বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Anurag Kashyap s Bandar to premiere at TIFF 2025 starring Bobby Deol and Sanya Malhotra

বিনোদন | আগুনে চোখ, দগ্ধ হৃদয়! অনুরাগ কাশ্যপের ছবি ‘বাঁদর’-এ ববিকে দেখে তোলপাড় বলিউড! কোথায় দেখতে পাবেন সেই ছবি?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ২২ জুলাই ২০২৫ ১৬ : ৫৬Rahul Majumder

ভারতের অন্যতম সাহসী ও জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ আবার ফিরছেন তাঁর প্রথাভাঙা ছবির ঘরানার ধাক্কাধাক্কির ভাষা ও চাঁছাছোলা গল্প নিয়ে। তাঁর আগামী ছবি ‘বাঁদর (Monkey in a Cage)’ প্রথমবারের মতো দর্শকদের সামনে আসবে ৫০তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (TIFF 2025)।

 

ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং সানিয়া মালহোত্রা। সঙ্গে রয়েছেন সাবা আজাদ ও সাপনা পাব্বি। এই প্রজেক্টের প্রযোজক নিখিল দ্বিবেদী, যিনি এর আগে ‘বীরে দি ওয়েডিং’ এবং ‘সিটিআরএল’-এর মতো ছবি প্রযোজনা করেছেন।

আরও পড়ুন: তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কথা ভিকি কৌশলের বাবার মুখে! সব ঠিক আছে তো ক্যাটরিনার সংসারে?

 

“সেই গল্প যা বলা উচিত নয়…” মঙ্গলবার ছবির অফিশিয়াল পোস্টার ও নাম সামনে আনলেন ববি দেওল নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন—“যে গল্পটা বলা উচিত ছিল না… তবু সেটাই এখন বলছি। কারণ আমাদের ছবি, যা বাস্তব ঘটনায় অনুপ্রাণিত, সেই ‘বাঁদর’ এবার #TIFF50-তে অফিসিয়াল সিলেকশন হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার করছে।”

 

আরও পড়ুন: শাহরুখের জন্য হৃদরোগে আক্রান্ত হতে হয়েছিল ভিকি কৌশলের বাবাকে! জানেন সেই ঘটনা?

 

এই পোস্টারেই ফুটে উঠেছে ববির চোখ জ্বালানো, চূড়ান্ত আবেগময় এবং অন্তর্লীন অন্ধকারে ডুবে থাকা এক চরিত্রের ছবি, যা মুহূর্তে ভাইরাল হয়।আর তা দেখামাত্রই শুরু হয় ইন্ডাস্ট্রির তরফে শুভেচ্ছার বন্যা।  সানি দেওল ভাইয়ের পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন হৃদয়ের ইমোজি ও থাম্বস আপ দিয়ে। বিক্রান্ত ম্যাসি লিখেছেন— “স্যার, অনেক অভিনন্দন ”, অভিনেত্রী পূজা হেগড়ে উত্তেজনা লুকোতে না পেরে লিখেছেন, “ববস”, দর্শন কুমার জানান, “আন্তরিক অভিনন্দন!”

 

আরও পড়ুন: প্রতিশোধের আগুন নিয়ে আসছে নিষ্ঠুর ‘অ্যাশ জনজাতি’, প্যান্ডোরা গ্রহের ইতিহাস বদলে দেবে ‘অবতার ৩’-এর হিংস্র খলনায়ক?

ছবির প্লট ঘিরে রহস্য, কিন্তু অনুরাগ বলছেন—“চমকে দেওয়ার মতো সত্যি!” ‘বাঁদর’ ছবির গল্প এখনও সম্পূর্ণ প্রকাশ্যে না এলেও জানা যাচ্ছে, সত্য ঘটনায় অনুপ্রাণিত এই ছবি সমাজের এমন এক অন্ধকার অধ্যায়কে তুলে ধরবে, যা সচরাচর বলা হয় না। এটি হতে চলেছে অনুরাগ কাশ্যপের ঘরানার একটি ক্লাসিক ‘ধাক্কা-দেওয়া’ ছবি।

 

আরও পড়ুন: ‘মাংসল শরীর আর ধবধবে ফর্সা না হলে হবে না!’ বলিউডের অন্ধকারের মুখোশ খুললেন বাণী কাপুর

 

এই ফেস্টিভ্যালে ভারতের আরও সিনেমা রয়েছে।  এই বছর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ভারত থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ ছবি যাচ্ছে— নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’ এবং  রমেশ সিপ্পির কালজয়ী ছবি ‘শোলে’।  প্রতিবছরের মতো এবারও টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ৩০টিরও বেশি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১৪ সেপ্টেম্বর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া