বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ২০ জুলাই ২০২৫ ১৪ : ২৫Rahul Majumder
বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান কি এবার নামছেন রিয়েল-ক্রাইম থ্রিলারের জগতে? খবর, কুখ্যাত মেঘালয় মার্ডার কেস নিয়ে জোরকদমে রিসার্চ শুরু করেছেন তিনি। যেখানে জড়িয়ে আছে —ইন্দোরের দম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর নাম।সূত্রের দাবি, এই মুহূর্তে আমির ও তাঁর দল এই বাস্তব ঘটনার উপর ব্যাপক পড়াশোনা ও রিসার্চ চালাচ্ছেন। চূড়ান্ত চিত্রনাট্য বা এই ছবি সম্পর্কে ঘোষণা এখনও না হলেও, যেভাবে আমির খুঁটিয়ে তদন্ত করছেন, তাতে ইঙ্গিত মিলছে—এটা হতে চলেছে তাঁর পরবর্তী বড় থ্রিলার প্রজেক্ট।
কী এই ‘মেঘালয় মার্ডার কেস’? এই ঘটনাটি উত্তর-পূর্ব ভারতের অন্যতম চাঞ্চল্যকর হত্যা মামলা, যেখানে সন্দেহের তালিকায় উঠে আসে এক সাধারণ মধ্যবিত্ত দম্পতির নাম।রাজা ও সোনম রঘুবংশী, ইন্দোর থেকে ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ে। এরপর ঘটে যায় এমন এক হত্যাকাণ্ড, যা পুলিশ, সংবাদমাধ্যম এবং সমাজ—তিন জায়গায়ই ব্যাপক আলোড়ন ফেলে।এই ঘটনাকে কেন্দ্র করে যদি ছবি বা সিরিজ তৈরি হয়, তাহলে বলাই যায়—এটা হবে বলিউডের পরবর্তী থ্রিলার সেনসেশন।
আরও পড়ুন: তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কথা ভিকি কৌশলের বাবার মুখে! সব ঠিক আছে তো ক্যাটরিনার সংসারে?
গত ২৩ মে মেঘালয় থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন রাজা এবং সোনম। ১০ দিন পরে ২ জুন চেরাপুঞ্জির জলপ্রপাতের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এরও অনেক পরে উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে গ্রেফতার করা হয় সোনমকে। মেঘালয় পুলিশ জানিয়েছিল, সোনম আত্মসমর্পণ করেছেন। রাজার খুনে তিনিই মূল অভিযুক্ত। এ ছাড়া, তাঁর প্রেমিক রাজ এবং কয়েক জন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের কাজে সহায়তার জন্য রাজ তাঁদের টাকাও দিয়েছিলেন। তবে তাঁরা ভাড়াটে খুনি নন। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, বিয়ের আগে থেকেই প্রেমিকের সঙ্গে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। ইচ্ছা করেই মধুচন্দ্রিমায় যান মেঘালয়ে।
এরপর চলতি মাসে সেই ঘটনাতেই নতুন তথ্য হাতে পেয়েছে পুলিশ। মিলেছে দ্বিতীয় একটি মঙ্গলসূত্র। যা থেকে তদন্তকারীদের অনুমান, সোনম আরও এক বার বিয়ে করে থাকতে পারেন। রাজার দাদা বিপিনও সেই সন্দেহ প্রকাশ করেছেন। জানিয়েছেন, রাজার মৃত্যুর পরেই হয়তো প্রেমিক রাজ কুশওয়াহাকে বিয়ে করেছিলেন সোনম। দ্বিতীয় মঙ্গলসূত্রটি সেই বিয়েরই প্রমাণ। তবে মঙ্গলসূত্রটি আদৌ সোনমের কি না, কোথা থেকে কোন অবস্থায় তা পাওয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ।
অন্যদিকে, আমির খান এর আগে 'সত্যমেব জয়তে' টিভি শো-এর মাধ্যমে সমাজ সচেতনতা ও বাস্তব কাহিনির সংমিশ্রণ ঘটিয়েছিলেন। এবার তাঁর এই রিসার্চ-প্রবণ পদক্ষেপ দেখে অনেকেই বলছেন—আসছে আবার সেই সিরিয়াস অথচ ঝাঁকিয়ে দেওয়া কনটেন্ট, যেটা কেবল আমির খান-ই দিতে পারেন।যেখানে অন্যান্য তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট আর ফটোশুটে ব্যস্ত, সেখানে আমির খান নিঃশব্দে তদন্ত করছেন একটি চাঞ্চল্যকর বাস্তব হত্যাকাণ্ডের গভীরে।
প্রজেক্ট এখনই শুরু না হলেও, এটা স্পষ্ট—এই গল্প বলার জন্য একজন আমির-ই যথেষ্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি