বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar once stole Amitabh Bachchan s watch on set

বিনোদন | অমিতাভের হাতঘড়ি চুরি করেছিলেন অক্ষয়? ‘শাহেনশাহ’র মন্তব্যে বিস্ময়ে স্তব্ধ বলিপাড়া

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ২১ জুলাই ২০২৫ ১২ : ২০Rahul Majumder

বলিউডে অক্ষয় কুমারের মজা করার খ্যাতি, পিছনে লাগার স্বভাব কারও অজানা নয়। রীতিমতো সুবিদিত।  সেটে সহ-অভিনেতা থেকে শুরু করে কলাকুশলীদের সঙ্গে হালকা ঠাট্টা-মস্করায় তিনি রীতিমতো পারদর্শী। তবে প্রশ্ন হল, সেই দুষ্টুমি কি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকেও ছাড় দেয়? জবাব হল, একদম না!

 

আরও পড়ুন: স্কটল্যান্ড থেকে সোজা ধর্মতলায়, ২১-এর মঞ্চে সবাইকে চমকে দিয়ে ‘দেব’ আগমন!

 

২০০৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ওয়াক্ত: দ্য রেস এগেইনস্ট টাইম’ ছবির প্রচারের সময় অমিতাভ অক্ষয়ের দুষ্টুমি প্রসঙ্গে  মজা করে বলেছিলেন, “অক্ষয় দুর্দান্ত অভিনেতা, তবে পাশাপাশি একটু ‘চালাক চোর’-ও! ওর হাত এতটাই নিখুঁত চলে যে কখন হাত মেলাতে গিয়ে নিজের ঘড়ি বা আংটি গায়েব হয়ে যাবে, আপনি টেরও পান না!” ‘শাহেনশাহ’ আরও বলেন, “তাই আমরা যারা সেটে যাই, শুটিং শুরু হওয়ার আগে সব দামী জিনিস – ঘড়ি, চেন, আংটি খুলে রাখি! ওর সঙ্গে কাজ করা মানে হাসি, মজা আর একের পর এক চমকের ফোয়ারা!”

 

‘ওয়াক্ত’ ছবিতে অমিতাভ-অক্ষয় আবারও বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেন। ২০০৫ সালের এই পারিবারিক ছবিটি পরিচালনা করেছিলেন বিপুল অমৃতলাল শাহ। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানি ও শেফালি শাহের মতো শক্তিশালী অভিনেতারাও ছিলেন। দায়িত্ববোধ, সময়ের মূল্য, এবং বাবা-ছেলের টানাপড়েন নিয়ে তৈরি এই ছবি দর্শকমনে দাগ কেটে গিয়েছিল।

 

এই ছবির পাশাপাশি অমিতাভ ও অক্ষয় একসঙ্গে কাজ করেছেন ‘এক রিশতা’ (২০০১), ‘আঁখে’ (২০০২), ‘খাকি’ (২০০৪), ও ‘ফ্যামিলি’ (২০০৬)-র মতো ছবিতে। তাঁদের জুটিকে পর্দায় বারবার দেখা মানেই নস্ট্যাললজিয়া, আবেগ, আর বিনোদনের মিশেল।

 

বর্তমানে অমিতাভ বচ্চন ব্যস্ত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৭-এর শ্যুটিংয়ে। অন্যদিকে, অক্ষয় কুমারকে সামনে দেখা যাবে প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ ছবিতে, যেখানে রয়েছেন বামিকা গাব্বি ও পরেশ রাওয়াল। এছাড়াও ‘হেরা ফেরি ৩’-এও আবার ফিরছেন অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ী।

 

প্রসঙ্গত, লুকিয়ে লুকিয়ে এক ভক্তের অনধিকার ভিডিও তোলা দেখে মেজাজ হারালেন অক্ষয় কুমার। দিলেন আচ্ছা করে কড়া ধমক। লন্ডনে ছুটি কাটাচ্ছেন অক্ষয়। সেই শহরেরই এক ব্যস্ত রাস্তায় আপনমনে হাঁটছিলেন বলিউডের ‘খিলাড়ি’। কিন্তু এক ব্যক্তি তাঁকে দেখামাত্রই অনুমতি ছাড়াই ক্যামেরা চালু করে দেন। খানিকক্ষণ পরেই টের পেয়ে যান বলি তারকা। তারপরেই ঘটে অপ্রীতিকর মুহূর্ত!

 
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি। তাতে দেখা যায়, ধূসর রঙের প্রিন্টেড ট্যাঙ্ক টপ, শর্টস ও বিনি ক্যাপে স্বচ্ছন্দভাবে হেঁটে যাচ্ছেন অক্ষয়। গালভর্তি কাঁচাপাকা দাড়ি।  ঠিক সেই সময়ই এক ভক্ত খুব কাছ থেকে ক্যামেরা চালিয়ে ভিডিও করতে শুরু করেন। এতে অভিনেতা বিরক্ত হয়ে ভক্তের দিকে ঘুরে দাঁড়ান, এবং ক্যামেরা থামানোর জন্য দৃশ্যত চড়াও হন।বলি অভিনেতার অভিব্যক্তি ছিল স্পষ্টতই উত্তেজনাপূর্ণ, এমনকি ওই ব্যক্তির হাত থেকে তাঁর মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করতে দেখা যায় অক্ষয়কে। যদিও পরিস্থিতি দ্রুতই ঠান্ডা হয়ে যায়। পরে তাঁর সেই ভক্তের সঙ্গেই সেলফি তোলেন অক্ষয়। যা ঘটনার সৌহার্দ্যপূর্ণ পরিণতি বলেই ধরে নিচ্ছে সমাজমাধ্যময। যদিও এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তর্ক-বিতর্ক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া