বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: Snigdha Dey ১৯ জুলাই ২০২৫ ১৩ : ৩৩Snigdha Dey
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে চলছিল এই ছবির শুটিং। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গিয়েছে শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী কয়েক মাস নাকি শুটিং করতে পারবেন না তিনি।
যদিও শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। যদিও কানাঘুষো, আঘাত খুব গুরুতরভাবে হয়নি। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। হয়তো সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় অসাবধানতাবশত চোট পেয়েছেন বলিউডের 'বাদশা'। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। জানা যাচ্ছে, চিকিৎসা হবে সেখানেই। এদিকে, খবর আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ, সম্পূর্ণ সুস্থ হতে। তারপর ছবির কাজ করতে পারবেন। কারণ ভরপুর অ্যাকশন দৃশ্যে থাকতেই হবে তাঁকে। তাই পুরোপুরি সুস্থ না হলে এই কাজ অসম্ভব।
প্রসঙ্গত, ২০২৩-এ 'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি'র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে 'বাদশা'র আগামী ছবি 'দ্য কিং' নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খান। এবার জানা গেল, ছবিতে চরিত্রের সম্পর্কে! পাশাপাশি এও জানা গেল কোন ছবি থেকে অনুপ্রাণিত 'কিং'-এর চিত্রনাট্য।
শাহরুখ ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর 'লিওঁ' ছবি থেকে অনুপ্রাণিত 'কিং'এর গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে বাঁচাতে কীভাবে তাঁর অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় ছবির গল্প। 'কিং'-এর গল্পও কমবেশি এক। ওই সূত্র জানিয়েছে, তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে ছবিতে সুহানার গোটা পরিবারকে 'লিওঁ'র মতোই আর শাহরুখের চরিত্রটি কমবেশি জ্যঁ রেনোয়াঁর মতোই।

কিং'-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় 'বাদশা'র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম 'জুনিয়র বি'।
'কিং’ ছবির পরবর্তী শুটিং এই মুহূর্তে স্থগিত থাকে বলেই জানা গিয়েছে। পুণরায় ছবি ফ্লোরে যাবে চলতি বছর সেপ্টেম্বর কিংবা নভেম্বর মাস থেকে। অর্থাৎ বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবেই শাহরুখকে। এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল আগামী বছর অর্থাৎ ২০২৬-এর প্রথম দিকেই। কিন্তু তা যে আর হচ্ছে না, সেটা এখন স্পষ্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি