মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শুটিংয়ে ‘গুলিবিদ্ধ’ হয়েছিলেন শিল্পা শিরোদকর! কী ঘটেছিল সেদিন? জানালেন অভিনেত্রী নিজেই

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: Snigdha Dey ২১ জুলাই ২০২৫ ১৪ : ১২Snigdha Dey

অভিনেত্রী নম্রতা শিরোদকর তাঁর বোন, দক্ষিণী তারকা মহেশ বাবু তাঁর ভগ্নিপতি। তিনি, শিল্পা শিরোদকর। অক্ষয় কুমার, গোবিন্দ, চাঙ্কি পাণ্ডে, সুনীল শেট্টির সঙ্গে একসময় চুটিয়ে কাজ করেছেন বলিউডে। তাঁর নাচ, লাস্য, অভিনয় তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল। এরপর লম্বা বিরতি নেওয়ার পর ২০১৩-য় শিল্পা ছোট পর্দায় হিন্দি ধারাবাহিক ‘এক মুঠ্ঠি আসমান’-এ অভিনয় করেন। ‘কমলা বাই’ চরিত্রে যথারীতি তিনি ফের আলাদা করে সকলের নজর কাড়েন।

 

 
‘বিগ বস্‌ ১৮’-এর চূড়ান্ত পর্বের হাতেগোনা কয়েক দিন আগে হঠাৎ বাদ পড়েন শিল্পা শিরোদকর। সেই নিয়ে তোলপাড় শুরু হয়েছিল সমাজমাধ্যমে। ফের একবার শিরোনাম দখল করলেন অভিনেত্রী। তবে এবার কারণ আরও ভয়াবহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ১৯৯৫ সালে একটি ছবির শুটিং চলাকালীন এমন গুজব ছড়িয়ে পড়ে যে, তাঁকে গুলি করে খুন করা হয়েছে!

 


এই ঘটনার উল্লেখ করতে গিয়ে শিল্পা বলেন, “আমি শুটিং সেরে হোটেলের ঘরে ফিরে আসি। তখনকার দিনে ফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না। হঠাৎ দেখি ২০-২৫টা মিসড কল। আমার বাবা ফোন করে কাঁপা গলায় বলেছিলেন, ‘তুই ঠিক আছিস তো? তোকে গুলি করে মারা হয়েছে বলে খবর এসেছে!"

 

আরও পড়ুন: একটানা টপলেস দৃশ্যে অভিনয় করে রাতের ঘুম কেড়েছিলেন এই বলি অভিনেত্রী! জানেন এখন কী পরিণতি হয়েছে তাঁর?


এই বিভ্রান্তির সূত্রপাত হয়েছিল সুনীল শেট্টির সঙ্গে তাঁর একটি সিনেমা ‘রঘুবীর’-এর শুটিংয়ের সময়। শিল্পা জানান শুটিং হচ্ছিল কুল্লু-মানালির মতো পাহাড়ি জায়গায়। বেশকিছু জায়গায় এমন খবর রটে গিয়েছিল। স্বাভাবিকভাবেই পরিবার থেকে শুরু করে গোটা ইন্ডাস্ট্রি সেই সময় আতঙ্কিত হয়ে পড়ে।

 

পরে জানা যায়, এটি ছিল ছবির প্রযোজকের পরিকল্পিত একটি প্রচারমূলক স্টান্ট। বিষয়টি জানার পর শিল্পা হতবাক হয়ে যান, কিন্তু অভিযোগ করেননি। তাঁর কথায়, “তখন পিআর বা সোশ্যাল মিডিয়া ছিল না। আমাদের কিছুই জানানো হতো না। আমি একেবারে শেষ মানুষ ছিলাম, যে এটা জানতে পেরেছিল।”

 

অভিনেত্রী জানান, আজও এই স্মৃতি শিল্পার মনে দাগ কেটে রয়েছে। বলিউডে সেই সময়ে প্রচারের জন্য এমন অনেক ‘কৌশল’ নেওয়া হত, যার কোনও নিয়ম বা অনুমতির প্রয়োজন হতো না।

 


প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, কোভিড ১৯-এ আক্রান্ত শিল্পা। সমাজমাধ্যমে নিজেই এই কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা। 

 

 

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শিল্পা জানান, এক সময় বলিউডে তাঁকে অযাচিত মানুষের চোখে দেখা হতো‌। তখন বেশিরভাগ সময়ই মন মরা হয়ে থাকতেন তিনি। সেই সময় মাধুরী দীক্ষিতের ম্যানেজার ঋকু নাথ তাঁকে পরিচয় করিয়ে দেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এরপর কলকাতার এক ধুমধামপূর্ণ ছবির মহরতে মিঠুন নিজে ঘোষণা করেন, নতুন ছবির নায়িকা হচ্ছেন শিল্পা শিরোদকর।এই ঘোষণাই তাঁর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সেখান থেকেই তাঁকে কাস্ট করা হয় রমেশ সিপ্পির ছবি ‘ভ্রষ্টাচার’-এ, যেখানে তিনি অভিনয় করেন একজন অন্ধ তরুণীর চরিত্রে, মিঠুনের বিপরীতে। এবং সেখান থেকেই শুরু হয় তাঁর আসল বলিউড সফর। শিল্পার কথায়, “আমি আজ যেখানেই দাঁড়িয়ে আছি, তার কৃতিত্ব মিঠুনদার। তিনিই আমায় সুযোগ করে দিয়েছিলেন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া