বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: Snigdha Dey ২২ জুলাই ২০২৫ ১৪ : ০৫Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'সাইয়ারা'র প্রেমে শ্রদ্ধা

বলিউডে এখন 'সাইয়ারা'র ঝড়। এই ছবি মুক্তির আগেই ১২.৫ কোটির ব্যবসা, ভেঙে দিয়েছিল দুই দশকের রেকর্ড! মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবির প্রি-বুকিং টিকিট থেকেই জমেছিল ১২.৪৯ কোটি টাকা! ছবিতে অহন পাণ্ডের সঙ্গে রোম্যান্স করছেন অনিত পড্ডা। তাঁদের দু'জনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাঁদের জুটি পছন্দ করছেন। এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন বলি তারকারাও। করণ জোহর থেকে শুরু করে আলিয়া ভাট বাদ যাননি কেউই। এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর প্রকাশ্যে আনলেন তাঁর প্রতিক্রিয়া। শ্রদ্ধা সমাজমাধ্যমে লেখেন, 'সাইয়ারার প্রতি আশিকি হয়ে গিয়েছে।' অর্থাৎ 'সাইয়ারা' দেখে প্রেমে পড়ে গিয়েছেন অভিনেত্রী। যদিও অনেকেই এই ছবিকে মোহিত সুরির 'আশিকি ২'-এর সঙ্গে তুলনা করছেন। তবে এই ছবির ক্লাইম্যাক্স বলছে অন্য কথা।
মন খারাপ সলমনের!

বিষ্ণোই দলের তরফে প্রাণনাশের হুমকির পর থেকে বেড়েছে সলমনের নিরাপত্তা। ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তায় সর্ব ক্ষণ থাকতে হয় তাঁকে। সারাক্ষণ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন তিনি। ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছাড়াও সর্ব ক্ষণ পাশে থাকেন মহারাষ্ট্র রাজ্য পুলিশের কনস্টেবল। সলমনের নিরাপত্তার চিন্তায় কপালে ভাঁজ তাঁর পরিবার-পরিজনেরও। সম্প্রতি তাঁর খোলা বারান্দায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। এত সুরক্ষার মাঝে থাকতে থাকতে তিনি ক্লান্ত, নিজেই স্বীকার করেছেন সলমন। এবার এক সাক্ষাৎকারে বলিউডের 'ভাইজান' জানান তিনি বান্দ্রার রাস্তায় সাইকেল চালানোটা খুব মিস করেন। আসলে এক সময় সলমনকে ফুরফুরে মেজাজে বান্দ্রার রাস্তায় সাইকেল চালাতে দেখা যেত। কিন্তু সম্প্রতি কড়া নিরাপত্তার জন্য আর সেভাবে ফাঁকা রাস্তায় দেখা যায় না তাঁকে। তাই মন খারাপ 'ভাইজান'-এর।
আরও পড়ুন: 'সাইয়ারা'র দাপটে পিছু হটছে 'আশিকি ৩'! ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা? কী জানালেন অনুরাগ বসু?
'রামায়ণ'-এ 'উর্মিলা' হচ্ছেন কে?

এক 'মহাযুদ্ধের' ঘোষণা হয়েছে বলিউডে। রণবীর কাপুরের রাম বনাম যশের রাবণ—নিতেশ তিওয়ারির পরিচালনায় 'রামায়ণ' হতে চলেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা! বিশ্বব্যাপী এ ছবি মুক্তির লক্ষ্যে তৈরি এই মেগা-প্রজেক্টের বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি টাকা। সূত্রের খবর, ‘রামায়ণ ১’ তৈরি হচ্ছে প্রায় ৯০০ কোটি টাকায়, যেখানে এই মহাকাব্যের গোটা পৃথিবী তৈরি, সেখানকার অন্তর্গত সব চরিত্র নির্মাণ, চোখ ধাঁধানো ভিএফএক্স, বিশালাকার সব সেট ডিজাইন ইত্যাদি থাকবে। এরপর দ্বিতীয় পর্ব — অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য ধার্য করা হয়েছে ৭০০ কোটি টাকা, যেখানে মূলত থাকবে চমকে দেওয়ার মতো, ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স। এই ছবিতে রণবীর কাপুরে রয়েছেন 'রাম'-এরর চরিত্রে, 'রাবণ'-এর ভূমিকায় যশ, 'সীতা'র চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন 'হনুমান', 'লক্ষণ'-এর চরিত্রে থাকছেন রবি দুবে। এই খবর তো আগেই এসেছিল। এবার জানা গেল লক্ষণের স্ত্রী উর্মিলার চরিত্রে দেখা যাবে কোন অভিনেত্রীকে। জানা যাচ্ছে, অসমের টেলিভিশন অভিনেত্রী সুরভি দাসকে দেখা যেতে চলেছে এই চরিত্রে। ‘রামায়ণ’– এর প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে এবং ‘রামায়ণ দ্বিতীয় ভাগ আসবে দীপাবলি ২০২৭-এ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি