মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২২ জুলাই ২০২৫ ১২ : ১৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: লেজেন্ডস লিগে ভারত–পাক ম্যাচ বাতিল হয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এবার তো ভারতের সমস্ত ক্রীড়াবিদকেই তোপ দেগে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট। তাঁর বক্তব্য, শুধু আইসিসি টুর্নামেন্ট নয়, বিশ্বের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাতেই পাক প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিক ভারত। কতখানি জাতীয়তাবাদ দেখাতে পারে ভারত? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সলমন বাট।
রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল ভারতীয় লেজেন্ডদের। সেই ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন।
এদিকে ম্যাচ বাতিলের পরেই ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি, আবদুর রউফ খানরা। একই সুরে এবার মুখ খুললেন গড়াপেটায় দোষী সাব্যস্ত সলমন। নিজের ইউটিউব চ্যানেলে ভারতকে কড়া আক্রমণ করে তিনি বলেন, ‘ভারতীয় দলের এমন আচরণ নিয়ে গোটা বিশ্ব কথা বলছে। ক্রিকেট এবং ক্রিকেটভক্তদের প্রতি এটা কেমন বার্তা দিল ভারত? কী দেখাতে বা প্রমাণ করতে চায় ওরা? ওদের প্রমিস করা উচিত, যে বিশ্বকাপ বা কোনও আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না।’ বাটের মতে, কোনও ভাবেই রাজনীতির সঙ্গে খেলোধুলোকে জড়িয়ে ফেলা উচিত নয়। ভারত বার বার সেটাই করছে বলে অভিযোগ তাঁর। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘সব কিছুর আলাদা জায়গা আছে। রাজনীতি আর খেলাধুলো এক নয়। তোমরা রাজনীতির সঙ্গে খেলোধুলোকে জড়িয়ে ফেলছো। দয়া করে, আমাদের বিরুদ্ধে কোনও প্রতিযোগিতায় খেলো না। আমি দেখতে চাই, সেটা পারো কি না। আমি দেখতে চাই, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় তোমরা কতটা দেশভক্তি দেখাতে পারো।’
আরও পড়ুন: দলে একটিই বদল, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’–এ ভারত–পাক ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। ক্রিকেটারদের সমালোচনা হচ্ছিল। এই পরিস্থিতিতে হরভজন সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইউসুফ ও ইরফান পাঠান জানিয়ে দেন যে তাঁরা খেলবেন না। তার পরেই খেলা বাতিল করে দেন আয়োজকরা। ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমাও চান তাঁরা। সেই ঘটনায় ধাওয়ানকে নিশানা করেছেন পাকিস্তানের দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি। ধাওয়ানকে পচা ডিমের সঙ্গে তুলনা করে তাঁর দাবি, অনেকেরই খেলার ইচ্ছা ছিল। কিন্তু ধাওয়ানের চাপে পড়ে বাকিরা খেলা থেকে সরেছে।
ভারতীয় দলের বয়কটের সিদ্ধান্ত সকলের মিলিত সিদ্ধান্ত নয় বলে মনে করেন সলমনও। পাশাপাশি তিনি নিশানা করেছেন প্রতিযোগিতার আয়োজকদেরও। তিনি বলেন, ‘ওদের মানসিকতা আমি বুঝতে পারছি না। কারা এই সব সিদ্ধান্ত নেয়? চার–পাঁচ জন ঠিক করল যে খেলবে না। ওদের জন্য ম্যাচটাই বাতিল হয়ে গেল। আয়োজকেরা চাপে পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি