বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সায়ন্তিকা-শ্রাবন্তী থেকে তৃণা-সৌমিতৃষা! এবার ২১-এর মঞ্চে আর কোন কোন তারকা?

নিজস্ব সংবাদদাতা | ২১ জুলাই ২০২৫ ১২ : ৪৭Soma Majumder

আজ ২১ জুলাই। ২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই। তাই স্বাভাবিকভাবেই এবারের 'একুশে জুলাই' রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন। কলকাতার ধর্মতলায় সকাল থেকেই জনজোয়ার। জেলা থেকে আসা হাজার হাজার বাসে তৃণমূল কর্মী-সমর্থকে ছেয়ে গিয়েছে মহানগরীর রাস্তাঘাট। সকাল থেকেই ধর্মতলায় ভিড় জমতে শুরু করেছে। পায়ে হেঁটে শহরের প্রাণকেন্দ্রমুখী মানুষ। 

একুশে জুলাই মানেই রাজনীতিবিদ ও বিনোদন তারকাদের সমাবেশ ৷ রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড়ে প্রতিবারের মতো এবারেও একুশের মঞ্চে নজর কাড়তে চলেছে তারকা সমাবেশ। মুখ্যমন্ত্রীর ডাকে সেলেবদের ‘ফুল অ্যাটেন্ডেস’। প্রতিবারই টলিপাড়ার এক ঝাঁক তারকার উপস্থিতি লক্ষ্য করা যায়। যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরা তো বটেই, সঙ্গে থাকেন তৃণমূল ঘনিষ্ঠরাও। এবারও সেই চেনা ছবির দেখা মিলবে। এবারও রয়েছেন সংস্কৃতি জগতের বহু মানুষ। টেলিভিশন থেকে বড়পর্দা, বাদ গেলেন না কোনও মাধ্যমের তারকারাই।

 

আরও খবরঃ ধর্মতলায় জনজোয়ার, তৃণমূলের 'মেগা একুশে' নজর ২৬-এর নির্বাচন, কী বার্তা দেবেন নেত্রী মমতা? নজর বঙ্গবাসীর

এবারেও সকাল সকাল টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা হাজির হন নন্দনে। সেখান থেকে একসঙ্গে সমাবেশে পৌঁছনোর প্রস্তুতি নেন। অভিনেত্রী তথা শাসক দলের ঘনিষ্ঠ সুভদ্রা মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি তো বটেই, থাকছেন আরও অনেক তারকা। যতই কাজের চাপ বাড়ুক, ২১-এর মঞ্চে রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া। সঙ্গে তৃণমূলের আরও তারকা সাংসদ সায়নী, রচনা বন্দ্যোপাধ্যায়ও। বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। 

বেশ অনেক দিন ধরে অভিনেত্রী সৌমিতৃষা অসুস্থ বলে খবর। তবুও ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিতি রয়েছে তাঁরও। অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তাঁর স্ত্রী দেবলীনা কুমারের দেখা মিলবে। ছোটপড়ার অভিনেত্রী তৃণা সাহা, সোমা চক্রবর্তী, তিয়াশা লেপচা, সোহেল দত্ত, শ্রীতমা ভট্টাচার্য, সোনামণি সাহা, ভরতকল, তরিতা, রিমঝিমও মিত্র, অরিন্দম শীল রয়েছেন। 

২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে লড়েছিলেন শ্রাবন্তী। পরে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হয়। মমতার সঙ্গে দূরত্ব মিটেছিল আগেই। তারপর গত বছর সরাসরি একুশে জুলাইয়ের মঞ্চে প্রত্যাবর্তন হয় নায়িকার। এবারও রয়েছেন তিনি। এছাড়াও মঞ্চে উপস্থিতি নজরে আসবে পায়েল, দিগন্ত বাগচী, বনি, কৌশানী সহ আরও অনেক তারকার। 

প্রতি বছরই অভিনেতা তথা সাংসদ দেবকে তৃণমূলের শহিদ মঞ্চে দেখা যায়। এবারও চেনা ছবির বদল হল না! বিগত দিনে প্রথমে ‘প্রজাপতি ২’-এর শুটিং-এর জন্য এবং পরে পারিবারিক ভ্রমণে লন্ডন ও স্কটল্যান্ডে ছিলেন নায়ক। এদিনই সোজা বিদেশ থেকে ফিরে ২১-এর মঞ্চে যোগ দেন তিনি। 

অন্যদিকে, টলিপাড়ার খবর,২১ জুলাই তৃণমূলের ‘শহিদ স্মরণ’ মঞ্চে তৃণমূলে যোগ দিতে চলেছেন রূপাঞ্জনা মিত্র। ২০১৯ সালে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী।। এবার ২০২৫-এ ফিরতে চলেছেন তিনি! এছাড়াও কিছু নতুন মুখ সমাবেশে যোগ দিতে পারেন। তবে তাঁরা কারা? সে রহস্য অবশ্য এখনও স্পষ্ট জানা যায়নি। 

প্রসঙ্গত, ২১শের সভাস্থলে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন প্রায় ৫০০০ পুলিশকর্মী। আশেপাশের বহুতলের ছাদ থেকে চলছে নজরদারি। গোটা এলাকা চিহ্নিত করা হয়েছে হাই সিকিউরিটি জোন হিসেবে। প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দলের আগামী দিনের লক্ষ্যপূরণের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ২৬-এর নির্বাচনের আগে শেষ ২১ শে জুলাই কী বার্তা দেবেন দলনেত্রী? সেদিকে তাকিয়ে দল সহ তারকা মহলও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া