বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Sonu Sood calmly rescues snake and urges public to call professionals

বিনোদন | পুরোপুরি খালি হাতে রাস্তা থেকে সাপ ধরলেন সোনু সুদ! তারপর যা হল, জানলে শিউরে উঠবেন

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ২০ জুলাই ২০২৫ ১৭ : ০৬Rahul Majumder

অভিনেতা, সমাজসেবী, প্রকৃতির বন্ধু—সবকিছু মিলিয়ে ধীরে ধীরে এক মানবিক প্রতিচ্ছবি হয়ে উঠেছেন সোনু সুদ। এবার নিজের মুম্বইয়ের আবাসনে একটি জীবন্ত সাপ খালি হাতে ধরে উদ্ধার করে আবারও প্রমাণ করলেন, সাহস আর সংবেদনশীলতার এই মিশেলটা তিনিই অনায়াসে বহন করতে পারেন।

 

শনিবার সোনু ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে একটি  নির্বিষ ধরনের সাপ তাঁর আবাসনের ভিতরে ঢুকে পড়েছে।সোনু ঠান্ডা মাথায় খালি হাতে সাপটি ধরেন এবং বলেন— “এই সাপটা আমাদের সোসাইটিতে ঢুকে পড়েছিল। এটি এক ধরনের রযাতেট স্নেক, নির্বিষ। কিন্তু তাও সাবধান থাকা খুব দরকার। এমন কোনও পরিস্থিতি এলে পেশাদার সাপ-ধরিয়েদের ডাকুন। আমি জানি কীভাবে ধরতে হয়, তাই ধরেছি। কিন্তু দয়া করে নিজেরা চেষ্টা করবেন না। সাবধান থাকা খুব, খুব দরকার।” পরে সাপটিকে একটি বালিশের কভারের ভিতর রেখে নিজের সহায়ক দলকে অভিনেতা নির্দেশ দেন সেটিকে নিকটবর্তী বনাঞ্চলে ছেড়ে দিতে।

 

তবে এই সাপ উদ্ধারের আগে সম্প্রতি আরও একবার হৃদয় জয় করে নিয়েছিলেন সোনু। না, তাঁর অভিনয় দিয়ে নয়। বরং মানবিক গুণের সুবাদেই। ৭৬ বছরের এক কৃষককে 'জোড়া বলদ' উপহার দিয়েছিলেন সোনু।  এই সাপ উদ্ধারের কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল লাতুর জেলার হাডোলতির ৭৬ বছরের চাষি আম্বাদাস পাওয়ারের ভিডিও—যিনি বলদের অভাবে নিজেই গরুর জায়গায় হাল টানছিলেন।

 

আরও পড়ুন:  লিওনার্দো ডিক্যাপ্রিওর হাত ধরে ফিরছে ‘ক্যাপ্টেন প্ল্যানেট’! কেন নয়ের দশকের এই সুপারহিরো এত প্রিয় ‘টাইটানিক’নায়কের?

 

ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গে সোনু X-এ (সাবেক টুইটার) লেখেন— “আপনি নম্বর পাঠান, আমরা বলদ পাঠাবো।” কথা রেখেছেন সোনু।  আম্বাদাস পাওয়ারের জন্য পাঠিয়েছেন একটি জোড়া বলদ, যাতে তাঁর চাষের কাজটা আর একটু সহজ হয়।


পর্দায় নায়ক তো অনেকেই হন, কিন্তু বাস্তবে? সোনু সুদের মতো হাতেগোনা কিছু মানুষই প্রকৃত নায়ক। সাপ হোক বা অসহায় কৃষক—যেখানেই বিপদ বা যন্ত্রণা, সেখানেই হাত বাড়িয়ে দেন সোনু সুদ। তিনি শুধুই অভিনেতা নন, তিনি আজকের ভারতের ‘অসাধারণ সাধারণ মানুষ’-এর প্রতিচ্ছবি।অভিনেতা, পরিচালক, মানুষ—তিন রূপেই অনন্য সোনু।

 

 

 

সম্প্রতি, সোনু সুদ তাঁঁর প্রথম পরিচালিত ছবি ‘ফতেহ’-তে অভিনয় করেছেন। শাক্তি সাগর প্রোডাকশন ও জি স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় নির্মিত সেই অ্যাকশন-থ্রিলারে সোনুর সঙ্গে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ ও দিব্যেন্দু ভট্টাচার্য। 'ফতেহ'র গল্প এগোয় এক প্রাক্তন এজেন্টকে ঘিরে, যিনি শান্তিপূর্ণ জীবন কাটানোর পর ফের সক্রিয় হয়ে ওঠেন, যখন একটি স্থানীয় মেয়ে সাইবার মাফিয়ার শিকার হয়।  
‘ফতেহ’ ছবির শুটিং প্রসঙ্গে সোনু সুদ বলেছিলেন, “বিশ্বের সেরা মানুষদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আমাদের অ্যাকশন ডিরেক্টর ছিলেন সেই ব্যক্তি, যিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এবং ‘জুরাসিক পার্ক’-এর মতো ছবিতে কাজ করেছেন। এমনকী ছবির জন্য ‘টু দ্য মুন’ গানটি লিখেছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। হলিউডের সেরাদের নিয়ে কাজ করা বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে আমি জানতাম নিজের প্রথম পরিচালিত প্রজেক্টেই সেরাটা তুলে ধরতে হবে।”এছাড়াও তিনি অভিনয় করেছেন তামিল অ্যাকশন-কমেডি ছবিতে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া