বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জুলাই ২০২৫ ১৭ : ১৭Rahul Majumder
নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর আগামী পর্ব যে হাসির বন্যা বইয়ে দেবে, তা বোঝা যাচ্ছে সদ্য প্রকাশিত প্রোমো থেকেই। কারণ এবারে সেই শোয়ের পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন অজয় দেবগণ, ম্রুণাল ঠাকুর, রবি কিষণ, সঞ্জয় মিশ্র, বিন্দু দারা সিং, কুবরা সেঠ এবং দীপক ডোবরিয়াল—তাঁদের আসন্ন ছবি ‘সন অফ সর্দার ২’-এর প্রচারে। প্রোমোর ভিডিওর শুরুতেই বাজিমাত করেন অজয় দেবগণ! কপিল প্রশ্ন করেন— “ভিলাই থেকে গঙ্গারামজি জানতে চেয়েছেন, আপনার তো গোলমাল, অল দ্য বেস্ট-এর মতো সুপারহিট কমেডি আছে, তা হলে এখানে এসে এত সিরিয়াস কেন?” অজয়ের ঠান্ডা জবাব— “ফিল্মে কাজ করে পয়সা রোজগার করি। আর এখানে আমি এসেছি বটে কিন্তু টাকা কামাচ্ছিস তুই, তাই।” এমন সরাসরি বাউন্সারেই অজয় যেন দখল নিয়েই নিলেন মঞ্চের!
এর পর অজয় দেবগণ-স্পেশ্যাল রোস্টিংয়ে একে একে বিদ্ধ হন নবজোৎ সিং সিধু এবং রবি কিষণও।
সিধুকে উদ্দেশ্য করে অজয়ের খোঁচা— “সিধু তো ক্রিকেট আর রাজনীতিতে প্রথমে রুমাল ফেলেছিলেন, আর এখন তো গোটা চাদরই বিছিয়ে দিয়েছেন!” দর্শকের হাসির রোলের মাঝেই অভিনেতা-বিজেপি নেতা রবি কিষণ-এর স্ত্রীর পা ছুঁয়ে ঘুমোনোর অভ্যাস নিয়ে কপিলের মিষ্টি মন্তব্যে যেখানে ম্রুণাল বলেন ‘আউউ’, সেখানে অজয়ের কটাক্ষ—“যে যত বেশি দোষী, সে তত বেশি স্ত্রীর পা ছোঁয়।” পুরো সেট ততক্ষণে হেসে লুটোপুটি।
আরও পড়ুন : হিমালয়ের কোলে ছুটি কাটাতে গিয়ে ফাঁস সানির ‘হনুমান’ লুক? অভিনেতার ‘নয়া লুক’ দেখে কী বলছে নেটপাড়া?
এরপর রবি কিষণ-এর রাজনীতিক পরিচয় নিয়েও ভেসে আসে 'সিংহম'-এর ঝাঁঝালো ঠাট্টা— “এরকম রাজনীতিবিদদের হাতে মাইক দেওয়া উচিৎ না।” অজয় কপিলের ওজন কমা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি—“ওজন শুধু শরীরে না, নাকে পর্যন্ত কমেছে।” কপিল তো রীতিমতো বলে ফেললেন— “আজ তো অজয় স্যার একেবারে ফ্রন্ট ফুটে খেলছেন!”
কপিল শর্মার শোয়ের এই প্রোমো দেখে কী বলছে নেটপাড়া? প্রোমোতেই চড়ছে উত্তেজনার পারদ। কেউ লিখেছেন— “যখন একজন ইনট্রোভার্ট স্বচ্ছন্দ হয়!” আর একজনের মন্তব্য— “ফাটিয়ে দিলেন অজয় দাদা! এবার তো সাবস্ক্রিপশন নিতেই হবে নেটফ্লিক্সের!”
প্রসঙ্গত, ‘সন অফ সর্দার ২’ সম্পর্কে কিছু তথ্য:
পরিচালক: বিজয় কুমার অরোরা
প্রযোজনা: অজয় দেবগণ, জ্যোতি দেশপান্ডে, এনআর পাচিসিয়া ও প্রভীন তালরেজা।
মুক্তির তারিখ : ২৫ জুলাই
জানিয়ে রাখা ভাল, ২০১২ সালের ‘সন অফ সর্দার’ ছবির পরিচালনায় ছিলেন অশ্বিনী ধীর।
অন্যদিকে, ‘সন অব সর্দার ২’-এর গান ‘পহলা তু’-তে অজয় দেবগণ আর ম্রুণাল ঠাকুরের আজব হাত-নাচ দেখে নেটপাড়া এখন যাকে বলে 'মিম-উইথ-তন্দুরি!' সেই মিউজিক ভিডিওতেই দেখা যাচ্ছে, অজয় দেবগণ ম্রুণালকে জড়িয়ে ধরে শুধুই হাতের ভঙ্গিমায় নেচে চলেছেন (না কি নাচার চেষ্টা করছেন?) নেটপাড়ার বড় অংশের রসিক মন্তব্য - এ যেন ফিজিক্যাল এডুকেশনের অদ্ভুত সংস্করণ!এবার করা সেই মিম নিয়ে মুখ খুললেন খোদ অজয় দেবগণ। ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন—“আপনারা আমার মজা উড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন এই নাচটুকু করাটাও আমার জন্য খুব কঠিন ছিল। যাই হোক, আমি তো এটা করেই ফেলেছিএবার তার জন্য একটা অন্তত ধন্যবাদ দিন।আমাকে ” পাশ থেকে ম্রুণাল ঠাকুর হেসে যোগ করলেন— “দেখতে খুব সহজ লাগলেও, এই নাচটা করতে গেলে মাথার দারুণ ব্যায়াম হয়ে যায়!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি