বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ২১ জুলাই ২০২৫ ১৬ : ২৪Rahul Majumder
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির অনুরাগীদের জন্য বড় খবর! মালয়ালম ছবির পরিচালক জিতু জোসেফ জানিয়ে দিলেন, ‘দৃশ্যম ৩’-এর আসল, অর্থাৎ মালয়ালম ভার্সনই হবে প্রথম — কোনও অবস্থাতেই হিন্দি ভার্সন আগে শুটিং শুরু করতে পারবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃভূমিকে দেওয়া সাক্ষাৎকারে জিতু জানিয়েছেন, প্রয়োজনে আইনি পদক্ষেপ করতেও তিনি প্রস্তুত ছিলেন।
পরিচালকের কথায়, “মালয়ালম আর হিন্দি ভার্সন একসঙ্গে শুরু করার কিছু চাপ এসেছিল, কিন্তু আমরা এখনও সে সিদ্ধান্তে আসিনি। প্রথমে হিন্দি ভার্সন আগে শুরু করার কিছু ইঙ্গিত ছিল। কিন্তু আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলাম, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে — তারপরই তারা পিছু হটে।”
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ শিগগিরই শুরু হতে চলেছে বলে গুঞ্জন উঠেছিল। সেই জল্পনাতেই কার্যত জল ঢেলে দিলেন জিতু। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি এখনও ‘দৃশ্যম ৩’-এর স্ক্রিপ্ট লিখছেন। তিনি বলেন, “গতকাল রাতেই আমি দৃশ্যম ৩-এর ক্লাইম্যাক্স লিখে শেষ করলাম। বহুদিন ধরে প্রবল মানসিক চাপের মধ্যে ছিলাম।”
পরিচালক আরও জানিয়েছেন, ‘দৃশ্যম ৩’-এর মালয়ালম ভার্সন চলতি বছরের অক্টোবর মাসে ফ্লোরে যাবে। এরপরেই শুরু হবে হিন্দি ভার্সনের কাজ। ফলে কোনও অবস্থাতেই অজয় দেবগনের ছবি আগে রিলিজ করার প্রশ্ন নেই।

উল্লেখ্য, ২০১৩ সালে মোহনলালকে নিয়ে শুরু হয়েছিল ‘দৃশ্যম’ সিরিজ। জর্জকুট্টি ও তাঁর পরিবারের অপরাধ ঢাকতে বুদ্ধিদীপ্ত কৌশল হয়ে উঠেছিল ক্রাইম থ্রিলার ঘরানার নতুন উদাহরণ। ছবিটি পরে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, শ্রীলঙ্কান ও চিনা ভাষাতেও তৈরি হয়। বর্তমানে ইন্দোনেশীয় এবং কোরিয়ান রিমেক তৈরির পরিকল্পনাও চলছে।
‘দৃশ্যম ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। তবে এখন পরিচালক নিজেই নিশ্চিত করে দিলেন — এই গল্পের শেষ অধ্যায় শুরু হবে মোহনলালকেই দিয়ে।
অন্যদিকে, এবার করা সেই মিম নিয়ে মুখ খুললেন খোদ অজয় দেবগণ। ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন—“আপনারা আমার মজা উড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন এই নাচটুকু করাটাও আমার জন্য খুব কঠিন ছিল। যাই হোক, আমি তো এটা করেই ফেলেছিএবার তার জন্য একটা অন্তত ধন্যবাদ দিন।আমাকে” পাশ থেকে ম্রুণাল ঠাকুর হেসে যোগ করলেন— “দেখতে খুব সহজ লাগলেও, এই নাচটা করতে গেলে মাথার দারুণ ব্যায়াম হয়ে যায়!”
গত ১১ জুলাই মুক্তি পেয়েছে ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার। স্কটল্যান্ডের চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই ছবিতে রয়েছে অ্যাকশন, কৌতুক, নাটক আর একেবারে পাঞ্জাবি তেজ! ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে অজয় লিখেছেন— “অ্যাকশন! ইমোশন! কনফিউশনের ভাণ্ডার। জসসি ফিরেছে, আর এবার সবকিছু ডাবল! সতর্কতা: এই ট্রেলার অতিরিক্ত হাসি, বিভ্রান্তি এবং সর্দার-সাইড এফেক্ট তৈরি করতে পারে!”
বিজয় কুমার অরোরা পরিচালিত এই ছবি ভরা একেবারে তারকাখচিত কাস্ট-এ। অজয়-ম্রুণাল ছাড়াও রয়েছেন সঞ্জয় মিশ্র, বিন্দু দারা সিং, ডলি আহলুওয়ালিয়া, নীরু বাজওয়া, চাঙ্কি পান্ডে, কুব্বরা সেঠ, দীপক ডোবরিয়াল, রোশনি ওয়ালিয়া, শরৎ সাক্সেনা, সাহিল মেহতা প্রমুখ। প্রয়াত মুকুল দেবের একটি ক্যামিও-ও রয়েছে এই ছবিতে।‘সন অব সর্দার ২’-এর গান ‘পহলা তু’-তে অজয় দেবগণ আর ম্রুণাল ঠাকুরের আজব হাত-নাচ দেখে নেটপাড়া এখন যাকে বলে 'মিম-উইথ-তন্দুরি!' সেই মিউজিক ভিডিওতেই দেখা যাচ্ছে, অজয় দেবগণ ম্রুণালকে জড়িয়ে ধরে শুধুই হাতের ভঙ্গিমায় নেচে চলেছেন (না কি নাচার চেষ্টা করছেন?) নেটপাড়ার বড় অংশের রসিক মন্তব্য – “এ যেন ফিজিক্যাল এডুকেশনের অদ্ভুত সংস্করণ!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি