বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | ২০ জুলাই ২০২৫ ১৯ : ৫৪Rahul Majumder
সম্প্রতি, বড়পর্দায় ‘দি একেন: বেনারসে বিভীষিকা’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা ঋষভ বসু-কে। আগামী আগস্টে শার্লক হোমসের আদলে তৈরি ‘সরলাক্ষ হোমস’ ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির প্রচার নিয়ে শুরু হয়েছে ব্যস্ততা। এসবের মাঝেই অভিনেতার বাড়িতে আগমন নতুন অতিথির। বলা ভাল, এখন থেকে তিনি ঋষভের বাড়ির পাকাপাকি বাসিন্দা-ই! খুলেই বলা যাক বিষয়টা। নতুন পোষ্য ঘরে এনেছেন ঋষভ। একটি পার্সিয়ান বিড়াল!

নাম শুনে আন্দাজ করাই যায় যে পারস্য দেশে এই প্রজাতি বিড়ালের জন্ম। তবে এ নিয়ে নানা বিতর্ক রয়েছে। যাক, সে কথা। পশমের মতো লম্বা লোমযুক্ত এই বিড়ালের প্রজাতিকে সিনেমার গোয়েন্দা চরিত্র জেম্স বন্ড থেকে শুরু করে হ্যারি পটার - একাধিক বিখ্যাত হলিউড ছবিতে দেখা গিয়েছে। তা সব ছেড়ে বিড়াল কেন? আর পার্সিয়ান বিড়াল-ই বা কেন পছন্দ 'শ্রীকান্ত'র? আজকাল ডট ইন-কে এক গাল হেসে অভিনেতা বললেন, “ছোট থেকেই আমার পশুপাখি খুব পছন্দের। মায়ের কাছে শুনেছি, ছোটবেলায় যখন ভাত খেতে চাইতাম না, আমাকে সিঁড়ির বারান্দায় বসিয়ে এক গ্রাস খাবার খাওয়াত তারপর পাড়ার কুকুরদেরও মা খাওয়াত। ওদের দেখে দেখে, প্রায় ওদের কাছাকছি বসে তখন আমি মনের আনন্দে খেতাম। একটু বড় হতে পাড়ার কোনও কুকুরছানা ড্রেনে পড়ে গিয়েছে দেখলে কিংবা চোট পেয়েছে চোখে পড়লে বাড়ি নিয়ে আসতাম। বিড়ালও খুব ভাল লাগত।”

“আমার বাড়িতে কম করে ৫০টি বিড়াল বড় হয়েছে। কোনওটিকে রাস্তা থেকে কুড়িয়ে আমি এনেছিলাম আর বাকিরা কীভাবে যেন খোঁজ পেয়ে আমাদের বাড়িতে হাজির হয়ে যেত। তারপর থেকেও যেত। প্রথম যে বিড়ালটিকে রাস্তা থেকে এনে পুষেছিলাম, তার নাম রেখেছিলাম পুষি-ম্যান!” বলতে বলতে হেসে ফেলেন ঋষভ।
“আসলে পার্সিয়ান বিড়ালের শখ ছিল অনেকদিনের। আমার একজন শুভাকাঙ্খী এই বিড়াল আমাকে উপহার দিয়েছে। 'কিনিনি'! কারণ পশু 'কেনা ' শব্দটাতেই আমার বড্ড আপত্তি আছে। আমরা কি কখনও বলি, মানুষের বাচ্চা কিনেছি? তখন তো বলি অ্যাডপ্ট করেছি। তাহলে? তাই আমি বলব 'সুফি'কে আমি অ্যাডপ্ট করেছি। ও হ্যাঁ, আমার নতুন পোষ্যের নাম রেখেছি 'সুফি'।" কেন এহেন নাম? অভিনেতার জবাব, " আমি সুফি গানের বড্ড ভক্ত। তাছাড়া আমি খুব শান্ত পরিবেশ ভালবাসি, আধ্যাত্মিকতার দিকেও খানিক ঝোঁক আছে। সুফি গানের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ তো প্রবল... অতএব সব মিলিয়ে এই নাম রাখা।”

বিড়াল নিয়ে তাঁর ভালবাসার কথা আরও ব্যক্ত করলেন ঋষভ। “জানেন তো, বিড়াল খানিক স্বার্থপর। কুকুরের মতো অত মানুষের সঙ্গে অতটা আবেগপ্রবণ একেবারেই হয় না তারা। বিড়াল নিজে বাছাই করে নেয় কার কোলে সে উঠবে, কার হাতে সে খাবার খাবে এবং কার পাশে ঘুমোবে। নিজের মর্জি আর কী! সব জানার পরেও বলব, বিড়ালের সঙ্গে কিন্তু একটা আধ্যাত্মিকতার যোগ রয়েছে। মিশর থেকে শুরু করে হরপ্পা সভ্যতায় বিড়ালদের পুজো করা হত। দেবতার আসনেও বসানো হত। ওদের হাবেভাবে অদ্ভুত একটা সৌম্য, শান্ত ব্যাপারে সঙ্গে মিশে থাকে রহস্য। সব মিলিয়ে বিড়াল তাই আমার খুব প্রিয়।”
কথায় কথায় অভিনেতা জানালেন, তাঁর ‘সুফি’র বয়স এখন চার মাস। গত এক মাস আগে তাকে নিজের কাছে এনে রেখেছেন তিনি। এইমুহূর্তে সেদ্ধ মাংস, কাঁটা বেছে দেওয়া মাছ এবং বিড়ালদের জন্য প্যাকেটজাত খাবার পরমানন্দে খাচ্ছে ‘সুফি’। কথাশেষে অভিনেতার সংযোজন, “সুফিকে নিয়ে মাঝেমধ্যে বন্ধুদের বাড়িতে নিয়ে যাচ্ছি যাতে বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খায়। কখনও সখনও গাড়িতে চাপিয়ে এমনি ঘুরতে বেরিয়ে যাই। ও চুপচাপ বসে থাকে, গাড়িতে চালানো গান শোনে...তবে, বোঝে কি না জানি না!”
হৃতিক রোশনেরও খুব প্রিয় এই পার্সিয়ান বিড়াল। পোষ্য হিসেবে সেই বলি তারকার বাড়িতে এই প্রজাতির দু'টি বিড়াল রয়েছে। সেকথা শুনেতেই খানিক চমকে উঠলেন অভিনেতা। “ছোট থেকেই হৃতিকের আমি অন্ধ ভক্ত। যেমন ওঁকে দেখতে, তেমন ওঁর অভিনয়, স্ক্রিন প্রেজেন্স, নাচ...ওরকম গ্রিক দেবতার ভাস্কর্যসুলভ চেহারা... ওঁর মতো কিছুই পাইনি, পাওয়া সম্ভবও না। তবে হৃতিকের সঙ্গে এটুকু জায়গাতেও যদি মিল থাকে, তাতে মন্দ কী! হৃতিকের রূপ পাওয়ার স্বাদ অন্তত বিড়ালে মিটুক!” হাসতে হাসতে বলে ওঠেন ‘সরলাক্ষ হোমস’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি