বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ১৭ জুলাই ২০২৫ ১৫ : ২৯Rahul Majumder
বক্স অফিসে তারকা এবার বাইকের ট্র্যাকে! খুলেই বলা যাক বিষয়টা। বলিউডের ‘ভাইজান’ সলমন খান এবার দুরন্ত গতি আর অ্যাড্রেনালিনের দুনিয়ায়। একের পর এক ভাইরাল গান, ব্লকবাস্টার ছবির পর এবার তিনি স্টিয়ারিং ধরলেন ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগ (Indian Supercross Racing League)-এর! লিগ-এর দ্বিতীয় মরশুমে তিনি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন, বরং এই উদ্যোগে নিজের অর্থও বিনিয়োগ করেছেন। উদ্দেশ্য একটাই— মোটর স্পোর্টসকে ভারতের ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
“এই লিগ শুধু বাইকের রেস নয়, এটা স্বপ্নের গতিপথ” — মন্তব্য সলমনের। সাংবাদিক সম্মেলনে সলমন বললেন, “আমি বরাবর বাইক আর অফ-রোডিং-এর ভক্ত। এই লিগ (ISRL) যে ভাবে আন্তর্জাতিক মানের প্রতিভা, দেশি প্রতিভা আর একটা গোটা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলছে, আমি জানতাম এর অংশ হতে হবে। শুধুমাত্র মুখ হয়ে নয়, বিশ্বাসী হিসেবে।” তিনি আরও জানান, এই লিগের সঙ্গে যুক্ত থেকে তিনি আইএসআরএল প্রুভিং গ্রাউন্ডস (ISRL Proving Grounds)-এরও সূচনা করেছেন— যা ভারতের যুবসমাজকে মোটরস্পোর্টসের প্রাথমিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছানোর উপযুক্ত সুযোগ দেবে।
আরও পড়ুন: নয়া বিশ্বরেকর্ড গড়তে চলেছেন হানি সিং! কী করছেন ‘লুঙ্গি ড্যান্স’ গায়ক? শুনলে চোখ কপালে উঠবে
তাহলে কি সলমনের এহেন উদ্যোগ বাইকের গতিতে বদলাবে ভারতের রেসিং ভবিষ্যৎ? সালমানের জনপ্রিয়তা, ফিটনেস এবং বাইকের প্রতি তার ব্যক্তিগত ভালবাসা— এই তিনে ভর করে আইএসআরএল (ISRL) এবার জাতীয় স্তরের বাইক রেসিং-কে আন্তর্জাতিক চেহারা দিতে চাইছে। 'আইএসআরএল প্রুভিং গ্রাউন্ডস (ISRL Proving Grounds) হবে সেই প্রাথমিক ক্ষেত্র যেখানে নতুন প্রতিভা গড়ে উঠবে, যেখানে ‘রেস’ মানে শুধু গতি নয়, দায়িত্বশীল রাইডিং এবং নিরাপত্তার বার্তাও পৌঁছবে মানুষজনের কাছে।
এককথায় গ্ল্যামার ও গতি— একসঙ্গে। আইএসআরএল (ISRL)-এর দ্বিতীয় মরশুম উন্মোচনের পাশাপাশি সলমন বর্তমানে ব্যস্ত নিজের পরবর্তী অ্যাকশন ফিল্ম ‘ব্যাটেল অফ গলওয়ান’ নিয়ে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি করেছে। তার পাশাপাশি শোনা যাচ্ছে, কবীর খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন তিনি— সম্ভবত বহুপ্রতীক্ষিত ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য।
সিনেমার পর্দা ছেড়ে এবার বাস্তব রেস ট্র্যাকে গিয়ার বদলাচ্ছেন ‘ভাইজান’। গতি, গ্ল্যামার আর গ্লোরি— সবকিছুর কেন্দ্রবিন্দুতে সলমন খান এবং তার সুপারস্পিড ভিশন!
অন্যদিকে, মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে তাঁর একটি ফ্ল্যাট ‘সল্লু মিঞা’ বিক্রি করলেন ৫.৩৫ কোটি টাকায়। ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর)-এর সরকারি ওয়েবসাইটে প্রাপ্ত সম্পত্তির নথি থেকে জানা গিয়েছে এই খবর। রিয়েল এস্টেট বা সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত প্ল্যাটফর্ম ‘স্কোয়্যার ইয়ার্ডস’ এই তথ্য পর্যালোচনা করে জানিয়েছে, সম্পত্তি হাতবদলের চুক্তিটি ২০২৫ সালের জুলাই মাসে সরকারি ভাবে নথিভুক্ত করা হয়েছে।
মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত বান্দ্রা। এই অঞ্চলের সঙ্গে সলমনের সম্পর্ক বহুদিনের। তিনি সপরিবারে বসবাস করেন সেখানেই। স্বাভাবিক ভাবেই বান্দ্রা অঞ্চলে একাধিক সম্পত্তিও রয়েছে অভিনেতার। সেই কারণেই এই ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।জানা গিয়েছে, ফ্ল্যাটটি ‘শিব আস্থান হাইটস’ আবাসনে অবস্থিত। এর বিল্ট-আপ এলাকা ১২২.৪৫ বর্গমিটার (প্রায় ১,৩১৮ বর্গফুট)। চুক্তির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে। নথি অনুযায়ী, এই লেনদেনের জন্য ৩২.০১ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ টাকা রেজিস্ট্রেশন চার্জ মেটাতে হয়েছে। সবমিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় বিক্রি হয়েছে ফ্ল্যাটটি। তবে একটি ফ্ল্যাট বিক্রি করলেও মুম্বইতেই থাকছেন সলমন। আন্ডারওয়ার্ল্ড-এর হুমকির পরেও চিন্তার লেশমাত্র নেই 'ভাইজান'-এর চেহারায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি