বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Arpita Das | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জুলাই ২০২৫ ০৮ : ২৭Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকে 'রাঙা কাম্মা' অর্থাৎ পর্দার 'অনামিকা' অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেল বর্ধমানে। দিশাহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তবে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে এই মুহূর্তে মিশনারিস অফ চ্যারিটিতে রয়েছেন অভিনেত্রী। খন্দকার থানার পুলিশেরা সেই ব্যবস্থা করেছেন। তবে ২০২৫ সালের জানুয়ারি মাসেও একটি নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন সুমি। তবে হঠাৎ কেন এই অবস্থা হল অভিনেত্রীর?
বহুদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুমি হর চৌধুরী। বিভিন্ন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি মঞ্চে অভিনয় করেছেন সুমি। তবে সম্প্রতি তাকে বর্ধমানে একটি এলাকায় দিশাহীন ভাবে ঘুরতে দেখা যায়। এরপর বৃষ্টি আসায় তিনি এক জায়গায় আশ্রয় নেন। সেখানে স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রশ্ন করে জানতে পারেন তিনি অভিনয় করেন, কিন্তু কোথায় থাকেন সেই প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন তিনি।

এরপরই স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে মিশনারিস অফ চ্যারিটিতে তাঁকে রাখার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে অভিনেত্রীর পরিবার বলতে রয়েছে তাঁর একমাত্র মেয়ে। যদিও তাঁর মেয়ের সঙ্গেও সম্প্রতি কোনও সম্পর্ক ছিল না সুমির। মায়ের সঙ্গেও বহুদিন থেকেই সম্পর্ক নেই সুমির। টলিউডেও বন্ধু সংখ্যা নেই বললেই চলে। একাধিক ধারাবাহিকে কাজ করলেও তেমনভাবে গভীর বন্ধুত্ব কারওর সঙ্গেই তৈরি হয়নি এই অভিনেত্রীর।
আরও পড়ুন: হিন্দি ধারাবাহিকে পথ চলা শুরু সন্দীপ্তার? হইচই-এর কোন সিরিজের গল্পকে কেন্দ্র করে আসছে নতুন মেগা?
শোনা যায়, নিজের মতোই নাকি থাকতেন তিনি। যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনও খবর নেই। তবে সুমিকে এইভাবে দেখে অবাক তাঁর সহকর্মীরা। যদিও এতদিন ধরে কোথায় আছেন এই অভিনেত্রী তা কেউ জানতেন না। যোগাযোগ ছিল না প্রায় কারওর সঙ্গেই।

ঠিক কী কারনে তিনি বর্ধমান গিয়েছিলেন সেটাও জানা যায়নি। সব মিলিয়ে দেরি হয়েছে তো বটেই। তবে আপাতত পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাথার উপর ছাদ পেয়েছেন সুমি। ছোটপর্দার জনপ্রিয় মুখ সুমি, হঠাৎ করে তার এই অবস্থা দেখে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। কাজ না পাওয়ার কারণেই কি এই অবস্থা হয় সুমির? ইন্ডাস্ট্রিতে সত্যিই কি বন্ধু হয় না? না হলে এতদিন ধরে সুমি কোথায় আছেন, তা কেউ কেন জানতে চাননি। কাজ না থাকলেই কি সেই মানুষটা মূল্যহীন হয়ে যান? নেটপাড়ায় উঠছে এমনই নানা প্রশ্ন। পাশাপাশি সুমির জীবনযাত্রা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। বেসামাল জীবনযাত্রার কারণেই কি এই হাল অভিনেত্রীর? যদিও এখনই আসল কারণ বলার মতো অবস্থায় নেই সুমি। তবে জানা যাচ্ছে, সুস্থ আছেন অভিনেত্রী।
এর আগেও বহুবার একাধিক তারকাকে মানসিক চাপের মধ্যে দেখা গিয়েছে। কাজ না পেয়ে মানসিক অস্থিরতায় ভুগতে দেখা গিয়েছে অনেক অভিনেতা-অভিনেত্রীকেই। কেউ একেবারে দূরে সরে গিয়েছেন বিনোদন জগৎ থেকে। কেউ আবার লড়ে চলেছেন এখনও। কিন্তু সুমির এই পরিণতির ঠিক কী কারণ, তা যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি