বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জুলাই ২০২৫ ১৪ : ৪৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ধর্মা প্রোডাকশনের পরবর্তী রোমান্টিক ফ্যামিলি ড্রামা ‘সানি সংস্কারী কী তুলসি কুমারী’-তে বরুণ ধাওয়ান ফিরছেন একেবারে অন্য মেজাজে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেল, বরুণের মুখে সেই পরিচিত দুষ্টু মুচকি হাসি, আর সঙ্গে সঙ্গেই চোখে পড়ল একটি সংবেদনশীল শায়েরি—যেটা চরিত্রটির মনের কথা যেন নিজেই বলে দেয়। এবং আভাস দেয় রহস্যময় এক ইঙ্গিতেরও।
শায়েরিটি ছিল এরকম—
"এই অশ্রুগুলো আমার… সমুদ্রের জল নয়…
এই অশ্রুগুলো আমার… বৃষ্টির কোনও ভরসা নেই… আজ আছে, কাল নেই!"
শব্দে আবেগ, মেজাজে হালকা নাটকীয়তা—এই সংক্ষিপ্ত কবিতাই বুঝিয়ে দিচ্ছে, ‘সানি সংস্কারী’ আসলে একজন ইমোশনাল অথচ রোম্যান্টিক নায়ক। যে হাসে, ভালবাসে, কিন্তু ভেতরে হয়তো জমিয়ে রাখে একরাশ চাপা বেদনা। এই চরিত্রের ভঙ্গিমা আর কবিতার মাধ্যমে পরিচালক শশাঙ্ক খৈতান যেন দর্শকদের জানিয়ে দিলেন—এ শুধু প্রেমের গল্প নয়, রঙিন আবেগের রোলারকোস্টারও!
আরও পড়ুন: ‘ডন ৩’-এ আছে রণবীর, কিন্তু নায়িকা নেই! ছবি ছাড়লেন খলনায়ক বিক্রান্ত ম্যাসি-ও?
এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে ‘তুলসি কুমারী’র চরিত্রে। দু'জনকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ছবি ‘বাওয়াল’-এ, এবং সেখানেই দর্শক মুগ্ধ হয়েছিলেন তাদের স্ক্রিন কেমিস্ট্রিতে। এবার নতুন গল্পে নতুন ছকে ফিরছেন তাঁরা। ছবিতে বরুণ-জাহ্নবীর সঙ্গে রয়েছেন সানিয়া মালহোত্রা, রোহিত শ্রফ, মনীশ পল ও অক্ষয় ওবেরয়।
উল্লেখ্য, ‘বর্ডার ২’-এর শুটিং চলছে পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-তে, আর সেখান থেকেই কিছুদিন আগে জবরদস্ত এক কাণ্ডে জড়ালেন বরুণ ধাওয়ান ও আহান শেট্টি। সেটের কাজ সেরে পুণে শহর ঘুরতে বেরিয়ে পড়েন বরুণ-আহান, কিন্তু রাত যত বাড়ে, ততই তারা বুঝতে পারেন… তাঁরা হারিয়ে গিয়েছেন! শুক্রবার রাতে বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁকে ও আহানকে দেখা যায় এক মেট্রোর প্ল্যাটফর্মে। সেখানেই এই ঘটনার কথা জানান বরুণ।
অন্যদিকে, ‘ম্যায় তেরা হিরো’ আর ‘জুড়ওয়া ২’-এর পর তৃতীয়বারের মতো বাবা-ছেলে জুটি বাঁধলেন ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’-এ। ইতিমধ্যেই ছবির ৫০ শতাংশ শুটিং শেষ, এবার স্কটল্যান্ডে শুরু হচ্ছে এক মাসব্যাপী বড় শুটিং শিডিউল। গত এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে স্কটল্যান্ডের এই ছবির শুটিং —যেখানে শুট হবে দু’টি জমকালো গান, একটি রোমাঞ্চকর চেজ সিকোয়েন্স আর একগুচ্ছ হাসির মুহূর্ত। ডেভিড ধাওয়ানের ফিল্ম মানেই নায়ক-নায়িকার রসায়নের পাশাপাশি খানিক পাগলামো, খানিক ধাঁধায় ভরপুর কমেডি! স্কটল্যান্ডের এই শিডিউলেই ছবির মূল কমিক সার্কাস সাজানো হবে জানিয়েছে সূত্র। এই ছবিতে কেবল বরুণ, মৃণাল বা পূজাই নন, রয়েছেন মনীশ পল, জিমি শেরগিল, মৌনী রায়, চাঙ্কি পাণ্ডে, রাকেশ বেদি, আলি আসগর-এর মতো আরও একঝাঁক জনপ্রিয় ব্যক্তিত্ব।
এই ছবিতে ফের সেই চেনা কমেডি লুকে ধরা দেবেন বরুণ, থাকছে গানের তালে তাঁর নাচ-ও । আর তারপরেই বরুণ যাবেন ‘বর্ডার ২’-এর শ্যুটিংয়ে। সেটা শেষ হলে কাজ করবেন ‘নো এন্ট্রি ২’তে। পাশাপাশি, করণ জোহর এবং দিনেশ ভিজানের সঙ্গেও তাঁর ছবি নিয়ে কথাবার্তা চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি