বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিদেশের মাটিতে প্রেমে পড়লেন সারা সেনগুপ্ত? বিকিনি পরে কার হাত ধরে ঘুরছেন যিশু-নীলাঞ্জনার কন্যা? 

নিজস্ব সংবাদদাতা | ১৯ জুলাই ২০২৫ ১২ : ৩২Snigdha Dey

বয়স এখন সবে মাত্র ১৯। কলেজের গণ্ডি পার করে ফেলেছেন যিশু ও নীলাঞ্জনার কন্যা সারা সেনগুপ্ত। গ্ল্যামার ওয়ার্ল্ডেই নিজের পায়ের মাটি শক্ত করতে চান তিনি। তবে সিনেমা বা অভিনয়ে নয়। সারা নজর কাড়ছেন মডেলিং দুনিায়। ইতিমধ্যেই তিনি সাড়া ফেলেছেন আন্তর্জাতিক মডেলিং দুনিয়াতেও। একটু একটু করে এগিয়ে চলেছেন সারা। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনে কভার গার্ল হিসাবে দেখা গিয়েছে সারাকে। ভবিষ্যতে অভিনয়ের ইচ্ছে থাকলেও এখন চুটিয়ে মডেলিংয়ে কাজ করতে চান সারা।  

 

এখনকলকাতা ছেড়ে মুম্বইতেই থাকছেন যিশু-নীলাঞ্জনার বড়মেয়ে। কাজের ফাঁকে হাতে একটু সময় পেতেই বন্ধুদের সঙ্গে ছুটি উপভোগ করতে পাটায়া গেলেন সারা। সেখান থেকে একগুচ্ছ ছবিও সমাজমাধ্যমে ভাগ করেন তিনি। আর সেই ছবিগুলির মধ্যে একটি ছবি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ছবিতে সারাকে দেখা যাচ্ছে সাদা রঙের স্কার্ট ও ব্যাকলেস টপ পরেছেন। খোলা চুল ও চোখে সানগ্লাস। সারা হাত ধরে ছবি তুলেছেন এক পুরুষের সঙ্গে। আর এই ছবি পোস্ট হতেই টলিপাড়ায় গুঞ্জন শুরু। সারার জীবনে কি তবে প্রেম এল? তবে এই পুরুষ সারার প্রেমিক নাকি শুধুই বন্ধু এই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি তিনি। 

 

আরও পড়ুন: স্টার জলসার 'মহালয়া'য় 'মহাদেব' হচ্ছে 'পরশুরাম'? 'মহিষাসুরমর্দিনী' হবেন কে?

 

এরই মাঝে সারাকে বিকিনিতেও দেখা গিয়েছে। কালো রঙের বিকিনি ও সাদা স্কার্টে যিশু-কন্যা নেটপাড়ায় উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন। মেয়ের এই পোস্টে বরাবরের মতোই ভালবাসায় ভরিয়েছেন মা নীলাঞ্জনা। তবে কি মেয়ের এই পুরুষ বন্ধুকে চেনেন তিনি? মায়ের সম্মতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সারা? যদিও এই বিষয়ে এখন মুখে কুলুপ এঁটেছেন সারা। তাই নেটপাড়ায় জল্পনা আরও তুঙ্গে।‌

স্ত্রী নীলাঞ্জনার পাশাপাশি মেয়ে সারা সেনগুপ্তর সঙ্গেও দূরত্ব বেড়েছে যিশু সেনগুপ্তর। বাবাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা। এমনকী মেয়ের সাফল্যের দিনেও পাশে থাকতে দেখা যায় না যিশুকে। 


কিছুদিন আগে অভিনয় এবং মডেলিংয়ের জন্য বিশেষভাবে পুরস্কৃত হয়েছিলেন সারা সেনগুপ্ত। এই বিশেষ দিনে সারার পাশে সর্বক্ষণ ছিলেন মা নীলাঞ্জনা। মেয়ের এই দারুন মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি দেখা যাচ্ছে মা ও মেয়ের একসঙ্গে হাসিমুখের ছবি। যিশু সেনগুপ্তর সঙ্গে নীলাঞ্জনা দূরত্ব প্রকাশ্যে আসার পরই সারা বুঝিয়ে দিয়েছিলেন তিনি মায়ের পাশেই আছেন। এমনকী মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সবচেয়ে 'শক্তিশালী মহিলা'র আখ্যাও দিয়েছিলেন সারা। দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে নিজের জীবন খানিকটা গুছিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। তবে মায়ের প্রতি বাবার এই আচরণ হয়তো মেনে নিতে পারেননি সারা। 

 

 

 

 

নিজস্ব প্রযোজনা সংস্থা সামলানোর পাশাপাশি দুই মেয়েকে প্রায় একা হাতে মানুষ করেছেন নীলাঞ্জনা। এই কথা একাধিকবার স্বীকার করে নিয়েছেন যিশু। বিশেষ করে গত কয়েকবছরে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতে হতো তাঁকে। সেই সময় সবকিছু নিজের দায়িত্বে একা সামলেছেন নীলাঞ্জনা। তাই এই কঠিন সময়ে বাবার ভুলগুলোকে প্রশ্রয় না দিয়ে মায়ের পাশেই আছেন সারা। 

 

এই বয়সেই নিজের যোগ্যতা বুঝিয়ে দিয়েছেন সারা। এর আগে বিদেশের মাটিতে আন্তর্জাতিক মঞ্চে মডেলিং করে দারুন প্রশংসিত হয়েছিলেন তিনি। সেই যোগ্যতার জন্যই পুরস্কৃত হয়েছিলেন।তবে জীবনের এই বিশেষ দিনে শুধু মাকে পাশে পেয়েই খুশি সারা সেনগুপ্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া