বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: Writwik Mukherjee opens up about Viral video after Saheb Bhattacharya Controversy

বিনোদন | সাহেবের পর ঋত্বিক! আবার ভাইরাল ‘অশ্লীল ভিডিও’! সাইবার সেলের দ্বারস্থ হয়ে কী বললেন অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | ১৬ জুলাই ২০২৫ ২২ : ৩৩Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: একের পর এক অভিনেতার ‘অশ্লীল’ ভিডিও ভাইরাল হওয়া নিয়ে এই মুহূর্তে টলিপাড়া তোলপাড়। টলিউডের জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্যর একটি অত্যন্ত গোপন মুহূর্তের ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়। কিছুটা একই কায়দায় ভাইরাল হয় আরও এক জনপ্রিয় টেলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের ভিডিও-ও। প্রাথমিক ভাবে প্রকাশ্যে মুখ না খুললেও এ বার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হলেন তিনি।

আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?

বুধবার বিকেলেই ভিডিও নিয়ে অভিযোগ জানাতে প্রশাসনের কাছে যান অভিনেতা। ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে? সেই বিষয়েও মুখ খোলেন তিনি। ঋত্বিক বলেন, “আমার তো রোজ শুটিং থাকে। আমি শুটিংয়ে খুবই ব্যস্ত ছিলাম। তাই প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিইনি। কিন্তু যারা আমার ছোটবেলার বন্ধু-বান্ধব তারা যখন আমায় বিষয়টি বলল, তখন সত্যিই একটু নড়ে বসলাম। প্রথমে ভেবেছিলাম ফেক ভিডিও, ছাড়ো কী করা যাবে। কিন্তু শেষে যখন দেখলাম জল মাথার উপর দিয়ে বইছে তখন কিছু পদক্ষেপ না করে থাকতে পারলাম না।”

কী কী পদক্ষেপ করেছেন অভিনেতা? ঋত্বিক বললেন, “প্রথমে আমি সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করি। ওঁদের সবকিছু জানাই এবং যা যা করণীয় সবই করি। ওঁরা আমাকে জানিয়েছেন খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেবেন এবং ইতিমধ্যে নিয়েও নিয়েছেন।” অভিনেতা আরও বলেন, “আমি নিজেই ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কোনও কালেই এরকম দেখতে ছিলাম না। সাইবার সেল পরীক্ষা করে জানায় এটা মর্ফড। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং খুবই বাজে ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর পেছনে কার হাত আছে সেটা এখনও জানা যায়নি। তবে আশা করছি খুব শীগ্রই জেনে যাব।”

আরও পড়ুন: ২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই

অনুরাগীদের উদ্দেশে অভিনেতার বার্তা, তাঁর কাজ যাঁরা ভালবাসেন, তাঁরা সবাই তাঁর চরিত্র সম্পর্কে অবগত। তাই এই ঘটনার বিচারের দায় দর্শকের উপরেই ছেড়েছেন অভিনেতা। তাঁর কি কারও প্রতি সন্দেহ হয়? এই প্রশ্নের উত্তরে অবশ্য কারও নাম করতে চাননি অভিনেতা। বরং কিছুদিন অপেক্ষা করলেই সব সত্যি প্রকাশ্যে চলে আসবে বলে জানিয়েছেন তিনি। নিছক সন্দেহের বশে কোনও তথ্য প্রমাণ ছাড়া কারও দিকে অভিযোগের আঙুল তুলতে চান না অভিনেতা। নিজেই সেকথা সাফ জানিয়েছেন ঋত্বিক।

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মানুষের মুঠোফোনে ঘুরে বেড়াচ্ছে একাধিক ভিডিও। ঋত্বিকের পাশাপশি সাহেবকেও নানান ভাবে কটাক্ষ করছেন অনেকে। তবে হাজার কটাক্ষের মাঝেও সাহেবের পাশে দাঁড়িয়ে ফেসবুক পোস্ট দিয়েছিলেন সুজয়প্রসাদ। ঋত্বিকের পক্ষে অবশ্য এখনও পর্যন্ত তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে। অভিনেতা জানিয়েছেন, ইতিমধ্যেই সাইবার সেলের পক্ষ থেকে একাধিক লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে সব কিছু ভাল ভাবে মিটে যাবে বলেই আশা তাঁর। তবে ভাইরাল কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া