শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | কোন ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন টাইগার? হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’-এর কোন জনপ্রিয় অভিনেতা?

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: Rahul Majumder ১৬ জুলাই ২০২৫ ১৩ : ৩৪Rahul Majumder

বক্স অফিসে কতটা দাপুটে ‘মালিক’? 

রাজকুমার রাও, মানুষী চিল্লার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘মালিক’ মুক্তি পেয়েছে গত শুক্রবার, এবং ইতিমধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে নিজের জায়গা করে নিতে শুরু করেছে। সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও, বক্স অফিসে ছবিটির পারফরম্যান্স যথেষ্ট সন্তোষজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মেগা-রিলিজ সুপারম্যান-এর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে মালিক-কে, তবু প্রথম সপ্তাহান্তে ছবিটি যে ভাবে ধরে রেখেছে নিজেকে, তা প্রশংসনীয়। সাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ সোমবার ছবিটি আয় করেছে আনুমানিক ১.৩৪ কোটি, যা ছবিটির একদিনের হিসাবে এখনও পর্যন্ত সর্বনিম্ন। তবে সপ্তাহের প্রথম দিনে দর্শক সংখ্যা কমে যাওয়াটা বক্স অফিসে অস্বাভাবিক কিছু নয়।মুক্তির দিনে ছবির আয় ছিল ৩.৭৫ কোটি টাকা । শনিবার এবং রবিবারের দুই দিনেই আয় হয়েছে ৫.২৫ কোটি টাকা করে। সব মিলিয়ে, এখন পর্যন্ত ‘মালিক’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৫.৫৯ কোটি টাকা।


পুলকিত পরিচালিত এই সিনেমা তৈরি হয়েছে উত্তরপ্রদেশের আল্লাহাবাদকে কেন্দ্র করে। অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলারে মোড়া এই কাহিনিতে উঠে এসেছে লালসা, লয়ালটি আর টিকে থাকার রুক্ষ লড়াই। রাজকুমার রাও-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে, পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মানুষী চিল্লারের উপস্থিতিও প্রশংসিত।বিশেষজ্ঞদের মতে, মালিক তার বিষয়বস্তু ও শক্তিশালী পারফরম্যান্সের জোরেই দর্শকদের আকর্ষণ করতে পেরেছে। যদিও সোমবারে হাল্কা পতন দেখা গেছে, তবে প্রথম সপ্তাহের শেষে ছবিটি ₹২০ কোটির গণ্ডি ছুঁতে পারে বলেই অনুমান। এখন দেখার, দ্বিতীয় সপ্তাহেও ছবিটি একই রকম টান বজায় রাখতে পারে কি না।


ক্ষমাপ্রার্থী টাইগার!

অবশেষে মুখ খুললেন টাইগার শ্রফ। বহু প্রতীক্ষিত অ্যাকশন ফিল্ম ‘বাগি ৪’–এর ট্রেলার না আসা নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছিল, এবার স্বয়ং টাইগারই দিলেন আবেগঘন উত্তর। ইনস্টাগ্রামে একটি জোরালো পোস্টার শেয়ার করে জানালেন— “প্রতীক্ষার অবসান খুব তাড়াতাড়ি হতে চলেছে”।টাইগারের শেয়ার করা বাগি ৪-এর নতুন পোস্টারে বড় বড় হরফে লেখা—
“কোথায় বাগি ৪?” আর নিচেই খোলা হুঁশিয়ারি—“ সেপ্টেম্বর চলে এল প্রায়। দর্শকরা নিঃস্তব্ধতা নয়, ওদের ছবির ট্রেলার প্রাপ্য I” পোস্টারে সঙ্গে রয়েছে টাইগারের এক রক্তাক্ত ক্লোজআপ— রক্তে মাখা মুখ, তীব্র চোখের চাহনি, যা স্পষ্ট করে দিচ্ছে ‘বাগি’ ফ্র্যাঞ্চাইজির সেই ধ্বংসাত্মক অ্যাকশন ফিরে আসতে চলেছে।

 

ইনস্টাগ্রামের ক্যাপশনে টাইগার ফ্যানদের উদ্দেশ্যে লেখেন—“প্রিয় আর্মি, আপনাদের অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। প্রতিদিন আপনাদের মেসেজ আর পোস্ট দেখছি, আর সত্যি বলছি, আমিও ঠিক ততটাই উত্তেজিত আপনাদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নিতে! আমি কথা দিচ্ছি, অপেক্ষার মূল্য অবশ্যই মিলবে। খুব শীঘ্রই আসছে প্রথম প্রোমোর আনুষ্ঠানিক আপডেট। প্রস্তুত থাকুন বিস্ময়ের জন্য। পুনশ্চ– আপনারা যে পোস্টারগুলো বানাচ্ছেন, সেগুলো দেখে মন ভরে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। প্রায় সময় এসে পড়েছে।”

 
যদিও ‘বাগি ৪’-এর ট্রেলার এখনও প্রকাশ পায়নি, তবে জানা গেছে, ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। গত বছরের নভেম্বরে ছবিটি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল, যখন টাইগারের প্রথম লুক প্রকাশ্যে এসেছিল— একটি টয়লেটের মধ্যে রক্তাক্ত পরিবেশে বসে থাকা টাইগার, হাতে ছুরি, পাশে মদের বোতল— যে লুক নেটপাড়ার আলোচ্য বিষয়বস্তু হয়ে উঠেছিল।
প্রশ্ন আর প্রতীক্ষার পর এবার ‘বাগি ৪’-এর ঘনিয়ে আসা ট্রেলার ঘোষণা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে হু-হু করে। টাইগারের মতে, “প্রায় সময় হয়ে এসেছে”— অর্থাৎ যে কোনও দিন আসতে পারে সেই কাঙ্ক্ষিত ঝোড়ো ট্রেলার।

 

 

 

হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’ অভিনেতা

‘পঞ্চায়েত’ ও একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা আসিফ খান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।সূত্রের খবর, তিনি এখন স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।এই খবরে শোকের ছায়া নেমে এসেছে তাঁর অনুরাগীদের মধ্যে। কারণ, আসিফের কোনও পূর্ব স্বাস্থ্য সমস্যা ছিল না বলেই জানা গিয়েছিল।

 

 

হঠাৎ এই বিপর্যয় যেন সবাইকে চমকে দিয়েছে।সহকর্মী, পরিচালক থেকে অনুরাগী—সকলেই চাইছেন, আসিফ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন পর্দায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া