বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুলাই ২০২৫ ১৭ : ০১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন নামটাই যথেষ্ট—অভিনয়, লুকস, আর নাচে যিনি কিংবদন্তি। তাঁর নাচ যেন গলে যাওয়া মাখনের মতো মসৃণ। একবার তিনি পা মেলালেই পর্দা থেকে দর্শকের হৃদয়ে ধরে আগুন। আর এবার সেই আগুনে ঘি ঢাললেন ইন্ডাস্ট্রির নতুন ক্রাশ তৃপ্তি দিমরি!
একটি নতুন ভাইরাল ভিডিওতে হৃতিক ও তৃপ্তিকে একসঙ্গে নাচতে দেখা গেল। প্রথমে হৃতিক একাই নাচছেন, এরপর ফ্রেমে ঢোকেন তৃপ্তি। দু’জনে কিছু ধামাকা স্টেপ শেয়ার করার পর হৃতিক সরে যান ক্যামেরা থেকে, আর তখনই স্ক্রিনে একা রয়ে যান তৃপ্তি, তার নাচের ভঙ্গি আর মিষ্টি হাসিতে মন কাড়ে দর্শকের।ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু এই “ফ্রেশ জুটি” যেন বলছে—আরও কিছু আসছে! তবে প্রশ্ন উঠছে—এটা কি কেবল একটা অ্যাড শুট? নাকি কোনও আসন্ন সিনেমার ইঙ্গিত?

নেটিজেনদের প্রতিক্রিয়ায়া ভালবাসা যেমন উছলে পড়েছে, তেমনই কটাক্ষের বন্যাও! ভক্তদের একাংশ উচ্ছ্বসিত—“হৃতিক আর তৃপ্তি একসঙ্গে! এটা কি শুধু কেমিস্ট্রি, না ম্যাজিক তৈরি হচ্ছে? ” “বর্তমান প্রজন্মের দুই সেরা ড্যান্সার একসঙ্গে! ফ্রেমটাই আগুন!”
কিন্তু অন্যদিকে ট্রোলের তীর ছুটে এসেছে তৃপ্তির দিকে— “তৃপ্তিকে খুব ভালবাসি, কিন্তু ও যখন নাচে তখন আমি একটু ভয় পাই…”, “বলিউডের সেরা আর সবচেয়ে খারাপ ড্যান্সার এক ফ্রেমে! সাহসের পরিচয় বটে!”, “‘মেরে মেহেবুব’-এর পর আবারও সেই একই স্পেল!
আরও পড়ুন: শাহরুখের মাথায় ভেঙে পড়ল কাচ, মুখ ভেসে যাচ্ছে রক্তে! এখন কেমন আছেন ‘বাদশা’?
তৃপ্তির আগের ছবি ‘ভিকি বিদ্যা কী ওহ ওয়ালা ভিডিও’-এর গান ‘মেরে মেহেবুব’ মুক্তির সময়ও ঠিক এমনভাবেই তাঁর নাচ নিয়ে ঠাট্টা-তামাশা শুরু হয়েছিল। নেটপাড়া কতটা নির্মম হতে পারে, সেটা আবারও প্রমাণিত। তবে এটা যদি কোনও সিনেমার আগাম ঝলক হয়, তাহলে হৃতিক-তৃপ্তি জুটি বলিউডে আনতে চলেছে এক নতুন জোয়ার! আপাতত এই ক্লিপ নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। একদিকে প্রশংসা, অন্যদিকে কড়া সমালোচনা—সব মিলিয়ে এই জুটিকে ঘিরে আছে চূড়ান্ত কৌতূহল।
রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ ছবিতে তৃপ্তিকে প্রচারের আলোর ছটায় নিয়ে আসে। রাতারাতি ‘জাতীয় ক্রাশ’-এর তকমাও জুড়ে যায় তাঁর নামের পাশে। তবে একসময় এই অভিনেত্রীই সামান্য প্রচার পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। “প্রয়োজনে যে কোনও কিছু...” করতে প্রস্তুত ছিলেন তিনি। এ কথা আর কেউ নয়, জানিয়েছেন তৃপ্তি স্বয়ং।
এক সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন ২০১৮-ছ বড়পর্দায় মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ছবি 'লয়লা মজনু'। তৃপ্তির খুব আশা ছিল ছবিটি বক্স অফিসে দারুণ জনপ্রিয় হবে এবং রাতারাতি পরিচিত মুখ হয়ে উঠবেন তিনি। তরতরিয়ে করে এগোবে তাঁর ফ্লিমি কেরিয়ারও। কিন্তু আদতে তা হয়নি। চূড়ান্ত ব্যর্থ হয় 'লয়লা মজনু'। আত্মবিশ্বাস হারিয়ে ভেঙে পড়েন অভিনেত্রী।
কেরিয়ারের সেই কঠিন সময়ে তেমন কোনও ছবির প্রস্তাবও পাচ্ছিলেন না তিনি। অথচ তা পেতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। সাক্ষাৎকারে বলেন, "সেই সময় প্রচারের আলোয় আসার জন্য যে কোনও কিছু করতে রাজি ছিলাম। এমনকি, 'বিগ বস'-এর ঘরেও প্রতিযোগী হিসাবে হাজির হতে তৈরি ছিলাম"। সেই সময় অভিনেত্রীর মনে হয়েছিল যেকোনওভাবে খ্যাতি পেতে হবে। যদিও বর্তমানে এই ভাবনাচিন্তাকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি