বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Yo Yo Honey Singh Pays Tribute to A R Rahman With a Tattoo

বিনোদন | রহমানের নামে শরীরে ট্যাটু করালেন হানি সিং! নেপথ্যে স্রেফ ভালবাসা না কি রয়েছে গভীর কোনও কারণ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ জুলাই ২০২৫ ১৬ : ৫৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ব়্যাপের রাজা, বলিউডের বিতর্কিত-প্রিয় মুখ হানি সিং এবার নিজের শরীরে চিরস্থায়ী করে তুললেন ভালবাসা আর কৃতজ্ঞতা—নাম লিখলেন এক কিংবদন্তির, যার জন্যই আজকের ‘ইয়ো ইয়ো হানি সিং’। সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা গেল, পিঠে ট্যাটু করিয়ে নিচ্ছেন তিনি আর সেই সঙ্গে গাইছেন রহমানের কালজয়ী গান ‘তু হি রে’। নামটা যাঁর, তিনি আর কেউ নন—এ আর রহমান।

 

ভিডিওটিতে হানি সিং স্পষ্ট বলেন—“এই ট্যাটু আমার ভালবাসার শ্রদ্ধার নিদর্শন। রহমান স্যার, আপনি না থাকলে আমি আজ একজন মিউজিশিয়ান হতাম না, আমি একজন মিউজিশিয়ান আজ, শুধুমাত্র এ.আর. রহমান স্যারের জন্য।  আমি আপনাকে চিরকাল ভালবাসি।”

৪২ বছর বয়সি এই র্যা পার ও সুরকার একটি নয়, একই রাতে পরপর তিনটি ট্যাটু করান, যার মধ্যে একটি এ.আর. রহমানকে উৎসর্গ করা—ডানদিকের কাঁধের উপরে বড় করে লেখা ‘এ.আর. রহমান’। ক্যাপশনে হানি লেখেন -“ এক রাতের মধ্যে করা তিন নম্বর ট্যাটুটা আমার প্রিয় কিংবদন্তি  রহমান  স্যারের জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে!”

 

এর আগেও বহুবার প্রকাশ্যে রহমানের প্রতি নিজের ভক্তি ও শ্রদ্ধার কথা বলেছেন হানি সিং। বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, রহমানের সুরেই তাঁর প্রথম প্রেম, প্রথম অনুপ্রেরণা। এমনকি, তাঁর বড় স্বপ্ন—এ আর রহমানের সঙ্গে একটি গ্র্যামি মঞ্চের পর্যায়ের গান তৈরি করা। এই ভিডিও যেন সেই শ্রদ্ধারই এক শারীরিক রূপ। গানের প্রতি, গুরুর প্রতি, শিল্পের প্রতি এক গভীর নিবেদন। এমনটা খুব কমই দেখা যায় হানি সিংয়ের মতো স্টারদের কাছ থেকে।

 

এই শ্রদ্ধাজ্ঞাপন আসে ঠিক তখনই, যখন হানি সিং তাঁর কামব্যাক অ্যালবাম ‘গ্লোরি’ নিয়ে চর্চায় রয়েছেন। এই অ্যালবামে রয়েছে ১০টি ভাষার গান, সঙ্গে একটি বিশেষ মিউজিক ভিডিও—‘তেরি  ইয়াদে’, যেখানে অভিনয়ে রয়েছেন নরগিস ফকরি এবং আন্তর্জাতিক শিল্পী গ্রিনি। একদিকে যেমন হিপ-হপ আর বিটসের ঝড় তুলছেন হানি, অন্যদিকে রহমানের প্রতি তাঁর এমন মিউজিক্যাল নিবেদন প্রমাণ করে—তিনি শুধুই গ্ল্যামারের আইকন নন, তিনি একজন গভীর শ্রদ্ধাশীল সংগীতপ্রেমীও।

 

 

উল্লেখ্য, শাহরুখ খান নাকি হানি সিংকে চড় মেরেছিলেন। কিং খানের সঙ্গে আমেরিকায় যাওয়ার প্রস্তাব পান হানি। তখনই খবর ছড়ায়, হানি সিংয়ের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছেন নায়ক, তাঁকে সপাটে চড়ও মেরেছেন তিনি। সত্যি কি তাই? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন খোদ গায়ক।  ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র। হানি সিং সেই তথ্যচিত্রের প্রচার করছিলেন। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন, কেরিয়ার, বাইপোলার ডিসঅর্ডার এবং শাহরুখ খানের সঙ্গে বিবাদ নিয়ে কথা বলেছেন হানি। গায়কের কথায়, “আমাকে খুবই ভালেবাসেন শাহরুখ। কখনই উনি আমার গায়ে হাত তুলবেন না। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক।” শাহরুখের তাঁকে আঘাত করার খবর নিছকই গুজব বলে জানান হানি। 

 

হানির কথায়, “সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে সব চুল কেটে ফেলি। তারপর নিজের মাথায় একটা কফি মাগ দিয়ে আঘাত করি। এতেই আহত হই। সেলাই পড়ে মাথায়। এভাবেই সেদিনের শো আটকে ছিলাম।” তবে নিজের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে শাহরুখের কোনও যোগসূত্র নেই বলে সাফ জানান গায়ক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া