বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ২১ জুলাই ২০২৫ ১৪ : ৩৫Rahul Majumder
বলিউডের ঝাঁ চকচকে গ্ল্যামারের পেছনে থাকা নিকষ কালো ছায়াময় সব পথ নিয়ে ফের সরব অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। সহজ কথায়, কাস্টিং কাউচ, যৌন হেনস্থা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি। কাস্টিং কাউচ বা কাজের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব—এই বলিউডের অন্ধকার অধ্যায় যেন তার জীবনেও পড়ে গিয়েছিল ছায়া।
সেই সাক্ষাৎকারে কাল্কি জানান, এই অভিজ্ঞতা ছিল তার অভিনয় জীবনের শুরুর দিকেই। তিনি তখন সবে লন্ডনে পড়াশোনা করছেন, অভিনেত্রী নন। কানের চলচ্চিত্র উৎসবে একটি আন্তর্জাতিক সংস্থার মুঠোফোনের প্রচার অনুষ্ঠানে 'প্রোমো গার্ল' হিসেবে গিয়েছিলেন। সেখানেই এক ভারতীয় প্রযোজকের সঙ্গে আলাপ। তিনি কাল্কির মা-র এক পরিচিতের মাধ্যমেই পরিচয় পান। সিনেমার প্রদর্শিনীর আমন্ত্রণ, তারপর ডিনারে যাওয়ার প্রস্তাব। কাজের সম্ভাবনা জানতে চাওয়া মাত্রই স্পষ্ট বুঝিয়ে দেন—এই কাজ পেতে হলে ‘তার সঙ্গে থাকতে হবে!’

এরপরের অভিজ্ঞতা ছিল মুম্বইয়ে। তখন কাল্কি ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছেন। একটি বড় বাজেটের ছবির অডিশনে গিয়েছেন। প্রযোজক বলেন, “এই ফিল্মটা করতে চাইছ? খুব ভাল। কিন্তু সেটা হলে আগে আমাকে ভাল করে চিনতে হবে তোমায়।” তার মানে, আবার সেই একই ‘ডিনারের আমন্ত্রণ’—যা আদতে এক রকমের অলিখিত শর্ত।কাল্কি সোজা জানিয়ে দেন, “আমি নিজের সময় নষ্ট করতে চাই না, আপনারও না।”
আজও চলচ্চিত্র দুনিয়ায় কাস্টিং কাউচ, প্রভাবশালীদের অপব্যবহার, আর নতুন অভিনেত্রীদের ওপর মানসিক চাপে গল্প থেমে নেই। কাল্কি বলেন, “অনেক সময় এগুলো এমনভাবে বলা হয় যেন স্বাভাবিক, কিন্তু এগুলো মানসিকভাবে কতটা প্রভাব ফেলে, তা কেউ বোঝে না।”
বর্তমানে কাল্কিকে শেষ দেখা গিয়েছে তামিল ছবি ‘নেসিপ্পায়া’-তে। সামনে মুক্তি পেতে চলেছে তাঁর ইংরেজি ছবি ‘এমা অ্যান্ড এঞ্জেল ’, যা তার বিচিত্র ও সাহসী কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বলেই মনে করছে বলিউড।
এই প্রথম নয়। এর আগেও বলিউডের নানান আলো-আঁধারি বিষয় নিয়ে মুখ খুলেছেন কাল্কি। জানিয়েছিলেন, স্রেফ পুরনো একটি ছোট গাড়িতে চেপে হাজির হয়েছিলেন বলে এক নামি বলিউডি ফিল্মি অ্যাওয়ার্ডে ঢোকার আগে তাঁকে আটকে দেওয়া হয়, কারণ তিনি নিয়ে যাননি কোনও বড় গাড়ি বা বাহারি !
“বছরের পর বছর আমি আমার সেই ছোট্ট গাড়িতে করে সেই নামি অ্যাওয়ার্ডেগেছি। এমনও হয়েছে, আমার পোশাক গাড়ির চেয়েও বড়! গেটের কাছে গাড়ি আটকে দিয়ে বলা হত ঢুকতে পারবে না। আমায় প্রমাণ করতে হতো আমি কাল্কি,” বললেন তিনি। স্টার ইমেজ না বানালে, সঙ্গে নিজের বিরাট টিম নিয়ে ঘোড়ামারা না করলে বলিউডে সুযোগ মেলে প্রস্তাবও অফারও কমে যায়,” বললেন তিনি। তবে এই জীবনযাত্রা তাঁর নয়।
“আমি সেই জীবন চাই না—আমি স্বাধীনতা ভালবাসি। আমি নিজে গোয়ায় একটা সুন্দর বাড়িতে থাকি, মুম্বইয়ে যাতায়াত করি বিমানে । আমার খরচ সব সেখানেই যায়। আমি জানি এমন অনেক তারকাকে, যারা এক কামরার ফ্ল্যাটে থাকেন, কিন্তু ছবি সংক্রান্ত আলোচনার জন্য বিরাট গাড়ি নিয়ে যান। বাহারি গাড়ি আর চালকের পেছনে একটা গ্ল্যামার বানানো হয়, কিন্তু ভিতরে থাকে ফাঁপা গল্প,”—সোজা কথায় সোজা ছুরির মতো কল্কি কেটে ফেললেন বলিউডের গ্ল্যামার-অভিনয়। তবে তিনি স্বীকার করেন, বড় তারকাদের নিরাপত্তার জন্য দেহরক্ষী, পিআর টিমের প্রয়োজন হয়। এবং তারকার ইমেজ-বিল্ডিং পুরোপুরি অপ্রয়োজনীয় নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি