বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Panchayat Actor Aasif Khan Clarifies It Was Just Gastric not a Heart Attack

বিনোদন | ‘হার্ট অ্যাটাক নয়!’ তবে কীসের জন্য হাসপাতালে ছুটতে হয়েছিল ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা আসিফ খান-কে?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ১৮ জুলাই ২০২৫ ১৭ : ০৫Rahul Majumder

‘পঞ্চায়েত’ সিরিজের জনপ্রিয় অভিনেতা আসিফ খানকে আচমকা হাসপাতালে ভর্তি হতে হওয়ায় চিন্তার ছায়া নেমেছিল অনুরাগীদের মনে। শোনা গিয়েছিল, হৃদরোগ আক্রান্ত অভিনেতা! এরপরই শুরু হয় জল্পনা। তবে সব জল্পনায় ইতি টেনে নিজেই মুখ খুললেন আসিফ। বললেন, “প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই— এটা হার্ট অ্যাটাক ছিল না। আমার হয়েছে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ (GERD)। এর উপসর্গ হৃদরোগের মতোই লাগছিল, কিন্তু আমি এখন পুরোপুরি সুস্থ।” সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এইভাবেই নিজের শারীরিক অবস্থা ব্যাখ্যা করলেন তিনি।

 

ঘটনা হয়েছিল দিনভর রাজস্থান থেকে মুম্বইয়ে  দীর্ঘ ড্রাইভ করে ফেরার পর। সন্ধের দিকে বুকে যন্ত্রণা তীব্র অনুভব করেন আসিফ। পরে বাথরুমে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার বিভিন্ন শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, সমস্যা গুরুতর না হলেও তাঁকে খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনতে হবে।  তেল মশলা-মাখানো খাবার থেকে বিরতি নিতে হবে অভিনেতাকে, সঙ্গে কম মাংস খাওয়া। তা মানার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শে রোজকার শরীরচর্চার দিকেই এখন নজর দিচ্ছেন এই অভিনেতা।

 

তবে এই সংকটের মধ্যেও একটি ‘পজিটিভ ব্রেক’ পেয়েছেন আসিফ। জানালেন, “মোবাইল থেকে দূরে ছিলাম। দারুণ একটা ফিলিং ছিল। এত মেসেজ পেয়েছি যে, সবাইকে রিপ্লাই করতে এক মাস লেগে যাবে। এত ভালবাসা পাব, ভাবিনি। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।”

 

অবশ্য হাসপাতালে শুয়ে থেকেই সোশ্যাল মিডিয়ায় আসিফ পোস্ট করেছিলেন এক বার্তা — “গত ৩৬ ঘণ্টা ধরে একটা কথাই মনে হচ্ছে। জীবন সত্যিই খুব ছোট। প্রতিটি দিনকে গুরুত্ব দাও। এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। যাঁরা তোমার সবচেয়ে কাছের, তাঁদের সবসময় মনে রেখো। জীবন একটা আশীর্বাদ— আর আমরা সবাই ভাগ্যবান।”

 

 

 

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে বিখ্যাত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। সচিবজি, বিনোদ, প্রধান-জি, রিঙ্কি চরিত্রগুলিকে ঘিরে বিভিন্ন পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে আরও একটি পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ব্যক্তি সম্প্রতি গিয়েছিলেন পঞ্চায়েত ওয়েব সিরিজের শুটিং লোকেশনে। সেই জায়গার বিভিন্ন ছবি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কৌতুহল বেড়েছে নেটিজেনদের মধ্যে। সাধারণ মানুষ ‘ফুলেরা’ গ্রামকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন। পঞ্চায়েত অফিস, ট্যাঙ্কি, সেই রাস্তা, শিবমন্দির সবকিছু নিয়েই পঞ্চায়েত জায়গা করে নিয়েছে মানুষের মনে।

 

তার মধ্যেই এই লোকেশনের কথা জানতে পেরেই অনেকেই পরিকল্পনা করছেন ঘুরে আসার। ওয়েব সিরিজে দেখানো হয়েছে যে ফুলেরা উত্তরপ্রদেশে অবস্থিত। কিন্তু বাস্তবের শুটিং লোকেশন আদৌ উত্তরপ্রদেশ নয়। বাস্তবের ‘ফুলেরা’ হল মধ্যপ্রদেশের সেহোর জেলার মাহোদিয়া গ্রাম। ইন্দোর থেকে এই গ্রামটি গাড়িতে প্রায় সাড়ি তিন ঘণ্টার রাস্তা। দূরত্ব প্রায় ১৫৪ কিলোমিটার। শুভেন্দু নামে এক ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। মজার বিষয় হল, তিনি আদৌ ওয়েব সিরিজই দেখেন না। তিনিই মজার ছলে মাহোদিয়া গ্রামে পৌঁছে নানা জায়গার ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা রীতিমত ভাইরাল হয়ে ওঠে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া