বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Mahua Raychowdhury s Biopic GunGun Kore Mahua Poster launched on Her Death Anniversary

বিনোদন | বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাওয়া মহুয়ার জীবনে আলো জ্বালাতে আসছে বায়োপিক! মৃত্যুর দিনে প্রকাশ পেল প্রথম ঝলক

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ২২ জুলাই ২০২৫ ১৯ : ৩৫Rahul Majumder

১৯৮৫-এর ২২ জুলাই। এই দিনেই মারা গিয়েছিলেন অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। গুঞ্জন শোনা গিয়েছিল, মৃত্যুর দিন সকাল থেকে নাকি মাত্রাতিরিক্ত নেশা করেছিলেন। বেসামাল মহুয়া রায়চৌধুরী কি আত্মহত্যা করেছিলেন? নায়িকার মৃত্যু রহস্য আজও অধরা।  অকালপ্রয়াত এই টলি-অভিনেত্রীর কথা বর্তমানে খুব বেশি আলোচিত হয় না। তবে মহুয়ার মৃত্যুর কয়েক দশক পরেও বর্তমানে তাঁর কথা উঠলে, সবার আগে আজও আলোচিত হয় তাঁর অভিনয়-প্রতিভা। একইসঙ্গে বিষয়বস্তু হয়ে ওঠে তাঁর তুমুল বিতর্কিত ব্যক্তিগত জীবন‌ এবং অবশ্যই রহস্যে ঢাকা তাঁর মৃত্যু! মহুয়ার মৃত্যুদিনে তাঁর বায়োপিকের প্রথম পোস্টার প্রকাশ করলেন প্রযোজক রাণা সরকার। সেইসঙ্গে করলে ঘোষণা - আগামী ২৪ সেপ্টেম্বর অর্থাৎ মহুয়ার জন্মবার্ষিকীতে জানানো হবে তাঁর বায়োপিকে কে নামভূমিকায় অভিনয় করছেন। 

মোশন পোস্টারেই যেন ঝলকে উঠল মহুয়ার জীবন ও মৃত্যুর সংকেত। প্রথমে দেখা গেল মহুয়ার একটি সাদাকালো হাসিমুখের ছবি—নির্বিকার, নিঃশব্দ। তারপর ঝুপ করে নেমে এল অন্ধকার। আর সেই অন্ধকার চিরে এক আগুনের মশাল, যেন মহুয়ার অন্তিম মুহূর্তগুলোর অদৃশ্য সাক্ষী হয়ে উঠে এল সামনে। মশাল থেকে বেরোতে থাকা অগ্নিস্ফুলিঙ্গ ধীরে ধীরে রূপ নিল একটি জ্বলন্ত নারীর অবয়বে। শিউরে উঠতে হয়—এতটা প্রতীকী অথচ প্রখর চিত্রভাষা কতটা পরিকল্পিত!
 

 

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের নাম ঠিক করা হয়েছে 'গুনগুন করে মহুয়া'। এর আগে এই ছবি প্রসঙ্গে রাণার বক্তব্য ছিল, "কেউ স্বীকার করুন বা না করুন, মহুয়ার জীবন যথেষ্ট বড় মাপের। ততটাই বড় তাঁর অভিনয় প্রতিভা। মানুষ মহুয়াই বা কেমন ছিলেন? বাংলা বিনোদন দুনিয়ায় তাঁর প্রভাব কিছুতেই অস্বীকার করা যায় না। সে সব কথা এই প্রজন্ম জানবে না?’’ সেই তাড়না থেকেই তিনি এই ছবির প্রযোজক। পরিচালনায় নতুন মুখ সোহিনী ভৌমিক। গবেষণা-চিত্রনাট্যে দেবপ্রতিম দাশগুপ্ত এবং সোহিনী। মহুয়ার চরিত্রে কাকে দেখা যাবে?জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই প্রযোজক আগে জানিয়েছিলেন, অনেকে ভাবনায় রয়েছেন। তাই এক্ষুনি কারও নাম করতে পারবেন না তিনি। তবে এই ছবিতে মানুষ মহুয়া এবং অভিনেত্রী মহুয়া— দু’জনকেই সমান ভাবে তুলে ধরার চেষ্টা করা হবে। তাঁর আরও দাবি, এ-ও মাথায় রাখছেন, যেন কোনও ভাবেই এটি তথ্যচিত্র না হয়ে যায়। পরিচালনায় রয়েছেন নতুন প্রতিভা সোহিনী ভৌমিক, চিত্রনাট্যে এবং গবেষণায় সোহিনী ও দেবপ্রতিম দাশগুপ্ত।

মহুয়ার মৃত্যু ঘিরে রয়েছে বহু গুজব—তিনি কি আত্মহত্যা করেছিলেন? নাকি অন্য কিছু? সম্পর্কের টানাপোড়েন, পেশাগত চাপ, মানসিক অবসাদ—সব মিলিয়ে তাঁর মৃত্যুকে ঘিরে ছিল অজস্র প্রশ্ন, যার কোনওটাই সরকারিভাবে স্বচ্ছভাবে প্রকাশ্যে আসেনি।

এই বায়োপিক সেই অন্ধকারেই কি আলো ফেলবে? উত্তর লুকিয়ে ‘গুনগুন করে মহুয়া’ ছবির ফ্রেমে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া