বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ জুলাই ২০২৫ ১৪ : ৫৫Soma Majumder
গত ১৫ জুলাই বাবা-মা হয়েছেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মলহোত্রা। মুম্বইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সমাজ মাধ্যমে দম্পতি তাঁদের সুখবর ভাগ করে নিতেই উপচে পড়ে আমজনতা থেকে তারকাদের শুভেচ্ছা বার্তার ঢেউ। এরই মধ্যে নাকি সামনে এসেছে সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের ছবি? যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত অনুরাগীরা।
ইনস্টাগ্রামে একটি গোলাপি কার্ডে তাঁদের সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন দম্পতি। ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন কিয়ারা। এই খুশির আবহেই হঠাৎ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি সেলফি। যেখানে কিয়ারা ও সিদ্ধার্থের কোলে রয়েছে এক ফুটফুটে শিশু। পাশে রয়েছেন সলমন খান। তবে কি প্রকাশ্যে সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের ছবি? তা নিয়েই অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
সাধারণত তারকা দম্পতির সন্তানের ছবি প্রথমবার প্রকাশ্যে আসা নিয়ে অনুরাগীদের মনে উৎসাহ থাকে প্রবল। এক্ষেত্রেও সেই একই চিত্র দেখা গিয়েছে। এদিকে ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হতেই স্পষ্ট হয়ে যায় যে ছবিটি ভুয়ো। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এমনভাবে একটি সেলফি সম্পাদনা করে সাজানো হয়েছে যা দেখে মনে হচ্ছে যেন সিদ্ধার্থ-কিয়ারা ও সলমন একসঙ্গে সদ্যোজাতকে নিয়ে ছবি তুলেছেন। তবে ওই শিশুটি কিয়ারা-সিদ্ধার্থের মেয়ে নয় বলেই জানিয়েছে তাঁদের ঘনিষ্ঠ মহল।
ইতিমধ্যে সিদ্ধার্থ এবং কিয়ারা পাপারাৎজিদের তাঁদের মেয়ের ছবি না তোলার অনুরোধ করেছেন। তাঁদের সন্তানের জন্মকে ঘিরে গোপনীয়তা বজায় রাখার আবেদন করেছেন তারকা দম্পতি। এক বিবৃতিতে তাঁরা বলেন, “এত ভালবাসা ও শুভেচ্ছা পেয়ে আমরা আপ্লুত। এই নতুন পর্বটি আমরা পরিবার হিসেবে ঘনিষ্ঠভাবেই উপভোগ করতে চাই। এই বিশেষ সময়টি যেন ব্যক্তিগত থাকে, সেটাই আমাদের অনুরোধ।” একইসঙ্গে পাপারাৎজিদের জন্য একটি গোলাপি বাক্সে মিষ্টির প্যাকেট পাঠিয়ে নবদম্পতি তাঁদের কৃতজ্ঞতাও জানান।
চলতি বছরের শুরুতেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির ঘরে খুদে সদস্য আসার খবর এসেছিল। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। ওই পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং বন্ধ রেখেছিলেন কিয়ারা। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে নজির গড়েছিলেন তিনি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দু'বছরের মাথায় সুখবর দিলেন জুটিতে। তবে বহুদিন থেকেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছর বড়দিনের তা আরও জোরালো হয়। আসলে বলিউডে তারকা জুটির সুখবর মানেই সাদা-কালো পলকা ডট পোশাক। অনুষ্কা শর্মা থেকে নাতাশা স্তানকোভিচ সন্তান আসার সুখবর ভাগ করে নিতে এই পোশাক বেছে নিয়েছিলেন। একই পোশাকে বড়দিনে নজর কেড়েছিলেন সিদ্ধার্থ ঘরনি কিয়ারা। বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি আদুরে ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিতে দেখা গিয়েছিল কিয়ারাকে। সেখানেই সাদা-কালো পলকা ডটের পোশাকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। কিয়ারার ওই পোস্টের মন্তব্যে নেটিজেনদের অনুমান ছিল, নতুন বছর শুরুর আগেই বোধহয় পরিবারে নতুন অতিথি আসার খবর এইভাবেই জানান দিয়েছিলেন তারকা জুটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি