রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ জুলাই ২০২৫ ১৭ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বেন ডাকেটকে আউট করার পর আগ্রাসী সেলিব্রেশনে মাতেন মহম্মদ সিরাজ। যার ফলে তারকা পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। লর্ডস টেস্টের চতুর্থ দিন এই ঘটনা ঘটে। এবার সিরাজের পক্ষে সওয়াল করলেন স্টুয়ার্ট ব্রড। ম্যাচ অফিসিয়ালদের কটাক্ষ করেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার। জানান, ক্রিকেটাররা রক্তমাংসের মানুষ। তাঁদেরও আবেগ আছে। নিজের এক্স হ্যান্ডেলে ব্রড লেখেন, 'আমার বিষয়টা অদ্ভুত লাগছে। আগ্রাসী সেলিব্রেশনের জন্য ১৫ শতাংশ কাটা গেল। প্লেয়াররা রোবট নয়। হওয়াও উচিত নয়। কিন্তু আসল হল ধারাবাহিকতা।'
৬২.১ ওভারে ১৯২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৫৮। পঞ্চম দিন জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল ১৩৫ রান। চার উইকেট নেন সিরাজ। আইসিসির কন্ডাক্ট ফর প্লেয়ার্স এবং প্লেয়ার সাপোর্ট পারসোনেলের ২.৫ নম্বর ধারায় শাস্তি হয় সিরাজের। নোংরা ভাষা এবং অঙ্গভঙ্গি তাঁর বিরুদ্ধে যায়। বলা হয়েছে, তাঁর এই অঙ্গভঙ্গি বিপক্ষের ব্যাটারকে চটিয়ে দিতে পারে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, 'লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভাঙার জন্য ম্যাচে ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। উইকেট নেওয়ার পর ব্যাটারের খুব কাছে গিয়ে সেলিব্রেট করেন সিরাজ। ডাকেট লর্ডসের লং রুমে ফিরে যাওয়ার সময় তাঁর সঙ্গে সংঘর্ষও হয়। জরিমানার পাশাপাশি একটা ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়। ২৪ মাসে এটা তাঁর দ্বিতীয় অপরাধ। মোট দুটো ডিমেরিট পয়েন্ট যোগ হল।' পঞ্চম দিনের শুরুতে জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। জয় নির্ভর করছিল কেএল রাহুল এবং ঋষভ পন্থের ওপর। কিন্তু দিনের শুরুতে দুই টাকা ফিরে যাওয়ায় বিপদে পড়ে ভারত। প্রথম ইনিংসে দলকে অনেকটা এগিয়ে নিয়ে যান রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি। এই জুটিই শেষ ভরসা ছিল। কিন্তু মধ্যাহ্নভোজের আগে শেষ ওভারে আউট হন নীতিশ। তাতেই জয়ের আশা আরও কমল ভারতের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি