বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ জুলাই ২০২৫ ১৬ : ১৯Rahul Majumder
বলিউড তারকা আলিয়া ভাট শুধু বড় পর্দাতেই নয়, বাস্তব জীবনেও বড় মনের পরিচয় দিয়েছেন একাধিকবার। অনেকেই জানেন না, বছর কয়েক আগে ২০১৯ সালে জন্মদিনের ক’দিন আগেই নিজের ব্যক্তিগত ড্রাইভার সুনীল ও পরিচারিকা অনমোলকে ৫০ লক্ষ টাকা করে উপহার দিয়েছেন অভিনেত্রী— যেন তাঁরা নিজেদের একটি করে বাড়ি কিনে এক নতুন জীবন শুরু করতে পারেন।
জানা গিয়েছিল, আলিয়া এই বড় সিদ্ধান্তটি আলিয়া নিয়েছিলেন মার্চের মাঝামাঝি, সে বছরের নিজের জন্মদিনের কিছুদিন আগেই। সুনীল ও অনমোল— এই দু’জনেই আলিয়ার সঙ্গে রয়েছেন সেই ২০১২ সাল থেকে, যখন তিনি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন। সুনীল তারপরেই জুহু গলিতে আর অনমোল খার দান্ডা এলাকায় একটি করে ফ্ল্যাট বুকিং করে ফেলেছিলেন।
জুহুতে আলিয়ার ১৩ কোটির ফ্ল্যাট ঘিরে জল্পনা চলেছিল প্রথমে। অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো রণবীর কাপুরের সঙ্গে ‘লাভ নেস্ট’ তৈরি করছেন তিনি। কিন্তু সে জল্পনা একেবারেই উড়িয়ে দিয়ে আলিয়া বলেছিলেন, “না না, এটা আমার নতুন প্রোডাকশন হাউজের অফিস স্পেস। আমি এটার্নাল সানশাইন প্রোডাকশনস নামের নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছি।”
তিনি তখন আরও বলেছিলেন, "আমি যে বাড়িতে থাকি তা একদম আমার নিজের হাতে গড়া। ইচ্ছে করেই বাবা-মার কাছাকাছি থেকে যাই। প্রতিটা আসবাব, প্রতিটা কোণ আমি নিজে সাজিয়েছি। ওটাই আমার বাড়ি, সেটা বদলাবে না।"এই ঘটনা শুধুই টাকা নয়—একটি আন্তরিক সম্পর্কের প্রতিচ্ছবি, যা আজকের তারকাদের ভিড়ে আলিয়াকে আরও অনন্য করে তোলে। বর্তমানে চলচ্চিত্র দুনিয়াতেও আলিয়া একের পর এক ব্যস্ত প্রজেক্টে কাজ করছেন।
সম্প্রতি, আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অভিযোগ, অভিনেত্রীর প্রোডাকশন সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড-এর পাশাপাশি ব্যক্তিগত হিসেব থেকেও চালাকি করে মোট ৭৬.৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগস্ট—এই দীর্ঘ সময় ধরে চলেছে বেদিকার কুকীর্তি। এই টাকা তছরুপ কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে, যখন আলিয়ার মা তথা অভিনেত্রী-পরিচালক সোনি রাজদান গত ২৩ জানুয়ারি জুহু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় তদন্ত এবং প্রতারণা ও বিশ্বাসভঙ্গের ধারায় মামলা রুজু করে পুলিশ বেদিকা শেট্টির খোঁজে তল্লাশি শুরু করে।
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০২১ থেকে ২০২৪—এই তিন বছর ধরে আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন বেদিকা। অভিনেত্রীর আর্থিক নথি, বিল, পেমেন্ট থেকে শুরু করে সময়সূচি—সবই ছিল তাঁর হাতে। এই সুযোগেই জালিয়াতি চালান তিনি।পুলিশ জানিয়েছে, বেদিকা শেট্টি ভুয়ো বিল তৈরি করে সেগুলিতে আলিয়ার সই করিয়ে নিতেন। কখনও বলতেন, এগুলো নাকি ভ্রমণ খরচ, কখনও মিটিং বা অন্যান্য কাজের খরচ। কিন্তু আসলে সেই সব খরচ ছিল সম্পূর্ণ সাজানো। এই ভুয়ো বিলগুলোকে বাস্তবিক দেখাতে তিনি ব্যবহার করতেন নানা প্রফেশনাল টুল। টাকা যেত এক ‘বন্ধুর’ অ্যাকাউন্টে—যেখান থেকে তা ঘুরপথে ফেরত আসত বেদিকার নিজের হাতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি