বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৬ জুলাই ২০২৫ ২১ : ২৬Akash Debnath
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই কাজ না পাওয়া নিয়ে মুখ খুলে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, সম্প্রতি রঘু ডাকাত ছবিতে অভিনয় করলেও এরপর আর কোনও কাজের প্রস্তাব আসেনি অনির্বাণের কাছে- অকপটে জানিয়েছিলেন সেই কথা। এবার কি সেই একই জিনিস হতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও? প্রথমবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পরমব্রত।
ফেডারেশন ও পরিচালকদের লড়াই থামেনি এখনও, এই বিষয়কে কেন্দ্র করেই কাজ না পাওয়ার অভিযোগ জানিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। নতুন পরিচালক গিল্ডে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। এদিন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন পরিচালকেরা, নিজেদের সমস্যার কথা সেখানে জানাতে পেরে খুশি প্রত্যেকেই। এদিন হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজেও। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যের কথাকে কেন্দ্র করেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি কাজ না পাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন? পরমব্রতর জবাব, “আমি তো এতদিন পিতৃত্বকালীন ছুটিতে ছিলাম, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরতে গেছিলাম, সেখানেই বেশ কিছুদিন ছিলাম। সদ্য ফিরেছি সেখান থেকে, হয়তো পরবর্তীতে এই সমস্যার মুখোমুখি আমিও হব। জানি না কারণ এখনও তার কোন প্রত্যক্ষ প্রমাণ পাইনি আমি, তবে ভবিষ্যতে এই সমস্যার মুখোমুখি হতে হয় কি না সেটাই দেখার।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অপারেশন থিয়েটারে স্ত্রী পিয়ার পাশে ছিলেন তিনি। এর সঙ্গেই বেশ কয়েকদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা। ছুটিতে স্ত্রী এবং সন্তানের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এরপর আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছিলেন অভিনেতা, তাই মাঝে টলিউডের একেবারেই দেখা যায়নি পরমব্রতকে। ফিরেই আবার পরিচালকদের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন তিনি। আর ফিরেই নিজের কাজ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন পরিচালক অভিনেতা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী অভিনীত ‘সোনার কেল্লায় যকের ধন’। ছবিতে বহুদিন বাদে আবার জুটি হিসেবে দেখা গিয়েছে পরমব্রত এবং কোয়েলকে। যদিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারিনি এই ছবি।
ছবি যেমনই চলুক, এই মুহূর্তে পিতৃত্ব অত্যন্ত উপভোগ করছেন অভিনেতা। সন্তানকে বড় করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবার যে দায়িত্ব থাকে, সেই দায়িত্ব স্বেচ্ছায় পালন করছেন পরমব্রত। অত্যন্ত অল্প বয়সে বাবা ও মা কে হারিয়েছেন তিনি, তাই নিজের সন্তানকে মা ও বাবার ভালবাসার অভাব কোনদিনও বোধ করতে দিতে চান না পরমব্রত। সেই কারণেই টলিউড থেকে এতদিন দূরে ছিলেন তিনি।
অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্যর কাজ না করতে পারার খবর নিয়ে তোলপাড় হয়েছিল টলিউড। পরিচালনার কাজ তো বটেই, অভিনেতার অভিযোগ, অভিনয়ের কাজও সেই ভাবে করতে পারছেন না তিনি। অনির্বাণ যেদিন এই অভিযোগ করেন সেদিন দেশে না থাকায় কোনও মন্তব্য পাওয়া যায়নি পরমব্রতর তরফ থেকে। তবে তিনি দেশে ফিরে কী বলেন, তাই নিয়ে আগ্রহ ছিল ভক্তদের। এদিন সেই আশঙ্কার কথা জানালেন পরমব্রত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি