্রশ্ন ছুঁড়ে দিলেন রিয়া—আইন কি শুধু প্রভাবশালীদের পক্ষে কথা বলে?

“রক্ষিতাকে বাড়িতে এনে সহবাস করছেন স্বামী!” — রিয়া। সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে রিয়া লেখেন,“আইনত এখনও বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও (মিস্টার অরিন্দম চক্রবর্তী) নিজের বাড়িতে রক্ষিতাটাকে এনে কি রাখা যায়? আমাদের ভারতীয় আইন কি বলে?”

এর পাশাপাশি তিনি আরও লেখেন, “বাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে এই সহবাসে। শুধুই কি উচ্চপদস্থ সরকারি অফিসার বলে তাঁর এই বাড়তি ‘সাহস’? সরকারি চাকরি করেও কিভাবে ওয়েব সিরিজ ও ফিল্ম পরিচালনা করছেন, সেটাও প্রশ্ন।” সূত্রের দাবি, স্বামী অরিন্দম চক্রবর্তী বর্তমানে মালদায় তাঁদের পারিবারিক বাড়িতে এক জুনিয়র অভিনেত্রীর সঙ্গে সহবাস করছেন, এমনটাই জানতে পেরেছেন রিয়া। এবং সেই অভিনেত্রী রিয়ার পরিচিত মুখ, যাঁর সঙ্গে তাঁর একসময় সুসম্পর্কও ছিল।

“প্রেমের কথা জানতাম, কিন্তু সহবাসের কথা জানলে…” রিয়ার বক্তব্য অনুযায়ী, স্বামীর প্রেমজ সম্পর্কের আভাস আগেও পেয়েছিলেন, তবে তাঁর স্বামী যে এতটা নির্লজ্জভাবে এক মহিলাকে ঘরে এনে সংসার চালাবেন, তা কোনওদিন কল্পনাও করেননি।

তিনি লেখেন,“আমি এতটা সহ্য করেছি শুধু সন্তানদের মুখ চেয়ে। কিন্তু আজ যা জানলাম, তাতে আর চুপ থাকা যায় না।”চুপচাপ বিচ্ছেদ নয়, এবার কী আইন পথে হাঁটবেন রিয়া?গত কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে রিয়া ঘোষণা করেন যে তাঁর ও অরিন্দম চক্রবর্তীর সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ। লিখেছিলেন,“আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে ওর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।”তবে তখনও আইনত বিবাহবিচ্ছেদের কোনো মামলা হয়নি বলে জানা গিয়েছিল।এই অবস্থায় নতুন করে এই সহবাস বিতর্ক সামনে আসায় প্রশ্ন উঠছে—এবার কি রিয়া আইনি পথে স্বামীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন? 


বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের পর সম্প্রতি বলিউডেও কাজ করেছেন রিয়া। তাঁর কথায়,“দুই সন্তানকে নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু এমন বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না।”সামাজিক মাধ্যমে শ্রাবণ সোমবারের পূজার ছবিও পোস্ট করেছিলেন সম্প্রতি। কিন্তু তার পরেই স্বামী-সংক্রান্ত এই বিস্ফোরণ ঘটালেন রিয়া।


রিয়া গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য নিঃসন্দেহে টলিউড জগতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। একজন অভিনেত্রী, মা এবং স্ত্রী হিসেবে তাঁর যন্ত্রণা ও প্রতিক্রিয়া যে খুব একটা ‘বিনোদনমূলক’ নয়, তা বুঝে নেওয়া দরকার। এখন দেখার, আইনি পথে তিনি কী পদক্ষেপ করেন, এবং প্রশাসন কিংবা মহিলা কমিশন কীভাবে বিষয়টি গ্রহণ করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া