বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

From Mannat to the World-Zomato Celebrates Shah Rukh Khan s Journey in New Ad

বিনোদন | শাহরুখের মাথায় ভেঙে পড়ল কাচ, মুখ ভেসে যাচ্ছে রক্তে! এখন কেমন আছেন ‘বাদশা’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুলাই ২০২৫ ১৫ : ১৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘বাদশা’ যেন কামব্যাক করলেন আরও একবার। তবে এইবার রুপালি পর্দায় নয় বরং একটি সাদা-কালো বিজ্ঞাপনে, যেখানে উদযাপন করা হয়েছে তাঁর কঠোর পরিশ্রম, কেরিয়ার এবং কিংবদন্তি হয়ে ওঠার পথ চলাকে।একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপের এই নতুন বিজ্ঞাপনে শাহরুখ খানের সঙ্গে দেখা গেল এ আর রহমান, মেরি কম, জসপ্রীত বুমরাহ-কেও। অতীত ও বর্তমান প্রজন্ম—দু’য়েরই ঝলক মিশে তৈরি হয়েছে এক একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প।

 

রাজাসনে বসে আছেন শাহরুখ, চারপাশে টিভি স্ক্রিনে চলছে তাঁরই জনপ্রিয় ছবির দৃশ্য। বিজ্ঞাপনের এক জায়গায় তাঁকে দেখা গেল নিজের শরীরচর্চায় ব্যস্ত, আরেক জায়গায় তিনি নিজেই করছেন স্টান্ট—কাচের উপর পড়ে যাচ্ছেন, মুখে রক্ত, কিন্তু তবু এতটুকুও থেমে যাচ্ছেন না শাহরুখ।মন্নতের সামনে ভক্তদের উদ্দেশ্যে চুমু ছুড়ে দিচ্ছেন কিং খান—এই আবেগঘন মুহূর্তও ধরা পড়েছে বিজ্ঞাপনে।

 

আরও পড়ুন: উপচে পড়া যৌবন, সঙ্গে দুষ্টু হাসি! নতুন লুকে চমকে দিলেন ‘সংস্কারী’ বরুণ এবং ‘তুলসী’ জাহ্নবী!

 

একটি পুরনো সাক্ষাৎকারের কয়েক পশলা দৃশ্যও রাখা হয়েছে ওই বিজ্ঞাপনে যেখানে শাহরুখকে বলতে শোনা যায়  -“তোমার মধ্যে বিশেষ কিছু না থাকলেও চলবে। তুমি যদি পরিশ্রম করো, সেখানেই তুমি বাকিদের থেকে আলাদা হয়ে যাবে!” এই  বিজ্ঞাপনের ক্যাপশনও কিন্তু দারুণ লাগসই : “ক্ষুধা তোমায় নিয়ে যেতে পারে অনেক দূরে।” 

 

ভক্তরা এই বিজ্ঞাপন দেখে এককথায় উচ্ছ্বসিত। সমাজমাধ্যমে একজন লিখেছেন, “শাহরুখ খান—পরিশ্রম আর সাফল্যের জীবন্ত উদাহরণ!”
আরেকজন লিখেছেন, “একজন ইন্ডাস্ট্রির বহিরাগত থেকে আজ বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার!” আরও অনেকে লিখেছেন, যার নির্যাস —“তিনি সত্যিই কিং...” নেটপাড়ার মতে, এটা শুধুই  এক বিজ্ঞাপন নয়—এ এক অনুপ্রেরণার ইতিহাস, যেখানে ক্ষুধা মানেই স্বপ্ন, আর স্বপ্ন মানেই শাহরুখ খান।

 

 

আরও পড়ুন: উপচে পড়া যৌবন, সঙ্গে দুষ্টু হাসি! নতুন লুকে চমকে দিলেন ‘সংস্কারী’ বরুণ এবং ‘তুলসী’ জাহ্নবী!

 

প্রসঙ্গত, ২০২৩-এ ‘পাঠান’, ‘জওয়ান’, ও ‘ডাঙ্কি’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন তিনি। এছাড়াও সলমন খানের ‘টাইগার ৩’-তেও একটি বিশেষ ক্যামিও করেন 'পাঠান-এর চরিত্রে। এরপর ফের বড়পর্দায় তাঁকে দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’-এ।  যেখানে তাঁর সঙ্গে থাকছেন  সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অভয় বর্মা এবং অভিষেক বচ্চন।

 

 

 

প্রসঙ্গত, শাহরুখ ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে বাঁচাতে কীভাবে তাঁর অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় ছবির গল্প। ‘কিং’-এর গল্পও কমবেশি এক। ওই সূত্র জানিয়েছে, তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে ছবিতে সুহানার গোটা পরিবারকে 'লিওঁ'র মতোই আর শাহরুখের চরিত্রটি কমবেশি জ্যঁ রেনোয়াঁর মতোই। 

 

 

‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’। খোদ অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সমন্ধে শাহরুখ বলেছিলেন, "পুরোপুরি অ্যাকশন ড্রামা!"

 

‘কিং’-এর মাধ্যমেই বড়পর্দায় পা রাখছেন সুহানা। ‘কিং’ ছবিতে নায়িকার ভূমিকায় শাহরুখ-কন্যা। প্রযোজনায় রেড চিলিজ। যৌথ প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেনমেন্ট। সব ঠিক থাকলে ২০২৬-এর প্রথমভাগে মুক্তি পাবে ছবিটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া