বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ জুলাই ২০২৫ ১৬ : ৪৬Rahul Majumder
বলিউডের দুই তারকা শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রথম একসঙ্গে কাজ করেন ২০০৬ সালের সুপারহিট ছবি ‘ডন’-এ। এরপর ‘ডন ২’-এ তাঁদের জুটি ফের দেখা যায়। এর মাঝে ও’ম শান্তি ওম’, ‘রা.ওয়ান’, ‘বিল্লু’-র মতো একাধিক ছবিতেও প্রিয়াঙ্কাকে দেখা গেছে শাহরুখের পাশে বিশেষ চরিত্রে।
এদিন, ১৮ জুলাই প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। অভিনেত্রী এখন পাকাপাকিভাবে হলিউডের বাসিন্দা। পপস্টার নিক জোনাসের স্ত্রী। তবে প্রিয়াঙ্কার একটা পুরনো সাক্ষাৎকার সম্প্রতি ফের ভাইরাল নেটপাড়ায়, যেখানে ‘রা.ওয়ান’–এর সেটে ঘটে যাওয়া একটি দুষ্টুমির গল্প শুনিয়েছিলেন প্রিয়াঙ্কা—যা তাঁকে কাঁদিয়ে ছাড়ে!
কী ঘটেছিল সেদিন? এক অনুষ্ঠানে এসে প্রিয়াঙ্কা বলেন, “আমি তখন সবে আমেরিকা থেকে ফিরেছি। ‘রা.ওয়ান’ ছবির জন্য আমাকে একটি গান এবং অ্যাকশন সিকোয়েন্সের জন্য শুট করতে বলা হয়েছিল শাহরুখ খান ও সঞ্জয় দত্তের সঙ্গে। আমার পোশাক ছিল জটিল এবং ঠিকঠাক ফিটিংস করা ছিল না। মনীশ মালহোত্রা মাপ নিয়ে কস্টিউম পাঠালেন অল্টার করতে।”
তিনি আরও জানান, “আমি তখন পরিচালক অনুভব সিনহা এবং শাহরুখকে জিজ্ঞেস করলাম, ‘কোনও সমস্যা হবে না তো?’ ওঁরা বললেন, ‘হ্যাঁ হ্যাঁ, তুমি তৈরি হয়ে এস।’ কিন্তু আমি তৈরি হতে হতে প্রায় তিন ঘণ্টা দেরি করে ফেলি। তখন আমি খুবই অপরাধবোধে ভুগছিলাম। বারবার দুঃখপ্রকাশ করি। ওঁরা বলেন, আমাদের কিছু নয়, ‘সঞ্জু স্যরকে গিয়ে দুঃখপ্রকাশ করো।’ কিন্তু আমি তো ওঁকে ভয় পাই! তাও ওঁরা আমায় ঠেলে দিলেন।”
তারপরই ঘটে কাণ্ড। প্রিয়াঙ্কা জানান, তিনি সঞ্জয় দত্তের কাছে গিয়ে দুঃখপ্রকাশ করলে সঞ্জয় নাকি রুক্ষ গলায় বলেন, “তুমি কী করছ এত দেরি করে!” সঞ্জয়ের তরফে এরকম ব্যবহারের পাশাপাশি ধমক খেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি!
আর তারপরেই ছিল আসল টুইস্ট — পরে জানা যায়, সবটাই ছিল একটা পরিকল্পিত মজা! কারণ শাহরুখ খান লুকিয়ে লুকিয়ে খানিক দূরে দাঁড়িয়ে দেখছেন পুরো ব্যাপারটা। প্রিয়াঙ্কা বলেন, “শেষমেশ শুটিং ঠিকঠাকভাবেই হয়েছিল। কাউকে নিয়ে রাগ বা মান-অভিমান কিছুই ছিল না। এটা শুধুই একটা মজার ঘটনা ছিল, এখন মনে পড়লে হেসে ফেলি!”
উল্লেখ্য, রা.ওয়ান ছবির মূল গল্পে ছিল গেম ডেভেলপার শাহরুখের তৈরি রোবট রা.ওয়ান, যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং ভার্চ্যুয়াল দুনিয়া থেকে বাস্তববের মাটিতে এসে তাণ্ডব শুরু করে! শাহরুখ অভিনয় করেন দুটি চরিত্রে— বৈজ্ঞানিক শেখর ও জি.ওয়ান।
অন্যদিকে, বলিউডে দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলেছে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে। ২০০৬ সালে ‘ডন’-এ প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন তাঁরা, তবে তখন তাঁদের তেমন ঘনিষ্ঠতা চোখে পড়েনি কারওর। এর বছর পাঁচেক পর ২০১১ সালে ‘ডন ২’-এর শুটিং চলাকালীন সেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে বলেও তীব্র গুঞ্জন ওঠে। একাধিক পার্টি, প্রোমোশন ইভেন্ট এবং মিডিয়া অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও শাহরুখের একসঙ্গে উপস্থিতি, ঘনিষ্ঠ বন্ধুত্ব, এমনকি একে অপরের প্রতি অতিরিক্ত প্রশংসাবাক্য — সবই জল্পনাকে আরও উসকে দিয়েছিল।
তবে বলিউডে ‘ক্যাম্প কালচার’ ও তার পলিটিক্সের জেরেই নাকি পরে প্রিয়াঙ্কা খান পরিবারের ঘনিষ্ঠ মহলের কাছ থেকে দূরত্বে চলে যান। এমনকী বলিউডে অন্দরে এও বলা হয়, শাহরুখের স্ত্রী গৌরী খানের অস্বস্তিই ছিল প্রিয়াঙ্কাকে ‘বহিষ্কারের’ কারণ। যদিও এই সম্পর্ক বা গুজব নিয়ে কখনও খোলাখুলি মুখ খোলেননি শাহরুখ বা প্রিয়াঙ্কা কেউই। বরাবরই বিষয়টিকে ‘ বানানো গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন তাঁরা। তবুও, এই জল্পনা আজও বলিউডের অন্যতম আলোচিত ‘অলিখিত কাহিনি’ হয়ে রয়ে গেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি