রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২২ জুলাই ২০২৫ ১৬ : ২৬Snigdha Dey
গল্পে সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ। সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। এবার আরও এক নতুন বিপদ এসে হাজির পুতুল-ময়ূখের সংসারে। মৃত্যুর সঙ্গে লড়ছে ময়ূখ। আবারও কমলিনির চক্রান্তের শিকার তারা।
আরও পড়ুন: দোতলা থেকে উড়ে এসে খাওয়ার টেবিলে পড়ল 'আদি'! ফের স্মৃতি হারাল সে? কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে?
সান বাংলার ‘পুতুল টিটিপি’র কাহিনি এগোচ্ছে এভাবেই। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন খেয়ালি মণ্ডলকে। নায়ক অভিনেতা সৈয়দ আরেফিন। এই প্রথমবার জুটি বেঁধেও দারুণ প্রশংসিত হয়েছেন তাঁরা। গল্পে পুতুল আর মিতুল দুই বোন। তাদের জীবনকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। প্রতি পদে অপমানিত হতে হয় পুতুলকে। কিন্তু তাকে প্রতি পদক্ষেপে ঢালের মতো আগলে রাখে ময়ূখ।
গল্পে কমলিনীর সঙ্গে চক্রান্তে পেরে ওঠে না পুতুল। কিন্তু চেষ্টা করে সে যেভাবেই হোক পরিবারের সকলকে এক সুতোয় বেঁধে রাখতে। তার সেই চেষ্টায় পিছিয়ে থাকে না সে। আগামীতে এক মেয়ের মা হবে পুতুল। নিজের সঙ্গে হওয়া সব অপরাধের জবাব মেয়ের মাধ্যমে দেবে সে। মেয়ের গায়ে একফোঁটা আঁচও আসতে দেবে না পুতুল। মা হিসাবে এক অন্যরকম যাত্রা শুরু হবে তার। আপাতত আগামীতে কীভাবে পুতুল রক্ষা করবে ময়ূখকে, সেটাই জানার অপেক্ষায় দর্শক।
তবে এর মাঝেই ফের নতুন বিপদ এসে হাজির পুতুল-ময়ূখের জীবনে। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, কমলিনী মারা গিয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র। কমলিনী মারা গিয়েও পুতুলকে রেহাই দিচ্ছে না। পুতুলের বারবার মনে হচ্ছে, কমলিনী তার আশেপাশেই আছে। ফটোর মধ্যে থেকেই যেন পুতুলকে সে বলছে, এত সহজে কিছুতেই তাকে নিস্তার পেতে দেবে না কমলিনী।
এমনটা মনে হতেই সে দেখে, একটা ছায়া সরে যায় দরজার পাশে। সেই দিকেই এগোয় পুতুল। হঠাৎ দেখতে পায়, কালো শাড়ি পরা এক মহিলাকে। তার মুখ দেখতে না পেলেও যে তার মধ্যে মেজমা অর্থাৎ কমলিনীকে দেখতে পায় সে! বিকট হাসি হাসছে যেন কমলিনী! সত্যিই কি মারা গিয়েছে কমলিনী? নাকি কোনও নতুন চক্রান্তের শিকার হচ্ছে পুতুল? বরাবরই রূপাঞ্জনার চরিত্রটি এই গল্পে নেতিবাচক। প্রথম থেকেই পুতুলকে সহ্য করতে পারে না সে। তাই নতুন পুতুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তার কাছে নতুন কিছুই নয়। পুতুলের জীবনে কোন বিপদ নেমে আসছে? কী হতে চলেছে ধারাবাহিকের নতুন মোড়ে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি