বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শুরুর সপ্তাহেই বাজিমাত 'রাণী ভবানী' ও 'দাদামণি'র! পুরনো মেগাকে টেক্কা দিয়ে প্রথম স্থান দখল করল কে?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ জুলাই ২০২৫ ১৩ : ৩৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বরাবরের মতো নিজের জায়গা ধরে রাখল স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। এই মেগা শুরুর সপ্তাহ থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। গল্পের নিত্য নতুন চমকে এবারও প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'ফুলকি'। এক সময় 'ফার্স্ট গার্ল' হিসেবে দর্শক মহলে পরিচিত ছিল। টিআরপি-তে এখন নম্বর কমে প্রথম স্থান অনেকদিন আগেই হাতছাড়া হয়েছে এই মেগার। চলতি সপ্তাহে ফুলকি-রোহিতের গল্প পেয়েছে ৭.১।

 

তৃতীয় স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। 'জগদ্ধাত্রী' ও 'চিরসখা' দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৮। গল্পের মোড়ে 'জগদ্ধাত্রী'র ও একই হাল। বহুদিন আগেই প্রথম স্থান হাতছাড়া হয়েছে তার। অন্যদিকে, একটু একটু করে 'চিরসখা' এগিয়ে আসছে টিআরপি তালিকায়। বৌঠান ও নতুন ঠাকুরপোর এই রসায়ন দারুণ মনে ধরেছে দর্শকের। চতুর্থ স্থানে চমক দিয়ে রয়েছে নতুন ধারাবাহিক। সদ্য স্টার জলসায় শুরু হয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'।

শুরুর সপ্তাহেই চিআরপিতে চতুর্থ স্থান দখল করল এই মেগা। পুরনো ধারাবাহিকদের টেক্কা দিয়ে ৬.৭ নম্বর পেয়েছে এই ধারাবাহিক। বোঝাই যাচ্ছে, শুরু থেকেই দর্শকের ভালবাসা পাচ্ছে এই ধারাবাহিক। বরাবরই আধ্যাত্মিক গল্পকে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন দর্শক। এবারও যে তার অন্যথা হবে না, তা যেন স্পষ্ট। 

 

আরও পড়ুন: সাহেবের পর ঋত্বিক! আবার ভাইরাল ‘অশ্লীল ভিডিও’! সাইবার সেলের দ্বারস্থ হয়ে কী বললেন অভিনেতা?

 

পঞ্চমে রয়েছে আবারও দুই ধারাবাহিক। ৬.২ পেয়ে এই স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'‌‌ ও 'পরিণীতা'। প্রথমদিকে 'পরিণীতা'কে প্রথম স্থান থেকে সরাতে পারত না কোনও মেগা। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। গল্পের নানা ট্যুইস্টেও দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারছে না এই ধারাবাহিক। ষষ্ঠ স্থানে রয়েছে আরও এক নতুন ধারাবাহিক। ৫.৮ নম্বর পেয়ে এই জায়গায় রয়েছে জি বাংলার 'দাদামণি'। চার বোন ও দাদার মিষ্টি রসায়ন থেকে শুরু করে এই মেগার গল্পে ফুটে উঠছে এক না বলা প্রেমকাহিনিও। যা দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে। 

সপ্তমে রয়েছে তিন তিনটি ধারাবাহিক। ৫.৭ পেয়ে এই স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার', 'গৃহপ্রবেশ' ও 'অনুরাগের ছোঁয়া'। স্টার জলসা ও জি বাংলার মিশেলে এই স্থানেও বেশ নতুনত্বের ছোঁয়া। অন্যদিকে, অষ্টমে রয়েছে 'কথা'। এক সময়ের 'বাংলা সেরা' এই ধারাবাহিকের ঝুলিতে এবার ৪.৯ নম্বর। নবম স্থানে রয়েছে আবারও জোড়া ধারাবাহিক। এখানেও স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৪.২ পেয়ে রয়েছে 'শুভ বিবাহ' ও 'কোন গোপনে মন ভেসেছে'। দশমে রয়েছে 'তুই আমার হিরো'। এই সপ্তাহে পেয়েছে ৩.৯। শুরুর দিকে টিআরপিতে এক ঝলক দেখা গেলেও, তারপর আর নজরে আসেনি এই ধারাবাহিক। এই সপ্তাহে দশমে হলেও টিআরপি তালিকায় জায়গা করেছে শাক্য-আরশির গল্প। 

 

প্রসঙ্গত, এই সপ্তাহে নম্বরের অনুপাতে বেশ ভালই ফল করেছে স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিক। গল্পের নতুন মোড়ে নতুন চমকেও দর্শক মনে জায়গা করতে পারছে না বেশ কয়েকটি মেগা। অন্যদিকে, সদ্য শুরু হওয়া 'কুসুম' ও 'বুলেট সরোজিনী'র নম্বরও তলানিতে। টিআরপির প্রথম দশে জায়গা করতে পারেনি এই দুই ধারাবাহিক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া