বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ১৭ জুলাই ২০২৫ ১৬ : ৫১Rahul Majumder
‘জয় শ্রী রাম!’— ঠিক এই শব্দবন্ধেই এখন গর্জে উঠছে নেটদুনিয়া। বলিউডের একচেটিয়া ‘অ্যাকশন হিরো’ সানি দেওল, সম্প্রতি ‘বর্ডার ২’-এর শুটিং শেষ করে সময় কাটাচ্ছেন বরফে মোড়া হিমালয়ের কোলে। তবে ছুটির এই মুহূর্তেই যা নিয়ে সর্বাধিক জল্পনা, তা হল তাঁর একেবারে নতুন লুক।
বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কিছু ছবি শেয়ার করেন সানি। তুষারে ঘেরা পাহাড়ের পাশে গাড়ির সামনে দাঁড়িয়ে, মাথায় ক্যাপ, ধূসর ট্রাউজারে এবং নীল সোয়েটশার্টে ধরা দিলেন তিনি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়—এই নতুন ‘ক্লিন শেভ’ লুক, যা অনেকেরই মতে, রামায়ণে তাঁর সম্ভাব্য হনুমান চরিত্রের প্রস্তুতির অংশ।
আরও পড়ুন: তাব্বুর ঠোঁটে জোর করে নিজের ঠোঁট ঠেসে ধরেছিলেন এই বিখ্যাত নায়ক! বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর দিদির
আরও ইঙ্গিত মিলেছে পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকেও। সানি ব্যবহার করেছেন হ্যান্স জিমার-এর সেই বিখ্যাত এফ ওয়ান ছবির (F1) সাউন্ডট্র্যাক, যিনি আবার আসন্ন রামায়ণ ছবির মিউজিক কম্পোজারও। ক্যাপশনে লিখেছেন -“পাহাড় চূড়ায় পৌঁছনোর জন্য ঝোড়ো হাওয়া ভরা রাস্তার মধ্যে এগিয়ে চলাই হচ্ছে জীবন — নতুন লুক, নতুন পথ।”
ব্যস! তার পর থেকেই কমেন্ট সেকশন ভরে গিয়েছে এই ধরনের উত্তাল প্রতিক্রিয়ায়—“হনুমানজির জন্য রেডি”, “জয় শ্রী রাম!”, “আমাদের হনুমান আসছেন!”, “হনুমান হিসেবে দুর্দান্ত লুক!”।
'রামায়ণ'-এর মহাযুদ্ধে সানির বজ্রনিনাদ! সানি দেওল ইতিমধ্যেই যুক্ত হয়েছেন নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ প্রজেক্টে। সেখানে রণবীর কপূর অভিনয় করছেন ভগবান রামের চরিত্রে, সাই পল্লবী হচ্ছেন সীতা, যশ অভিনয় করছেন রাবণের ভূমিকায়, আর রবি দুবে হচ্ছেন লক্ষ্মণ। এরই মধ্যে সানিকে নিয়ে গুঞ্জন—তিনি হতে চলেছেন এই মহাযজ্ঞের হনুমান! ছবিটি দুই পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭-এর দীপাবলিতে। এরই মধ্যে নির্মাতারা ছবির প্রথম ঝলক প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
তাহলে কি ‘বর্ডার ২’ শেষ, এবার ধর্মযুদ্ধে সানির ‘রূপান্তর’? ‘বর্ডার ২’-এর শুটিং শেষ করেই এই গ্লোরিয়াস মেটামরফোসিস যেন কিছু একটা বড় কিছুর পূর্বাভাস দিচ্ছে। অনুরাগ সিং পরিচালিত ছবিটি ১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল। এখানে সানির সঙ্গে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি। মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ২৩ জানুয়ারি।
সানির নীরব বার্তা -পাহাড় থেকে মহাকাব্যের ডাকে সাড়া? সবশেষে, সানির ইনস্টাগ্রাম পোস্ট যেন একটা অদৃশ্য যুদ্ধঘোষণা—"নতুন লুক, নতুন লক্ষ্য "—মানে কি এবার সত্যিই তিনি হয়ে উঠছেন হনুমান? এখন শুধু সময়ের অপেক্ষা—পাহাড় থেকে শুরু হওয়া এই যাত্রা কোথায় গিয়ে শেষ হয়, তা দেখার।
প্রসঙ্গত, কিছুদিন আগে অভিনেতা খোলাখুলি জানিয়েছেন, তিনি ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন—আর সেই কারণে পড়াশোনার দিনগুলো তাঁর কাছে ছিল ভয়ংকর কঠিন। শুধু স্কুলজীবনেই নয়, সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ও এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। ‘যাদের পড়াশোনায় মন বসত না, তাদের বোকা-হাঁদা বলেই চালিয়ে দেওয়া হত’ — নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সানি বলেন, “তখন তো অবস্থা ছিল এমন—যদি তুমি পড়াশোনায় ভাল না হও, তাহলে তোমাকে হাঁদা বলে দেওয়া হত, মারও খেতে হত তাঁদের!।এটা একেবারে ব্যক্তিগত একটা বিষয়। প্রত্যেক শিশুর আলাদা প্রতিভা থাকে। তার আসল প্রতিভা কোথায়, সেটা সে যখন খুঁজে পায়, সেখানেই তার মনোযোগ দেওয়া উচিত।”
স্কুলে পড়াশোনায় পিছিয়ে পড়লেও খেলাধুলায় সানি ছিলেন সবার থেকে এগিয়ে—“আমি খেলাধুলায় দারুণ আগ্রহী ছিলাম। স্কুলে এমন কোনও খেলার দল ছিল না, যেখানে আমি ছিলাম না। প্রত্যেকটা খেলায় অংশ নিতাম, আর সেখানেই আমার সমস্ত এনার্জি চলে যেত,” বলেন সানি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি