বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমার যোনি, আমার সন্তান..,' মেয়ের প্রথম জন্মদিনে এ কী বললেন রিচা চাড্ডা? কটাক্ষের ঝড় নেটপাড়ায় 

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: Snigdha Dey ১৭ জুলাই ২০২৫ ১৮ : ৫১Snigdha Dey

গত বছর জুলাইতে মেয়ের বাবা-মা হয়েছেন রিচা চাড্ডা-আলি ফজল। তারপর থেকে সদ্যোজাত কন্যাকে নিয়েই সময় কাটছে রিচা ও আলির। জুলাইতেই মেয়ের এক টুকরো পায়ের ছবি দিয়ে সকলকে সন্তান আসার সুখবর শুনিয়েছিলেন তারকা দম্পতি।

 

তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন জুনেরা ইদা ফজল। মেয়ের নাম জানিয়ে অভিনেতা আলি ফজল এক সাক্ষাৎকারে বলেছিলেন, "একটা শিশুর জন্ম কীভাবে যে আপনার জীবনের শূন্যতাগুলি পূরণ করে দেয় তা হয়ত আপনি নিজেও জানেন না। এই বিষয়টিই আমাকে আরও বিস্মত করে। মেয়ে আসার পর এখন কাজ করাটাই খুব কঠিন। আমি যখন বাড়ি ছেড়ে বের হই তখন গুরুতর উদ্বেগ নিয়ে যাই, কারণ আমি শুধু এখন মেয়ে জুনেরাকেই দেখতে চাই, আর চাই রিচাও ওর আশেপাশে থাকুক।"

 


মেয়েকে একটু অন্য ভাবে বড় করার চেষ্টা করছেন রিচা আর আলি ফজল। এক বছর বয়স হয়ে গেলেও এখনও পর্যন্ত মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি এবং আলি দু’জনেই মেয়ের যত্ন আত্তির সরঞ্জাম একেবার প্লাস্টিক-মুক্ত রাখার চেষ্টা করছেন। কারণ ওই ধরনের প্লাস্টিকই পৃথিবীর দূষণের অন্যতম কারণ। এ ছাড়াও তাঁরা মেয়েকে বড় করার জন্য পুনর্বব্যহার্য জিনিসপত্রও ব্যবহার করেছেন।

আরও পড়ুন: বহু বছর পর পর্দায় ফিরছেন আদিত্য সেনগুপ্ত, হইচই-এর সিরিজে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?


কন্যাসন্তান জুনেরার প্রথম জন্মদিনে ইনস্টাগ্রামে আবেগঘন ভিডিও শেয়ার করেছিলেন রিচা চাড্ডা। মাতৃত্বের গোটা যাত্রা তুলে ধরে সেই ভিডিও মন ছুঁয়ে যায় বহু অনুরাগীর। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই পরিণত হয় বিতর্কে—কারণ রিচা ক্যাপশনে লিখেছিলেন, 'ন্যাচারাল বার্থ'। আর সেই শব্দ নিয়েই সমাজমাধ্যমে শুরু হয় কটাক্ষের ঝড়।


মেয়ের প্রথম জন্মদিনে রিচা লেখেন, “এক বছর আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কয়েক ঘণ্টার অস্বাভাবিক প্রসব যন্ত্রণা আর মাত্র ২০ মিনিটে জন্মেছিল আমার মেয়ে। ন্যাচারাল বার্থ! তারপর জীবন আর আগের মতো থাকেনি। আমার শরীর, মন—সব যেন নতুন করে সাজানো হয়েছে, বলেই মনে হয়েছে। জুনাইরার জন্মের দিন আমিও যেন নতুন করে জন্মেছিলাম, একজন মা হিসেবে।”

 


অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যে নেটিজেনদের কটাক্ষের তির ধেয়ে এসেছে তাঁর দিকে। তবে মুখ বুজে থাকেননি রিচাও। বরাবরই স্পষ্ট কথা বলার জন্য পরিচিত তিনি। এবারও তার অন্যথা হল না। নেটপাড়ার কটাক্ষের জবাবে রিচা লেখেন, 'কিন্তু যদি আমি ‘ভ্যাজাইনাল ডেলিভারি’ না বলতে চাই? এটা তো আমার পেজ, আমার যোনি, আমার সন্তান। ফেমিনিজম আমাকে শিখিয়েছে নিজের পছন্দমতো শব্দ ব্যবহার করতে, তাই করলাম।”

 

 

 

 

 

সম্প্রতি এই বিষয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা সুনীল শেট্টিও। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেছিলেন, তাঁর মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন। সুনীল বলেন, “এই পৃথিবীতে যখন সকলেই সি সেকশন পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি। আমার মনে আছে, কী ভাবে হাসপাতালে নার্স থেকে শিশুরোগ বিশেষজ্ঞ সকলেই বলেছিলেন অবিশ্বাস্য ভাবে আথিয়া পুরোটা সামলেছে। এটা বাবা হিসাবে এটা আমাকে নাড়া দিয়েছে।" কিন্তু এরপরেই সুনীলের দিকে ধেয়ে এসেছিল কটাক্ষের তির।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া