বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আলো'র ছদ্মবেশে 'রুদ্র'কে মেরে ফেলার ষড়যন্ত্র করল কে? গল্পের নতুন মোড়ে ফাঁস হবে কি শত্রুর আসল পরিচয়?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জুলাই ২০২৫ ১৭ : ০০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: এবার নতুন রূপে আলো। সান বাংলার ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'র গল্পে এখন নতুন মোড়। এবার দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েল দেকে। সিংহ রায় পরিবারের নানা ওঠা-পড়া গল্প নিয়েই এগিয়ে চলছিল এই ধারাবাহিকের গল্প। কিন্তু এবার গল্পে আসতে চলেছে নতুন মোড়।  

 


সিংহ রায় পরিবারের বড় ছেলে রুদ্র সিংহ রায় এবং তাঁর স্ত্রী আলোর মধ্যে টানাপোড়েনের ইতি ঘটেছে। একটু একটু করে পরস্পরের কাছাকাছি এসেছে। 'রুদ্র'র ভূমিকায় তথাগত মুখোপাধ্যায় এবং 'আলো'র ভূমিকায় পায়েল দের জুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। 

 

তবে, গল্প এবার সিংহ রায় পরিবার থেকে বেরিয়ে অন্য দিকে ঘুরবে। এবার থেকে আলোকে দেখা যাচ্ছে নতুন রূপে। কথায় আছে, পৃথিবীতে যখন পাপের ঘড়া পূর্ন হয়, তখন আবির্ভাব হয় পাপ বিনাশকারীর। তবে দেবতার বেশে নয়, সাধারণ মানুষের মধ্যে থেকেই উঠে আসে জয়া। কে এই জয়া? অন্যায়ের প্রতিবাদ করা, অপরাধীদের শাস্তি দেওয়া এবং অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের আলোয় ফিরিয়ে আনতে তার আবির্ভাব। পাপের বিনাশ করতে এবার নতুন রূপে আসছে আলো। অশুভ শক্তির বিনাশ করতেই শুভ শক্তির প্রতীক হয়ে আসছে আলো। 

 

আরও পড়ুন: বাবার বিরুদ্ধে করেন আইনি মামলা! গোপনে হন অন্তঃসত্ত্বাও? জানেন এই বলি অভিনেত্রীর গোপন কাণ্ডের কথা?

 

কিন্তু এবার যেন তার অন্য রূপ! কিছুদিন আগেই আলো ও রুদ্রর মধ্যে আবারও দ্বন্দ্ব শুরু হয়। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা যায়, নিখোঁজ রুদ্র। আলোই তাকে পিছন থেকে এসে ছুড়ি মারে। ছুড়ির আঘাতে জ্ঞান হারায় রুদ্র। তারপর একটা অন্ধকার জায়গায় এনে রাখা হয় তাকে। বাড়ির সবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। রুদ্র মনে মনে ভাবতে থাকে, আলো কেন এরকম করল তার সঙ্গে? কোন অপরাধের শাস্তি তাকে দিল আলো? 

 

 

 

 

এমন প্রশ্ন ঘুরতে থাকে দর্শকের মনেও। এর মাঝেই উত্তর দিতে এল ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে, রুদ্র কোথায় আছে তা জানতে পারে আলো। সে খবর পেয়েই ছুটে যায় রুদ্রর কাছে‌। তাকে বদ্ধ ঘর থেকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু রুদ্র, আলোকে বিশ্বাস করতে পারে না। সে তাকে জিজ্ঞাসা করে, কেন খুন করতে চেয়েছিল আলো? 

 

রুদ্রর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় আলো। সে জানায়, প্রাণ থাকতে এমন ভাবনাও আসবে না তার মনে। তবে কে তাকে মারতে চেয়েছিল? এই প্রশ্ন যখন রুদ্রর মনে, তখন সামনে আসে আলোর মতোই দেখতে একজন। সে এসে ভয়ঙ্কর হাসি হেসে জানায়, শেষবারের মতো রুদ্রকে জানতে হবে, কে তাকে মারতে চেয়েছিল? তাকে দেখে অবাক হয়ে যায় আলো-রুদ্র দু'জনেই। তবে কি সে জয়া? না জয়ার ছদ্মবেশে আলো? সে বলছে সত্যি কথা? আর কার কথাই বা মিথ্যা? কিছুই বুঝতে পারে না রুদ্র। সে বুঝতে পারে গভীর চক্রান্ত চলছে তার চোখের সামনেই। রুদ্র কি বুঝতে পারবে সবটা? গভীর ষড়যন্ত্রের আড়ালে কে রয়েছে, তাকে কি চিনতে পারবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া