বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | 'সাইয়ারা' ঝড়ে কাঁপছে দেশ! হাতে সেলাইন নিয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখতে এলেন 'অসুস্থ' যুবক

Snigdha Dey | ২১ জুলাই ২০২৫ ১৫ : ৪৮Snigdha Dey

বলিউডে এখন 'সাইয়ারা'র ঝড়। এই ছবি  মুক্তির আগেই ১২.৫ কোটির ব্যবসা, ভেঙে দিয়েছিল দুই দশকের রেকর্ড! মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির তিনদিনের মধ্যেই ৮৩ কোটি ঘরে তুলেছে এই ছবি। 

 

দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'।প্রেক্ষাগৃহে আবার কেউ সিনেমা দেখে আবেগতাড়িত হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। আবার কেউ নিজের মনের মানুষকে কোলে তুলে ভালোবাসায় আপ্লুত হচ্ছেন। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন 'সাইয়ারা জ্বর।প্রেমে ব্যথা পেলেই নাকি সেই ভালবাসা পূর্ণতা পায়! অহন পাণ্ডে ও অনিত পাড্ডার রোমান্টিক লাভস্টোরি দেখে চোখে জল দর্শকের। প্রেক্ষাগৃহে ধরা পড়ছে প্রেমিক-প্রেমিকাদের নানা আবেগঘন মুহূর্ত৷ যা রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে৷ 

 

 

 

 

সম্প্রতি সমাজমাধ্যমে দেখা যাচ্ছে আইভি ড্রিপ লাগিয়ে লাগিয়ে 'সাইয়ারা' দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছে গিয়েছেন এক ব্যক্তি। তাঁর ছবি এখন ঘুরছে নেটিজেনদের দরবারে। যা দেখে রীতিমতো তাজ্জব নেটপাড়া। 

এই ছবিতে তারকা মুখ নেই, তবে প্রি-রিলিজে যা করল এই ছবি, তা বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবির প্রি-বুকিং টিকিট থেকেই জমেছিল ১২.৪৯ কোটি টাকা! 

 

ছবিতে অহন পাণ্ডের সঙ্গে রোম্যান্স করছেন অনিত পড্ডা। তাঁদের দু'জনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাঁদের জুটি পছন্দ করছেন। মুক্তির কিছুদিন আগেই ছবির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু সেন্সর বোর্ড ছবিটি থেকে একাধিক দৃশ্য বাদ দেওয়ার দাবি জানানো হয়। সেই মতো ছবির এডিট ভার্সান মুক্তি পেলেও সিনেপ্রেমীদের মধ্যে এই ছবি ঝড় তোলে। 'সাইয়ারা'র প্রথম দিনেই বক্স অফিসে আয় ছিল ২০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে যা রেকর্ড ভেঙে দেওয়ার প্রথম ধাপ ছিল।

 

আরও পড়ুন: 'ছ'বছর পর নিজেকে ফিরে পেলাম..,'২১-এর মঞ্চে ফিরে আর কী বললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র?

 

এদিকে, ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল অজয় দেবগণ-এর 'সন অব সর্দার ২'। এই ছবিতে অজয় জুটি বেঁধেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। কিন্তু বর্তমানে 'সাইয়ারা'র দাপটের জেরে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন অজয়। জানা যাচ্ছে 'সন অব সর্দার ২' মুক্তি পেতে চলেছে আগামী পয়লা আগস্ট। আসলে 'সাইয়ারা'র বক্স অফিসে সাফল্য দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ছবির নির্মাতারা। এই খবর সামনে আসতেই এখন নেটপাড়ায় প্রশ্ন উঠছে, তবে কি অহনকে ভয় পেলেন অজয়? 

 

 

অন্যদিকে, পয়লা আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল সুনীল দর্শনের নতুন রোমান্টিক ড্রামা ‘আন্দাজ ২’-এর। কিন্তু প্রেক্ষাগৃহের চাপ ও 'সন অফ সর্দার ২'-এর নতুন তারিখের কারণে পিছিয়ে গেল এই ছবির রিলিজ—এখন নতুন দিন ঠিক হয়েছে ৮ আগস্ট।

 

পরিচালক সুনীল দর্শন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর কথায়—“মোহিত সুরি-র ‘সইয়ারা’ যতটা না চমকে দিয়েছে, তার থেকেও বেশি হুমকি হয়ে দাঁড়িয়েছে নতুন রিলিজের জন্য। অপ্রত্যাশিত সাফল্যের ফলে ‘সন অফ সর্দার ২’ পিছিয়েছে, তাই আমরাও সময় নিচ্ছি।”তিনি আরও বলেন—“আমাদের ‘আন্দাজ ২’ ছবিতে নতুন মুখ রয়েছে। 'সইয়ারা'-র মতোই আমাদের ছবিও একটা ফাঁকা সপ্তাহ চাই—যাতে প্রেক্ষাগৃহ ও দর্শক—দুটোর কাছেই আমরা স্পেস পাই নিজেকে মেলে ধরার।” এই পদক্ষেপ শুধু মুক্তির তারিখ বদল নয়, বলিউডের বক্স অফিস পরিকল্পনায় একটা বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া