বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Akshay Kumar Loses Cool in London Over a Fan

বিনোদন | লন্ডনের রাস্তায় ভক্তের উপর চড়াও অক্ষয়, কেড়ে নিতে গেলেন ফোনও! কী এমন দোষ ছিল ওই ‘খিলাড়ি ভক্ত’র?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: RM ২০ জুলাই ২০২৫ ১৯ : ০৪Rahul Majumder

লুকিয়ে লুকিয়ে এক ভক্তের অনধিকার ভিডিও তোলা দেখে মেজাজ হারালেন অক্ষয় কুমার। দিলেন আচ্ছা করে কড়া ধমক। লন্ডনে ছুটি কাটাচ্ছেন অক্ষয়। সেই শহরেরই এক ব্যস্ত রাস্তায় আপনমনে হাঁটছিলেন বলিউডের খিলাড়ি। কিন্তু এক ব্যক্তি তাঁকে দেখামাত্রই অনুমতি ছাড়াই ক্যামেরা চালু করে দেন। খানিকক্ষণ পরেই টের পেয়ে যান বলি তারকা। তারপরেই ঘটে অপ্রীতিকর মুহূর্ত!

 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি। তাতে দেখা যায়, ধূসর রঙের প্রিন্টেড ট্যাঙ্ক টপ, শর্টস ও বিনি ক্যাপে স্বচ্ছন্দভাবে হেঁটে যাচ্ছেন অক্ষয়। গালভর্তি কাঁচাপাকা দাড়ি।  ঠিক সেই সময়ই এক ভক্ত খুব কাছ থেকে ক্যামেরা চালিয়ে ভিডিও করতে শুরু করেন। এতে অভিনেতা বিরক্ত হয়ে ভক্তের দিকে ঘুরে দাঁড়ান, এবং ক্যামেরা থামানোর জন্য দৃশ্যত চড়াও হন।

 

 

 

 

বলি অভিনেতার অভিব্যক্তি ছিল স্পষ্টতই উত্তেজনাপূর্ণ, এমনকি ওই ব্যক্তির হাত থেকে তাঁর মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করতে দেখা যায় অক্ষয়কে। যদিও পরিস্থিতি দ্রুতই ঠান্ডা হয়ে যায়। পরে তাঁর সেই ভক্তের সঙ্গেই সেলফি তোলেন অক্ষয়। যা ঘটনার সৌহার্দ্যপূর্ণ পরিণতি বলেই ধরে নিচ্ছে সমাজমাধ্যময। যদিও এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

 


একজন নেটিজেন লিখেছেন, "লোকজনের কবে শিষ্টাচার আসবে? অনুমতি না নিয়ে কাউকে ভিডিও করা সত্যিই লজ্জাজনক।" আরএকজন বলেন, "তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে। সব সময় কেন ক্যামেরা তাঁদের মুখের উপর ফেলতে হবে?" অনেকেই মনে করিয়েছেন, "সব মুহূর্ত কনটেন্ট বানাতে হয় না। স্পেস রেসপেক্ট করো।"

 

কাজের দিক থেকেও যারপরনাই ব্যস্ত অক্ষয় কুমার।  অক্ষয় কুমারের পরবর্তী ছবিগুলির তালিকা বেশ দীর্ঘ। সামনে রয়েছে ‘ভূত বাংলা’ যার মাধ্যমে ফের হরর-কমেডি ঘরনার ছবিতে ফিরছেন তিনি।এরপর রয়েছে বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’, যে ছবি নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা।পাশাপাশি, তৈরি হচ্ছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘জোলি এলএলবি ৩’, ‘হেওয়ান’, এবং মারাঠি ঐতিহাসিক মহাকাব্য ‘বেদাত মারাঠি বীর দৌড়লে সাট ’—সব মিলিয়ে একাধিক প্রজেক্টে ব্যস্ত সময় কাটাচ্ছেন খিলাড়ি।

 

আসলে, দিনের শেষে তারকারাও মানুষ। এবং তাঁদেরও নিজের মতো করে নিজের মতো করে, একান্তে নিজের জন্য সময় কাটানোর অধিকার আছে। অক্ষয়ের সাম্প্রতিক ঘটনাই যেন আরেকবার চোখে আঙুল দিয়ে সেই কথাটাই মনে করিয়ে দিল।

অবশ্য সম্প্রতি আরও একবার প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা গিয়েছে অক্ষয়কে। হাউজফুল ৫ ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে হঠাৎই মেজাজ হারালেন অক্ষয় কুমার। যদিও মজার ছলেই চাপা দিলেন নিজের 'জুবান'। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অক্ষয়কে মুম্বই সংবাদমাধ্যমের তরফে প্রশ্নে করা হয়, তিনি 'হাউজফুল ৫'-এর জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন? এর জবাবে খানিকটা মজার ছলেই অক্ষয় বলেন, "আমি কত টাকা নিয়েছি, সেটা তোমায় কেন বলব? তুমি আমার ভাগ্নে নাকি? আমি যথেষ্ট পারিশ্রমিক নিয়েছি। ছবিটিও ভাল বাজেটেই তৈরি হয়েছে। আজ খুব আনন্দের দিন, তুমি আমার বাড়িতে রেইড করতে চাও নাকি?" অক্ষয়ের এই রসিকতার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

২০২৫ সালের ৬ জুন মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৫’, যেটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় অনসেম্বল কমেডি সিনেমা— যেখানে রয়েছে মোট ১৯ জন অভিনেতা! পুরো ছবি জুড়ে থাকবে রহস্য এবং বিস্তর গোলমাল কিন্তু শেষটা হয়েছে দর্শকের ভাবনার সম্পূর্ণ বিপরীত। এই প্রথম কোনও ছবিতে রয়েছে দু'দুটি আলাদা ক্লাইম্যাক্স!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া