বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৫ জুলাই ২০২৫ ১৬ : ৩৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ৪৬ বছর বয়স! শুনলেই চোখ কপালে তুলবেন অনেকেই, কারণ সম্প্রতি প্রকাশিত একটি ম্যাগাজনেরন প্রচ্ছদে যেভাবে ধরা দিলেন, নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী বিদ্যা বালান, তা দেখে নেটপাড়া বাকরুদ্ধ। এই কভার শুটে বিদ্যাকে দেখা গেল এক চোখ ঝলসে দেওয়া লুকে—গাঢ় লাল গাউনে, ডিপ নেকলাইনে, হালকা গয়না, আর নতুন হেয়ারস্টাইলে যেন সময়কে পিছিয়ে দিলেন তিনি!
“যে ঝড়কে উপেক্ষা করা যায় না” — ঠিক যেমন তিনি বরাবরই ছিলেন, একজন নারী অভিনেত্রী যিনি পুরুষ-নিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন, বারবার।এই ছবির মাধ্যমে যেমন বিদ্যার গ্ল্যামারাস রূপের পুনরাবিষ্কার হল, তেমনি উঠে এল আলোচনা এবং বিতর্কের ঝড়।
আরও পড়ুন: শাহরুখের মাথায় ভেঙে পড়ল কাচ, মুখ ভেসে যাচ্ছে রক্তে! এখন কেমন আছেন ‘বাদশা’?
ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর থেকেই কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়— “ওহ বাপ্ রে! কী লাগছে বিদ্যাকে!”, “এরকম আরও লুক বিডিআর ট্রাই করা উচিত!” “ চেহারা থাকুক ন্যাচারাল কিন্তু মুখেচোখে ফিলার্স ব্যবহৃত হোক। পার্ফেক্ট সৌন্দর্য!” কেউ কেউ বলেন, “বর্তমান নেপোটিজম তারকারা বিদ্যার থেকে স্টাইলিং টিপস নিক, সবাই তো দেখতে একই রকম!”
তবে এর মধ্যেই দেখা গেল একাংশের কটাক্ষও। পাশাপাশি উঠেছে সমালোচনার ঝড়ও - ‘বডি পজিটিভিটি’র আদর্শ কি বদলে গেল?’ কেউ কেউ বিদ্যার অতীত মন্তব্য টেনে আনলেন— “একসময় বলতেন, মেয়েদের মোটা শরীরই আসল আকর্ষণ, এখন নিজেই কমিয়ে ফেললেন!”
“বডি পজিটিভিটির মুখ হয়ে এমন ট্রান্সফর্মেশন? কী বলব এখন…”অনেকে এটাকে দ্বিচারিতা বলেও ব্যাখ্যা করেছেন—যদিও অভিনেত্রী নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
বিদ্যার সাম্প্রতিক কাজ কিন্তু সাফল্য ও প্রশংসায় ভরপুর। বিদ্যাকে শেষ দেখা গিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’-তে, যেখানে কার্তিক আরিয়ান ও মাধুরী দীক্ষিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। বক্স অফিসে ৪০০ কোটিরও বেশি আয় করে ছবিটি। তার আগেই প্রশংসা কুড়িয়েছিলেন ‘দো আর দো প্যায়ার’ ছবিতে, যেখানে প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেন্ধিল রামামূর্তির সঙ্গে অভিনয় করেছিলেন।
ম্যাগাজিন কভার হোক বা সিনেমার চরিত্র—বিদ্যা জানেন কীভাবে আলোচনার কেন্দ্রে থাকতে হয়। বয়স শুধু সংখ্যা, আর গ্ল্যামার? সেটা তো মন আর মেজাজের ব্যাপার।
সম্প্রতি, বিদ্যা বালন নিজেই তুলে ধরলেন সেই দুঃসহ অতীত, যেখানে তাঁকে বলা হত 'অপয়া' .আর সেই অপবাদে বিদ্ধ হয়ে বাদ পড়তেন একের পর এক ছবি থেকে! বিদ্যা শোনান, কীভাবে দক্ষিণের একটি প্রজেক্ট ‘চক্রম’-এর হাত ধরে ফিল্মি সফর শুরু হলেও, সেটা কীভাবে এক বিভীষিকাময় অধ্যায়ে পরিণত হয়।একটি বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে দক্ষিণ ভারতে গিয়েছিলেন বিদ্যা, আর সেখানেই চলছিল মোহনলালের 'চক্রম' ছবির অডিশন। তাঁকে ডাকা হয় অডিশনের জন্য, এবং তিনি জানালেন—“মা বলেছিলেন হ্যাঁ করো, কারণ উনি মোহনলালের বড় ভক্ত।
পরবর্তীতে পরিচালক তাঁর সঙ্গে দেখা করতে চান। মা ও দিদির সঙ্গে গিয়ে দেখা হয় পরিচালকের সঙ্গে। শুটিংও শুরু হয়ে যায়, ১৫ দিন শুটও হয়। এরপর শোনানো হয় ‘শিডিউল র্যািপ’। বলা হয়, মোহনলালের ডেট সমস্যা, তাই এক মাস পর আবার শুরু হবে। বিদ্যার কথায়, “বম্বে ফিরে এসে দেখলাম, সবাই বলছে এক দক্ষিণী মেয়ে একটা মালায়ালম ছবিতে কাজ করছে— তখনকার দিনে যেখানে বেশিরভাগ দক্ষিণী ছবির নায়িকাই পাঞ্জাবি। ফলে ৮–৯টা ছবির প্রস্তাব এসে যায় আমার কাছে।”বিদ্যা বলে চলেন, “প্রযোজকরা ফোন করতেন, চিত্রনাট্য শোনাতেন, আমার পারিশ্রমিক নিয়ে আলোচনা করতেন। আমি মনে করছিলাম, আমি মনে হয় তারকা হয়ে গিয়েছি!”
কিন্তু সেই আশার আলো নিমেষে নিভে যায়— যখন খবর আসে, চক্রম ছবি বাতিল হয়ে গিয়েছে। ছবির পরিচালক ও মোহনলালের মধ্যে সমস্যা তৈরি হয়, আর একরাশ স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার। “আমি যে ছবিগুলোতে কাজ করতে রাজি হয়েছিলাম, হ্যাঁ বলেছিলাম, সেগুলো একে একে হাতছাড়া হয়ে গেল। মানুষ ভাবল, হয়তো আমি ‘অপয়া’। সেই পরিচালক-অভিনেতা জুটি ৮টা হিট দিয়েছিল, ৯টা ছবিতে আমাকে নেওয়া হল, আর সেইসব ছবিই বাতিল হয়ে গেল! সবাই ভাবল, এই মেয়েটাই হয়তো ‘অপয়া’!’
২০০৫ সালে মুক্তি পায় পরিণীতা, আর সেখান থেকেই বিদ্যার জীবনের পাল্টে যায় চিত্রনাট্য। লাগে রহো মুন্নাভাই, গুরু, ভুল ভুলাইয়া, পা, দ্য ডার্টি পিকচার, কাহানি— একের পর এক সফল সিনেমা, প্রশংসা, পুরস্কার, আর জনমানসে তাঁর অটুট অবস্থান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি