বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: Snigdha Dey ১৯ জুলাই ২০২৫ ১৪ : ৪২Snigdha Dey
সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে রীতিমতো তোলপাড় বলিউড। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে নিয়ে তৈরি এই ড্রামা ইতিমধ্যেই ৫০% শুটিং শেষ করেছে। এবার আগস্ট থেকে শুরু হচ্ছে ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও হাই-ভোল্টেজ সিকোয়েন্সগুলোর শুট।
সঞ্জয় লীলা বনশালি আবারও প্রমাণ করলেন কেন তিনি একজন নিখুঁত কাজের মানুষ। তাঁর আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালীন অভিনয়শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি সেটের মধ্যেই একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছেন।
জানা যাচ্ছে, মুম্বইয়ের ফিল্মসিটি স্টুডিওতে ১০০ দিনের একটি বিশাল শিডিউলের শুটিং শুরু হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। শুটিং চলাকালীন যাতে কারোরই কোনও স্বাস্থ্য সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই বনশালি এই পদক্ষেপ নিয়েছেন। হাসপাতালটি তৈরি হয়েছে সম্পূর্ণ সজ্জিত চিকিৎসা সরঞ্জাম ও একটি প্রফেশনাল মেডিকেল টিমসহ।
ছবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “শুটিং চলাকালীন প্রায় ৭০০ জন ইউনিট সদস্য প্রতিদিন সেটে থাকেন। এই বিশাল টিমের সুস্থতা নিশ্চিত করতেই সঞ্জয় স্যার এমন উদ্যোগ নিয়েছেন। তাঁর কাছে কাজের পাশাপাশি কলাকুশলীদের স্বাস্থ্যের গুরুত্বও সমান।”
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগস্ট থেকে বনশালি এমন কিছু মুখোমুখি দৃশ্য শুট করতে চলেছেন, যা বলিউডে রণবীর ও ভিকিকে একদম নতুন ভাবে তুলে ধরবে। ছবির দুই পুরুষ চরিত্রের মাঝে মুখোমুখি সংঘাত-ভিত্তিক দৃশ্যের জন্য তৈরি হচ্ছে এক বিশাল স্টুডিও সেট। এই দৃশ্যগুলিতে থাকবে উচ্চ আবেগ, তীক্ষ্ণ সংলাপ, এবং ধুন্ধুমার নাটকীয়তা!

সঞ্জয় লীলা বনশালির এই ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। এ বার শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকাকেই। ছবিতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
অতিথি শিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করছেন দীপিকা। তবে রণবীরের সঙ্গে নাকি তাঁর রয়েছে অতি ঘনিষ্ঠ একটি সাহসী দৃশ্য। সেই দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে। সেন্সর বোর্ড থেকেও তাই এই ছবি ‘এ’ সংশাপত্র পাবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, 'গাঙ্গুবাঈ'-এর পর আলিয়াকে আরও একবার নির্দেশনা দেবেন বনশালি। 'ব্রহ্মাস্ত্র'র পর এই ছবির সুবাদেই আরও একবার বড়পর্দায় দর্শকের সামনে হাজির হবেন এই 'রিয়েল লাইফ' জুটি। ভুললে চলবে না ভিকি কৌশলের কথা। রণবীরের সঙ্গে পর্দায় ভিকির 'ব্রোম্যান্স'-এর কথা সর্বজনবিদিত। অন্যদিকে, 'রাজি' ছবিতে ভিকি-আলিয়া জুটির রসায়নের ভূয়সী প্রশংসা করেছিল সমালোচকের দল। সব মিলিয়ে দারুণ জমজমাট বনশালির দল।
'ব্রহ্মাস্ত্র'র পর এই ছবির সুবাদেই আরও একবার বড়পর্দায় দর্শকের সামনে হাজির হবেন এই 'রিয়েল লাইফ' জুটি। ভুললে চলবে না ভিকি কৌশলের কথা। রণবীরের সঙ্গে পর্দায় ভিকির 'ব্রোম্যান্স'-এর কথা সর্বজনবিদিত। অন্যদিকে, 'রাজি' ছবিতে ভিকি-আলিয়া জুটির রসায়নের ভূয়সী প্রশংসা করেছিল সমালোচকের দল। সব মিলিয়ে দারুণ জমজমাট বনশালির দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি