বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২১ জুলাই ২০২৫ ১৬ : ০৯Snigdha Dey
২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ ২১ জুলাই। তাই স্বাভাবিকভাবেই এবারের 'একুশে জুলাই' রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন। কলকাতার ধর্মতলায় সকাল থেকেই জনজোয়ার। জেলা থেকে আসা হাজার হাজার বাসে তৃণমূল কর্মী-সমর্থকে ছেয়ে গিয়েছে মহানগরীর রাস্তাঘাট। সকাল থেকেই ধর্মতলায় ভিড় জমতে শুরু করেছে। পায়ে হেঁটে শহরের প্রাণকেন্দ্রমুখী মানুষ।
এদিকে, তীব্র রোদ আর গরমের জেরে সভার মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দলের চার জনপ্রতিনিধি। অসুস্থ হয়ে পড়েন সেলেব সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্র।
আরও পড়ুন: 'ছ'বছর পর নিজেকে ফিরে পেলাম..,'২১-এর মঞ্চে ফিরে আর কী বললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র?
সদ্যই বহু বছর পর অভিনয়ে ফিরেছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের পরিচালনায় 'বাৎসরিক'-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার একুশের মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি। এখন কেমন আছেন অভিনেত্রী? আজকাল ডট ইন-কে শতাব্দী রায় তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

অভিনেত্রীর কথায়, "এত রোদ, গরমে খুব অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘুরছিল আমার। এত কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারব না। দলের সদস্যরা বুঝতে পেরে জল দেন, কিছুতেই শারীরিক পরিস্থিতি ঠিক হচ্ছিল না। তাই বাড়িতে চলে আসি। এখন একটু সুস্থ লাগছে। আমার সঙ্গে শত্রুঘ্ন সিনহাও ছিলেন। ওঁকেও খুব অসুস্থ অবস্থায় দেখলাম। দলের সদস্যরা আছেন ওঁর সঙ্গে।"
জানা যাচ্ছে, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তারকাদের। অসুস্থ তারকাদের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই, তাঁদের খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী, খবর এমনটাই।
আরও পড়ুন: শুটিংয়ে ‘গুলিবিদ্ধ’ হয়েছিলেন শিল্পা শিরোদকর! কী ঘটেছিল সেদিন? জানালেন অভিনেত্রী নিজেই
২১ জুলাই মানেই রাজনীতিবিদ ও বিনোদন তারকাদের সমাবেশ ৷ রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড়ে প্রতিবারের মতো এবারেও একুশের মঞ্চে নজর কাড়তে চলেছে তারকা সমাবেশ। মুখ্যমন্ত্রীর ডাকে সেলেবদের ‘ফুল অ্যাটেন্ডেস’। প্রতিবারই টলিপাড়ার এক ঝাঁক তারকার উপস্থিতি লক্ষ্য করা যায়। যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরা তো বটেই, সঙ্গে থাকেন তৃণমূল ঘনিষ্ঠরাও। এবারও সেই চেনা ছবির দেখা মিলবে। এবারও রয়েছেন সংস্কৃতি জগতের বহু মানুষ। টেলিভিশন থেকে বড়পর্দা, বাদ গেলেন না কোনও মাধ্যমের তারকারাই।
আরও পড়ুন: 'সাইয়ারা' ঝড়ে কাঁপছে দেশ! হাতে সেলাইন নিয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখতে এলেন 'অসুস্থ' যুবক
প্রসঙ্গত, এবারের ২১-এর মঞ্চে 'ঘর ওয়াপসি' হল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর। তৃণমূল ছেড়ে ২০১৯-এ বিজেপি-তে যোগ দেন রূপাঞ্জনা মিত্র। আর আজ ২০২৫-এ, ঠিক ছ'বছর পর ফের ২১ জুলাইয়ের মঞ্চে ফিরে এলেন অভিনেত্রী। এবার ২১-এ্য মঞ্চে দেখা গেল তাঁকে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মনোমালিন্য সবকিছু মিটে গিয়েছে। পুরনো জায়গায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি।
আজকাল ডট ইন-কে রূপাঞ্জনা বলেন, "সত্যিই মনে হচ্ছে ঘর ওয়াপসি হল। অনেককিছু শিখেছি এই কয়েকটা বছরে। আজ আবার শহিদ তর্পণ মঞ্চে ফিরে খুব ভাল লাগছে। আরও একবার প্রথমদিনের মতোই ঝালিয়ে নিচ্ছি সবটা।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি