বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | স্কটল্যান্ড থেকে সোজা ধর্মতলায়, ২১-এর মঞ্চে সবাইকে চমকে দিয়ে ‘দেব’ আগমন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder ২১ জুলাই ২০২৫ ১৩ : ৪৫Rahul Majumder

সোমবার শেষ ২১ জুলাই পালন করছে তৃণমূল। সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য শীর্ষ নেতারা ধর্মতলায় রয়েছেন। এ বছর বিনোদন দুনিয়ার খ্যাতনামীদের ব্রিগেডে আমন্ত্রণ জানানোর দায়িত্বে রয়েছেন সাংসদ দোলা সেন। কারণ এই বিরাট সমাবেশের মঞ্চে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি দেখা যায় এক ঝাঁক তারকা অভিনেতা-রাজনীতিবিদদের। অবশ্য সমাবেশ মঞ্চে প্রধান আকর্ষণ তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

সদ্য সমাবেশ যোগ দিয়েছেন তৃণমূল সংসদ তথা টলিপাড়ার প্রথম সারির নায়ক-প্রযোজক দেব।  স্কটল্যান্ড থেকে সরাসরি কলকাতায় পা রেখেই ২১ জুলাইয়ের সমাবেশে হাজির হলেন দেব। তবে এদিন অভিনেতাকে দেখা গেল কুল  অ্যান্ড ক্যাজুয়াল লুকেই। কালো শার্ট, ব্লু ডেনিম এবং পায়ে সাদা স্নিকার্সে। সঙ্গে চোখে গাঢ় রঙের রোদচশমা। খানিক অগোছালো চুল ঠিক করতে করতেই সমাবেশে জড়ো হওয়া দলীয় কর্মীদের দিকে হাত নেড়ে দ্রুত মঞ্চের দিকে হেঁটে গেলেন দেব। 

 

উল্লেখ্য, লন্ডনে প্রায় দু'সপ্তাহের মতো প্রজাপতি ২ এর শুটিং সেরে মা,বাবা বোনের সঙ্গে স্কটল্যান্ডে ছুটি কাটাতে হাজির হয়েছিলেন দেব। স্কটল্যান্ডের নানান জায়গায় নিজের পরিবারের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন ধূমকেতু র নায়ক। সেসব রঙিন মুহূর্তের নানান ছবিও তিনি সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় তিনি স্কটল্যান্ডের একটি বিমানবন্দর থেকে ছবি পোস্ট করেছিলেন। দেবের সঙ্গে ছিলেন তাঁর গোটা পরিবার। ছবির ক্যাপশনেই অভিনেতা-সংসদ জানিয়ে দিয়েছিলেন স্কটল্যান্ডের ছুটি কাটার দিন শেষ হল, এবার ঘরে ফেরার পালা। 

 

তবে দেব যে সেখান থেকে সরাসরি ২১ জুলাইয়ের সমাবেশে হাজির হবেন, তা তাঁর অনুরাগী এবং দলীয় কর্মীদের কাছে একপ্রকার ‘সারপ্রাইজ’-ই বটে!

 

প্রসঙ্গত, একুশে জুলাই মানেই রাজনীতিবিদ ও বিনোদন তারকাদের সমাবেশ ৷ রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড়ে প্রতিবারের মতো এবারেও একুশের মঞ্চে নজর কাড়তে চলেছে তারকা সমাবেশ। মুখ্যমন্ত্রীর ডাকে সেলেবদের ‘ফুল অ্যাটেন্ডেস’। প্রতিবারই টলিপাড়ার এক ঝাঁক তারকার উপস্থিতি লক্ষ্য করা যায়। যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরা তো বটেই, সঙ্গে থাকেন তৃণমূল ঘনিষ্ঠরাও। এবারও সেই চেনা ছবির দেখা মিলবে। এবারও রয়েছেন সংস্কৃতি জগতের বহু মানুষ। টেলিভিশন থেকে বড়পর্দা, বাদ গেলেন না কোনও মাধ্যমের তারকারাই।

এবারেও সকাল সকাল টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা হাজির হন নন্দনে। সেখান থেকে একসঙ্গে সমাবেশে পৌঁছনোর প্রস্তুতি নেন। অভিনেত্রী তথা শাসক দলের ঘনিষ্ঠ সুভদ্রা মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি তো বটেই, থাকছেন আরও অনেক তারকা। যতই কাজের চাপ বাড়ুক, ২১-এর মঞ্চে রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া। সঙ্গে তৃণমূলের আরও তারকা সাংসদ সায়নী, রচনা বন্দ্যোপাধ্যায়ও। বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। 

বেশ অনেক দিন ধরে অভিনেত্রী সৌমিতৃষা অসুস্থ বলে খবর। তবুও ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিতি রয়েছে তাঁরও। অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তাঁর স্ত্রী দেবলীনা কুমারের দেখা মিলবে। ছোটপড়ার অভিনেত্রী তৃণা সাহা, সোমা চক্রবর্তী, তিয়াশা লেপচা, সোহেল দত্ত, শ্রীতমা ভট্টাচার্য, সোনামণি সাহা, ভরতকল, তরিতা, রিমঝিমও মিত্র, অরিন্দম শীল রয়েছেন। 

২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে লড়েছিলেন শ্রাবন্তী। পরে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হয়। মমতার সঙ্গে দূরত্ব মিটেছিল আগেই। তারপর গত বছর সরাসরি একুশে জুলাইয়ের মঞ্চে প্রত্যাবর্তন হয় নায়িকার। এবারও রয়েছেন তিনি। এছাড়াও মঞ্চে উপস্থিতি নজরে আসবে পায়েল, দিগন্ত বাগচী, বনি, কৌশানী সহ আরও অনেক তারকার। অন্যদিকে, টলিপাড়ার খবর,২১ জুলাই তৃণমূলের ‘শহিদ স্মরণ’ মঞ্চে তৃণমূলে যোগ দিতে চলেছেন রূপাঞ্জনা মিত্র। ২০১৯ সালে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী।। এবার ২০২৫-এ ফিরতে চলেছেন তিনি! এছাড়াও কিছু নতুন মুখ সমাবেশে যোগ দিতে পারেন। তবে তাঁরা কারা? সে রহস্য অবশ্য এখনও স্পষ্ট জানা যায়নি।

 ফাইল ছবি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া